ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিজিবির মাদকবিরোধী অভিযানে বিদেশি সিরাপসহ ৩ কারবারি আটক


বিজিবির মাদকবিরোধী অভিযানে বিদেশি সিরাপসহ ৩ কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় নেশাজাতীয় ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তিনটি মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করেছেন।

শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৩টায় গণমাধ্যমের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজেদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ১১টায় বিজিবির চাঁনশিকারী বিওপিতে কর্মরত হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ভোলাহাট ইউনিয়নের শিকারি গ্রামে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৯৮/২-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ, তিনটি মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামের মো. মাহাবুবুর রহমান (১৯), মো. জাহিদুল ইসলাম (১৯) এবং হাউসপুর গ্রামের সাগর হোসেন (১৬) নামে তিন জন। তাদের কাছ থেকে উদ্ধার করা মালামালের আনুমানিক বাজার মূল্য চার লাখ ২৪ হাজার ৬০০ টাকা বলেই জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। জব্দ করা নেশাজাতীয় সিরাপ, মোবাইল ফোন ও ইজিবাইকসহ তাদের ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আল-আকসা মসজিদে জুমার নামাজে মুসল্লিদের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


আল-আকসা মসজিদে জুমার নামাজে মুসল্লিদের ভিড়

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে, ইসরায়েলের কঠোর নিরাপত্তা বিধিনিষেধকে উপেক্ষা করে প্রায় ৬৫ হাজার মুসল্লি একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করেছেন। ইসলামিক ওয়াকফ বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার (৫ জুন) এই ঘটনা ঘটেছে।

শুক্রবার(৫জুন) ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদের উদ্দেশে যাত্রা শুরু করেন। তারা ইসরায়েলি বাহিনীর আরোপিত কড়া নিরাপত্তা ব্যারিকেড এবং চলাচল-সংক্রান্ত বিধিনিষেধ অতিক্রম করে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত হন।

মুসল্লিদের বিশাল উপস্থিতির কারণে আল-আকসার বিস্তৃত চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে সেখানে শান্তিপূর্ণ পরিবেশে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

ফিলিস্তিনি সূত্রগুলো জানাচ্ছে, গত কয়েক বছরের মধ্যে অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে আগত ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে অবাধে প্রবেশ এবং নামাজ আদায়ের সুযোগ সীমিত করেছে ইসরায়েল।

ফিলিস্তিনিরা অভিযোগ করছে, এ ধরনের বিধিনিষেধের ফলে ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে প্রবেশাধিকারের সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। তাদের মতে, নিরাপত্তার অজুহাতে আরোপিত এই সীমাবদ্ধতাগুলো ফিলিস্তিনিদের চলাচল ও ধর্মীয় উপাসনার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি উপকরণে পরিণত হয়েছে।

অন্যদিকে, ইসরায়েল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নির্দিষ্ট সময়ে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়।

আল-আকসা মসজিদের নিয়ে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে উত্তেজনা দীর্ঘকাল ধরেই বিদ্যমান। বিশেষ করে ধর্মীয় ও রাজনৈতিক কারণে এই পবিত্র স্থানটি মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর ইস্যু হিসেবে বিবেচিত হয়।

সূত্র : আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


দেশজুড়ে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ার খবর প্রকাশ পেয়েছে। পাশাপাশি তাপমাত্রা কিছুটা কমিয়ে গরমের তীব্রতা হ্রাস পেতে পারে, এই বিষয়ে তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য তুলে ধরা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (৬ জুন) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

রোববার (৭ জুন) রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা বর্ণনা করা হয়েছে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (৮ জুন) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৯ জুন) ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা দেখা দিচ্ছে। এই সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। মৌসুমি বায়ুর অগ্রগতির সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, যা চলমান গরমের তীব্রতা কিছুটা কমাতে সহায়ক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরে সিমেন্ট ও ফিশিং বোটসহ ৫২ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


বঙ্গোপসাগরে সিমেন্ট ও ফিশিং বোটসহ ৫২ জন আটক

বঙ্গোপসাগরে একটি অভিযান চলাকালে বাংলাদেশ নৌবাহিনী আটক করেছে ৫২ সদস্যের একটি পাচারচক্র, ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট এবং ৫টি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট।

শুক্রবার (৫ জুন) এ তথ্য জানানো হয়েছে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) রাতে সেন্টমার্টিনের অদূরে নৌবাহিনী সন্দেহজনক দুইটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট দেখতে পায়। ফিশিং বোটগুলোর গতিবিধি সন্দেহজনক থাকায় নৌবাহিনী বোট দুটি জব্দ করে। জব্দ করা বোট দুটি হলো 'এফবি মা নুর জাহান' এবং 'এফবি হোমাইয়ারায়' যেখানে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট উদ্ধার হয়। এই সময় আটক করা হয় সিমেন্ট পাচারকারী দলের ২২ জন সদস্যকে।

আটক ব্যক্তিরা জানান, তারা সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন অধিক মুনাফার আশায়।

এছাড়াও, আটক মাঝিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এফবি মা জননী-১, এফবি আশরাফুল ইসলাম সায়াদ এবং এফবি হাজি বসিরুল্লাহ নামক ৩টি ইঞ্জিনচালিত কাঠের বোট মিয়ানমারে সিমেন্ট পাচারের সঙ্গে জড়িত রয়েছে। নৌবাহিনীর টহলরত জাহাজ বিশেষ অভিযান পরিচালনা করে আটকে ফেলা হয় পাচারচক্রের সঙ্গে জড়িত অন্য ৩টি ফিশিং বোট এবং ৩০ জন সদস্যকে। অভিযান শেষে উদ্ধার করা সিমেন্ট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের সমুদ্র সীমানায় চোরাচালান, মানবপাচার, মাদক এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। জাতীয় স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছিল এবং বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মরতে হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এই বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।

শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন মন্তব্য করেন, এরাই কিন্তু আপনার বাবার খুনি, এরাই কিন্তু আপনার মায়ের খুনী, এরাই কিন্তু বিএনপি'র অসংখ্য নেতাকর্মীর খুনি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের অসংখ্য নেতাকর্মীদের খুনি। এরা সাংবাদিক দম্পতি সাগর-রুনীকে হত্যা করেছে, শাপলা চত্বরে অসংখ্য আলেম-ওলামাকে হত্যা করেছিল এবং পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল।

এনসিপি মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপি'র মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, এনসিপি চাঁদপুর জেলা কমিটির মাহবুবুল আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইমরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপি'র যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধানসহ এনসিপি'র বিভিন্ন স্তরের নেতারা।

নাসীরুদ্দীনের এই অনুষ্ঠানটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা উল্লেখযোগ্য ছিল। অনুষ্ঠানটির আগের দিন, চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান ঘটনাস্থলে এসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেন।

অনুষ্ঠানে পাঁচজন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন।

এদিকে, মতলব উত্তরে এনসিপির শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের আগমনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ছিল কঠোর। সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. লুৎফর রহমানের নেতৃত্বে একদল পুলিশ এনসিপির শীর্ষ নেতাদের সার্বিক নিরাপত্তায় সমাবেশস্থল ও তার আশপাশে ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%