ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ভান্ডারিয়ায় চার চোরাই মহিষ ও পিকআপভ্যান উদ্ধার, চোরচক্রের এক সদস্য গ্রেফতার


ভান্ডারিয়ায় চার চোরাই মহিষ ও পিকআপভ্যান উদ্ধার, চোরচক্রের এক সদস্য গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়ায় নৈশকালীন পুলিশি টহলের সময় চারটি চোরাই মহিষ ও একটি পিকআপভ্যান উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় চোরচক্রের সদস্য মো. কামরুল হাওলাদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত  ৩টার দিকে উপজেলার কানুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ঢাকা মেট্রো-ন-১৫-৮৫৬৪ নম্বরের একটি পিকআপভ্যানসহ চারটি মহিষ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত কামরুল হাওলাদার উপজেলার উত্তর ভিটাবাড়িয়া এলাকার (৭ নম্বর ওয়ার্ড) মৃত সুলতান হাওলাদারের ছেলে।

আরও পড়ুন: টাঙ্গাইল শিক্ষার সার্বিক মানোন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

পুলিশ জানায়, ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাপ্পির নেতৃত্বে একদল পুলিশ নিয়মিত রাত্রীকালীন টহল দিচ্ছিল। এ সময় কানুয়া এলাকায় ত্রিপল দিয়ে ঢাকা একটি সন্দেহজনক পিকআপভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির পেছনে চারটি মহিষ পাওয়া যায়। মহিষগুলোর মালিকানা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে  কামরুল হাওলাদার কোনো বৈধ কাগজপত্র বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

গ্রেফতারকৃত কামরুল হাওলাদারের বিরুদ্ধে এর আগেও গরু চুরিসহ একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। উদ্ধার করা মহিষ ও জব্দকৃত পিকআপভ্যান বর্তমানে ভান্ডারিয়া থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া মহিষগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজও চলছে।

আরও পড়ুন: কনটেইনার পোর্ট নির্মাণ প্রকল্প অবিলম্বে বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাইভেট ক্লিনিকে রোগী দেখায় চিকিৎসককে বরখাস্তের নির্দেশ মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


প্রাইভেট ক্লিনিকে রোগী দেখায় চিকিৎসককে বরখাস্তের নির্দেশ মন্ত্রীর

রাজধানীর ইংলিশ রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অফিস টাইমের মধ্যে প্রাইভেট প্রাকটিস করার দায়ে এক চিকিৎসকের লাইসেন্স বাতিল ও চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পুরান ঢাকার ইংলিশ রোডের পপুলার ডায়াগনস্টিকে আকস্মিক অভিযান পরিচালনা করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এসময়, নরসিংদীর বেলাবো উপজেলার সরকারি হাসপাতালের ডাক্তার মইনুল হাসান চিশতীকে সেবারত অবস্থায় হাতেনাতে ধরেন মন্ত্রী।

সরকারি অফিস কাজের সময় প্রাইভেট ক্লিনিকে প্রাক্টিস করার নিয়ম নেই, তবুও দীর্ঘদিন ধরে তিনি এই অনিয়ম করে আসছিলেন।

এই অনৈতিক কার্যক্রমের জন্য শাস্তি নিশ্চিত করার জন্য মন্ত্রী ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ সৌদি আরব সফরে যাচ্ছেন।

মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকায় এই সফরের প্রয়োজন হয়েছে।

দুই দিনের এই সরকারি সফরে তিনি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের সঙ্গে বৈঠক করবেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিসের তথ্য অনুযায়ী, সফরে পাকিস্তান-সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় নিয়ে আলোচনা হবে।

এছাড়া, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, হরমুজ প্রণালির উত্তেজনা এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও দুই দেশের মধ্যে মতবিনিময় হবে।

এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌদি আরবে যাচ্ছে।

প্রতিনিধিদলে উপস্থিত আছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং সরকারের আরও কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তা।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে।

বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগও বাড়ছে।

এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেন, মধ্যপ্রাচ্যের সংকট এবং হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে পাকিস্তান বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যের সংকট এবং হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে আমরা অন্যান্য দেশের সঙ্গে এখনও সম্পৃক্ত রয়েছি।

হরমুজ প্রণালি সংক্রান্ত বিষয়ে একটি সমন্বিত ও টেকসই সমাধান বের করতে আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

কূটনৈতিক সূত্রগুলো মনে করছেন, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে পাকিস্তান সৌদি আরবের সঙ্গে সমন্বয় জোরদার করে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার উদ্যোগে আরও সক্রিয় ভূমিকা রাখতে চাইছে।

বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক কূটনৈতিক সমীকরণে ইসলামাবাদ ও রিয়াদের ঘনিষ্ঠ সহযোগিতা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৬ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জন মারা গেছেন। এই তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৩৩ জন। এছাড়া, গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা মোট এক লক্ষ ৩৩ হাজার ৬৩৮ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ছিল ৮৫। একই সময়ের মধ্যে, গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬ হাজার ৭৪০ জন।

বিশেষ করে, গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৫ হাজার ৮৭৯ জন। এদিকে, একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১১ হাজার ৫৮৭ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয় জনের মৃত্যু হয়েছে। তবে, গত ১৫ মার্চ থেকে ৬ আগস্টের মধ্যে সন্দেহজনক হামের কারণে মোট ৭৬৪ শিশুর মৃত্যু হয়েছে। উল্লেখযোগ্য যে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয় নি এবং গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৬ জনের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

মালদ্বীপের প্রতিনিধি জানান, মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

তাদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতালয়ের কনস্যুলার সহকারী মো. ইবাদ উল্লাহ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম কাউন্সিলর) মো. মুহতাছিম বিল্ল্যাহ।

পরে জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, আন্দোলনের বিভিন্ন ধাপ, শহিদদের আত্মত্যাগ এবং এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার জন্য একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনের তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী, মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এবং প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর সিকদার।

এছাড়া এই অনুষ্ঠানে মালদ্বীপ বিএনপির নেতৃবৃন্দ, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের বিদেহী আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় প্রথম সচিব (শ্রম কাউন্সিলর) মো. মুহতাছিম বিল্ল্যাহ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহিদদের আত্মত্যাগ জাতিকে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে। তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%