১০:০৯ পি.এম
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে মিৎসুই অ্যান্ড কোম্পানির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
এই সাক্ষাতে মিৎসুই অ্যান্ড কোম্পানির ঢাকা ও টোকিও কার্যালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বাংলাদেশের আর্থিক খাতের সাম্প্রতিক নীতিগত অগ্রগতি, বিনিয়োগ ও ব্যবসা-সহায়ক পরিবেশ, মুনাফা প্রত্যাবাসন প্রক্রিয়া, ডিজিটাল ব্যাংকিং, পেমেন্ট অবকাঠামো এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।
আরও পড়ুন: ইনানীর রিসোর্টে আগুন: নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, প্রযোজ্য আইন, বিধিবিধান ও নিয়ন্ত্রক কাঠামোর আওতাধীন বিদেশি বিনিয়োগ ও উদ্ভাবনমুখী আর্থিক উদ্যোগসমূহকে সময়োপযোগী ও কার্যকরভাবে সহায়তা প্রদান করা হবে।
গভর্নর বলেছেন, বাংলাদেশের আর্থিক খাতে নিরাপদ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক ইতিবাচক ও সহায়ক ভূমিকা পালন করে যাবে।
মিৎসুই অ্যান্ড কোম্পানির গঠনমূলক যেকোনো উদ্যোগ প্রযোজ্য নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে যথাযথভাবে বিবেচনা করা হবে।
সভায় পারস্পরিক যোগাযোগ অব্যাহত রেখে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে মতবিনিময় করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড, দগ্ধ স্বামী-স্ত্রী ঢামেকে ভর্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন