প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে।
বুধবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে এই কথা বলেন। ফেসবুকে তিনি লেখেন, চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে, আমি জানি না। তবে তিনি উল্লেখ করেন, যে সমিতির থাকার পরও মিডিয়ার লোকজন সিনেমাতে কাজ করে এবং চলচ্চিত্রের লোকজন না খেয়ে মরে, সে সমিতিতে তিনি শেষবার ভোট দিতে পারবেন।
তিনি আরও বলেন, এরপর যদি একই রকম দেখেন, তাহলে আশা করবেন তার নাম স্ব-সম্মানে কেটে দিবেন।
পরিচালক ও প্রযোজক সমিতিকে নিয়ে মিষ্টি জান্নাত বলেন, শুধু চলচ্চিত্র শিল্পী সমিতি নয়, পরিচালক এবং প্রযোজক সমিতিকেও একই প্রশ্ন তার রয়ে যাবে। তিনি সকলকে ভালো থাকতে বলেন।
তিনি আরও বলেন, প্রতিবাদ করার জন্য তাকে খারাপ বলতে হয়। তিনি তার বাবা-মার কথা উল্লেখ করে বলেন, বেঁচে থাকলে বীরের মতো বেঁচে থাকতে হবে। কাপুরুষের মতো বেঁচে থাকার লাভ নেই, কারণ মৃত্যু চরম সত্য।
উল্লেখ্য, শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন আগামী ৩ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে। বরাবরের মতো এফডিসিতে ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন