০৬:১৫ পি.এম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালীগঞ্জ বাজারে মোবাইল চুরির অভিযোগের কারণে এক যুবককে আটক করে মাথা ন্যাড়া করে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে নকশা আঁকার ঘটনা ঘটেছে। এ ঘটনার ফলে এলাকায় বিশাল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কালীগঞ্জ বাজারের এক ব্যবসায়ীর মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে। এই ঘটনা সংক্রান্ত সন্দেহভাজন হিসেবে স্থানীয়রা এক যুবককে আটক করেন। এরপর তাকে প্রকাশ্যে হাজির করা হয় এবং মাথার চুল কেটে ন্যাড়া করা হয়। শুধু মাথা ন্যাড়া করা হয়নি, বরং তার মাথায় আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে বিশেষ নকশাও আকাঁ হয়েছে।
ঘটনার সময় সেখানে বিপুলসংখ্যক উৎসুক জনতা ভিড় জমান। পরবর্তীতে, এ ঘটনার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
স্থানীয়দের মধ্যে একাংশ ঘটনাটিকে একটি ব্যতিক্রমী শাস্তি হিসেবে চিহ্নিত করেছেন, তবে অন্যরা এটিকে আইন নিজের হাতে নেওয়ার প্রবণতা হিসেবে উল্লেখ করেছেন।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, বাঘাসুরা ইউনিয়নে মাদক ও অপরাধবিরোধী সচেতনতামূলক সমাবেশে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, "কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তাকে পুলিশের কাছে সোপর্দ করা উচিত এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণই সঠিক পন্থা।"
তিনি আরও যোগ করেন, অপরাধ দমনে জনসচেতনতা খুবই গুরুত্বপূর্ণ, তবে বিচার এবং শাস্তির দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের। এ ধরনের ঘটনা এড়াতে সবাইকে আইন মেনে চলতে হবে।
ওসি আরও জানান, ঘটনাটি সম্পর্কে যথাযথ খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন