ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়কের বাবার মৃত্যুতে সুলতান সালাউদ্দিন টুকুর শোক


টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়কের বাবার মৃত্যুতে সুলতান সালাউদ্দিন টুকুর শোক

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের বাবা খন্দকার আহমাদুল আমিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

আজ একটি শোকবার্তায় তিনি এ শোক ও সমবেদনা জানান।

এতে জানানো হয়, খন্দকার আহমাদুল আমিন আজ সকালে বার্ধক্যজনিত কারণে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরও পড়ুন: ১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

মৃত্যুর সময় তার বয়স ছিল ৯৫ বছর। তিনি চার পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ স্থানে অধিষ্ঠিত করেন।

মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: সরকারের অভ্যন্তরীণ ঋণ ১১ লাখ ৯৫ হাজার কোটি টাকায় পৌঁছেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈদ্যুতিক খুঁটি থেকে ঘুঘুর বাচ্চা নিতে গিয়ে প্রাণ গেল কিশোরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


বৈদ্যুতিক খুঁটি থেকে ঘুঘুর বাচ্চা নিতে গিয়ে প্রাণ গেল কিশোরের

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা পাড়তে গিয়ে সাজ্জাদ (১৪) নামের এক কিশোরের মৃত্যু ঘটে।

শনিবার (৬ জুন) সকালে, তেরোখাদিয়া এলাকায় এই দুঃখজনক ঘটনা ঘটে। সময় ছিল সকালে সাড়ে ১০টার দিকে।

রাজপাড়া থানার পুলিশ জানিয়েছে, রাজশাহী তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পার্শ্বে একটি উচ্চ ক্ষমতার বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদের মৃত্যু হয়।

সাজ্জাদ যে পরিবারের সদস্য, তার বাবার নাম সাজু। তাদের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অবস্থিত। বর্তমানে, পরিবারটি রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার বন্ধ গেইট মসজিদের পেছনের একটি ভাড়া বাসায় বসবাস করে।

ফায়ার সার্ভিস জানায়, বেলা পৌনে ১১টার দিকে তারা এই বিষয়ে একটি ফোনকল গ্রহণ করেন। তেরখাদিয়া স্টেডিয়ামের মেইনগেটের সামনে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘু পাখির বাসা থেকে বাচ্চা নামানোর চেষ্টা করার সময় শর্ট সার্কিট হয়ে সাজ্জাদ বিদ্যুৎস্পৃষ্ট হন এবং একটি বাড়ির টিন ও তারের সঙ্গে ঝুলতে থাকেন।

খবর পেয়ে, ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। সেখানে জরুরি বিভাগে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা সাড়ে ১১টায় মৃত বলে ঘোষণা করেন।

বর্তমানে মরদেহ হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে এবং পরবর্তী পুলিশি আইনি কার্যক্রম শেষে কিশোরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালীগঞ্জ বাজারে মোবাইল চুরির অভিযোগের কারণে এক যুবককে আটক করে মাথা ন্যাড়া করে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে নকশা আঁকার ঘটনা ঘটেছে। এ ঘটনার ফলে এলাকায় বিশাল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কালীগঞ্জ বাজারের এক ব্যবসায়ীর মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে। এই ঘটনা সংক্রান্ত সন্দেহভাজন হিসেবে স্থানীয়রা এক যুবককে আটক করেন। এরপর তাকে প্রকাশ্যে হাজির করা হয় এবং মাথার চুল কেটে ন্যাড়া করা হয়। শুধু মাথা ন্যাড়া করা হয়নি, বরং তার মাথায় আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে বিশেষ নকশাও আকাঁ হয়েছে।

ঘটনার সময় সেখানে বিপুলসংখ্যক উৎসুক জনতা ভিড় জমান। পরবর্তীতে, এ ঘটনার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয়দের মধ্যে একাংশ ঘটনাটিকে একটি ব্যতিক্রমী শাস্তি হিসেবে চিহ্নিত করেছেন, তবে অন্যরা এটিকে আইন নিজের হাতে নেওয়ার প্রবণতা হিসেবে উল্লেখ করেছেন।

এ বিষয়ে মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, বাঘাসুরা ইউনিয়নে মাদক ও অপরাধবিরোধী সচেতনতামূলক সমাবেশে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, "কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তাকে পুলিশের কাছে সোপর্দ করা উচিত এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণই সঠিক পন্থা।"

তিনি আরও যোগ করেন, অপরাধ দমনে জনসচেতনতা খুবই গুরুত্বপূর্ণ, তবে বিচার এবং শাস্তির দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের। এ ধরনের ঘটনা এড়াতে সবাইকে আইন মেনে চলতে হবে।

ওসি আরও জানান, ঘটনাটি সম্পর্কে যথাযথ খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

আজ দুপুরে রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কনফারেন্স কক্ষে আয়োজিত ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দেশে যেখানে প্রায় ১২ লাখ কোটি টাকার বৈদেশিক ঋণ, সমপরিমাণ দেশি ঋণ এবং প্রায় ৬ লাখ কোটি টাকার নন-পারফর্মিং লোন (খেলাপি ঋণ) রয়েছে, সেখানে বর্তমান সরকার দায়িত্ব নিয়েই প্রান্তিক কৃষকের সুরক্ষায় ১০ হাজার টাকার কৃষি ঋণের আসল ও সুদ সম্পূর্ণ মওকুফ করে দিয়েছে।

তিনি আরো বলেন, ‘এই ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের গ্রামীণ অর্থনীতিতে এক বিশাল কৌশলগত শক্তি যোগাবে। কারণ দেশের জিডিপি এবং দক্ষ জনশক্তির সবচেয়ে বড় অংশটিই এই কৃষি অর্থনীতিকে সচল রাখছে।’

আজ দুপুরে রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কনফারেন্স কক্ষে দেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ আয়োজিত প্রথম ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, একটি কৃষিভিত্তিক অর্থনীতি যখন ক্রমান্বয়ে শিল্প অর্থনীতির দিকে রূপান্তরিত হতে থাকে, তখন বিবর্তনের এই ধারার সাথে আমাদের দ্রুত খাপ খাওয়াতে হবে। এই রূপান্তর বা ট্রান্সফরমেশন সফল করতে প্রচুর কারিগরি জ্ঞান (নো-হাউ) এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় প্রয়োজন।

তিনি বলেন, ‘আমাদের কাঁচা কৃষি পণ্যকে যখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে ‘অ্যাগ্রো-ইন্ডাস্ট্রিয়াল’ পণ্যে রূপান্তর করা সম্ভব হবে, তখন অভ্যন্তরীণ বাজার ও বৈশ্বিক রপ্তানি বাণিজ্যে তার এক বিশাল ইতিবাচক প্রভাব পড়বে। এই পুরো প্রক্রিয়ার পরিসংখ্যান, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো সাংবাদিকদের অনুসন্ধানী লেখনীর মাধ্যমেই পুঙ্খানুপুঙ্খভাবে উঠে আসা সম্ভব।’

মন্ত্রী আরো বলেন, ‘সাংবাদিকদের এই তথ্যসমৃদ্ধ প্রতিবেদনগুলো যেমন নতুন নতুন শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করবে, তেমনি রাষ্ট্র ও সরকারকে কৃষি-শিল্পের জন্য একটি টেকসই ওবান্ধব নীতিমালা খুঁজে বের করতে সাহায্য করবে। আর এ কারণেই তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের কৃষি অর্থনীতি ও অ্যাগ্রো-ইন্ডাস্ট্রির ওপর প্রকাশিত বিশেষ প্রতিবেদনগুলোকে সংকলন করা হবে এবং তাদের সুনির্দিষ্ট সুপারিশগুলো সরাসরি সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়া হবে।’

বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের পূর্বেই ঘোষণা করেছিলেনÑ ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। তার সেই কণ্ঠকে প্রতিধ্বনিত করে আমাদের সরকারও বলছেÑ ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’। আমাদের এই সুপরিকল্পিত রাষ্ট্র পরিচালনার মূল স্তম্ভগুলোর অন্যতম একটি হলো দেশের কৃষি খাত।

পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানানোর পাশাপাশি এই মহতি উদ্যোগের জন্য প্রাণ-আরএফএল গ্রুপকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, এই আয়োজন শুধু মেধাবী সাংবাদিকদের জন্যই প্রণোদনা নয়, বরং এটি দেশের সামগ্রিক অর্থনীতির জন্যই একটি বড় প্রণোদনা।

প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল এবং দেশের বিভিন্ন গণমাধ্যমের শীর্ষস্থানীয় সাংবাদিক, গবেষক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প খাতের ওপর বিশেষ প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে তিন বিভাগে (প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন) দেশের মোট ৭ জন সেরা সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়।

প্রিন্ট বিভাগে পুরস্কার পেয়েছেন দ্য ডেইলি স্টারের সুকান্ত হালদার, দ্য ডেইলি সানের রফিকুল ইসলাম ও এম মুনির হোসেন। টেলিভিশন বিভাগে পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪-এর দেলাওয়ার হোসেন দোলন ও একাত্তর টিভির রাকিব হোসেন। অনলাইন বিভাগে পুরস্কার পেয়েছেন জাগো নিউজ ২৪-এর নাজমুল হোসেন ও একুশে পত্রিকা ডটকমের শরিফুল রুকন।

আয়োজকরা জানান, তিন সদস্যের জুরিবোর্ডের মূল্যায়নের মাধ্যমে সেরা সাত সাংবাদিককে নির্বাচিত করা হয়। জুরিবোর্ডের সদস্য ছিলেনÑ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বম্বে সুইটস এন্ড কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার খুরশিদ আহমেদ ফরহাদ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আউটরিচ ও কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৫ মিনিট পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


৩৫ মিনিট পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ছবিটি: আরটিভি। ৩৫ মিনিট বন্ধ থাকার পরে, বৈরী আবহাওয়ার কারণে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয় বলেও জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম। একই সময়ে পাটুরিয়া ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হওয়া বিষয়টি নিশ্চিত করেন লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী।

এর আগে, দুপুরে ২টা ১৫ মিনিটের দিকে হঠাৎ করে শুরু হওয়া প্রবল ঝড়, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে এই নৌরুটে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় পারাপার শুরু করা হয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম আব্দুস সালাম বলেছেন, ‘বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন আবার নিয়মিত পারাপার চলছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%