ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দিল্লি বিমানবন্দরের ঘটনা ‘অনাকাঙ্ক্ষিত ও দু:খজনক’: পররাষ্ট্রমন্ত্রী


দিল্লি বিমানবন্দরের ঘটনা ‘অনাকাঙ্ক্ষিত ও দু:খজনক’: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাটি  ‘‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, তিনি বলেন, ‘এটা ‘অনাকাঙ্ক্ষিত, দুঃখজনকও বটে।’

এ সম্পর্কিত বিষয়ে তিনি উল্লেখ করেছেন যে, পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং পরবর্তী সময়ে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে সরকারের অবস্থান স্পষ্ট করা হবে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

ডা. জাহেদ উর রহমান রোববার রাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলেন। তিনি সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) দুই দিনব্যাপী বৈঠকে অংশগ্রহণ করার জন্য এসেছিলেন। বৈঠকে তিনি বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

কূটনৈতিক ও গণমাধ্যমের খবর অনুসারে, বিমানবন্দরে নিয়মিত স্ক্রিনিংয়ের সময় একটি নজরদারি তালিকায় উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের নাম উঠে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দীর্ঘক্ষণ অপেক্ষায় রাখা হয়। যদিও পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুমতি দিলেও, দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে তিনি সরকারের সফর বাতিল করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

ডা. জাহেদের দেশে ফেরা সোমবার কলম্বো হয়ে ঘটে, কারণ রোববার রাতের ঢাকার কোনো সরাসরি ফ্লাইট ছিল না। তিনি সার্ক ভিসাসহ একটি সাধারণ বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভ্রমণ করছিলেন এবং তার সাথে কোনো কূটনৈতিক পাসপোর্ট ছিল না।

নয়াদিল্লিতে ১৫-১৬ জুন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সিনিয়র অফিসিয়ালস কমিটির (সিএসও) ২৮তম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকের প্রতিপাদ্য হলো ‘ইনোভেশন, ওপেননেস, রেজিলিয়েন্স এন্ড অ্যাডাপ্টেবিলিটি।’ এই বৈঠকের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলের অগ্রগতি পর্যালোচনা, আঞ্চলিক অগ্রাধিকার নিয়ে আলোচনা এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আইওআরএ  সদস্য রাষ্ট্রগুলোর ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের উপস্থিতি থাকবে।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

সিএসও হলো আইওআরএ’র দ্বিতীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা এবং এটি এই সংস্থার প্রধান সমন্বয়কারী  হিসেবে কাজ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুরনো ও অকেজো রেল নিলামে বিক্রি সম্ভব নয়: রেলমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


পুরনো ও অকেজো রেল নিলামে বিক্রি সম্ভব নয়: রেলমন্ত্রী

বাংলাদেশ রেলওয়ের পুরনো এবং অকেজো রেলগুলো নিলামে বিক্রি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের সপ্তম দিনে সংসদ সদস্যদের লেখা প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিরের লিখিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন লাইনে বর্তমানে ট্র্যাক রিনিউয়াল বা রেললাইন পরিবর্তনের কাজ চলমান রয়েছে। এ সময় ব্যবহারযোগ্য রেলগুলো সংশ্লিষ্ট প্রকল্প এলাকায় সাময়িকভাবে সংরক্ষণ করে রাখা হয় এবং পরে সেগুলো রেল প্রতিস্থাপনের কাজে ব্যবহার করা হয়।

মন্ত্রী আরও বলেন, রেল পরিবর্তনের সময় পুরনো বা অকেজো রেলগুলো অগোছালো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, তবে কাজ শেষ হলে সেগুলো নির্ধারিত নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়।

অকেজো রেল নিলামে বিক্রি না করার কারণ ব্যাখ্যা করে মন্ত্রী উল্লেখ করেন, এসব রেল পরবর্তীতে রেলওয়ের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার কাজে ব্যবহৃত হয়। বিশেষ করে বাঁধ সুরক্ষা (এমব্যাংকমেন্ট প্রটেকশন) এবং বিভিন্ন অবৈধ লেভেলক্রসিংয়ে রেলফেন্সিং বা বেড়া নির্মাণে এগুলো কার্যকরভাবে ব্যবহার হচ্ছে। এর ফলে রেলওয়ের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হচ্ছে। অকেজো রেলগুলো যেহেতু রেলওয়ের নিজস্ব নিরাপত্তা ও সুরক্ষামূলক কাজে পুনর্ব্যবহার করা হয়, তাই সেগুলো উন্মুক্ত নিলামে বিক্রি করা সম্ভব নয়।

অন্য দিকে, সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের উত্তর দিয়ে মন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের বিভিন্ন বিভাগ সক্রিয়ভাবে কাজ করছে। জেলা, আঞ্চলিক ও জাতীয় মহাসড়কের যেসব স্থানে বারবার দুর্ঘটনা ঘটে, সেসব ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। সেখানে সংস্কার কাজের পাশাপাশি প্রয়োজনীয় সাইন-সিগন্যাল স্থাপন করা হচ্ছে।

তিনি জানান, দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্পিডব্রেকার, জেব্রা ক্রসিং এবং রাম্বল স্ট্রিপ স্থাপনের কাজও চলমান রয়েছে। মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নসহ জনসচেতনতা বৃদ্ধি করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এবং এ লক্ষ্যে দেশব্যাপী সচেতনতামূলক প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে, যার উদ্দেশ্য সড়ক দুর্ঘটনায় হতাহত ও গুরুতর আহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।

তিনি আরো জানান, চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে পেশাদার চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের আগে বাধ্যতামূলকভাবে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এখন থেকে যুক্তরাষ্ট্রের কাছে বাধা হিসেবে বিবেচিত হবে ইসরায়েল: বিশ্লেষক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


এখন থেকে যুক্তরাষ্ট্রের কাছে বাধা হিসেবে বিবেচিত হবে ইসরায়েল: বিশ্লেষক

ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার বর্তমান পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও বিস্ফোরক অবস্থায় রয়েছে, এমন মন্তব্য করেছেন ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের লেখক ও কলামিস্ট গিডিওন লেভি। তার মতে, সাম্প্রতিক ঘটনা প্রবাহে ইসরায়েল কৌশলগতভাবে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক নতুন এক চ্যালেঞ্জের সম্মুখীন। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে লেভি বলেন, “শেষ পর্যন্ত এটা খুবই পরিষ্কার যে, এই খেলায় ইসরায়েলই কেবল ক্ষতির মুখে পড়েছে।” তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে- বিশেষ করে রিপাবলিকান পার্টি, হোয়াইট হাউস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে- অনেক প্রভাবশালী ব্যক্তি রয়েছেন, যারা ইসরায়েলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় আরও বেশি সমালোচনামূলক অবস্থানে রয়েছেন। লেভির ভাষায়, “ট্রাম্পের আশপাশে এমন অনেক মানুষ আছেন, যারা ইসরায়েল নিয়ে আগের তুলনায় অনেক বেশি কঠোর অবস্থানে রয়েছেন।” তিনি আরও বলেন, যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটান, তাহলে ইসরায়েল এমন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, যা দেশটি আগে কখনও দেখেনি। “নেতানিয়াহু যদি ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে সক্ষম হন, তাহলে ইসরায়েল এমন এক সংকটে পড়বে, যার চ্যালেঞ্জ আগে কখনও সামনে আসেনি। এর ফলাফল ও প্রভাব খুব অল্প সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে,” বলেন তিনি। গিডিওন লেভির মতে, যুক্তরাষ্ট্রের নীতিতে ইসরায়েলকে ঘিরে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটছে। তার দাবি, ওয়াশিংটনের কাছে ইসরায়েল এখন আর কেবল ঘনিষ্ঠ মিত্র নয়, বরং অনেক ক্ষেত্রে একটি কৌশলগত সমস্যা বা বাধা হিসেবে বিবেচিত হতে পারে। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র এবং ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে ইসরায়েল এখন একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। এবং এখন থেকে ইসরায়েলকে সেই হিসেবেই বিবেচনা করা হবে।” সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে চালককে গলা কেটে হত্যা করে বিভাটেক ছিনতাই: ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

নরসিংদী প্রতিনিধি

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


নরসিংদীতে চালককে গলা কেটে হত্যা করে বিভাটেক ছিনতাই: ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন, গ্রেফতার ২

নরসিংদীতে বিভাটেক (মিশুক) চালক সারোয়ার হোসেনকে (২২) গলা কেটে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের চাঞ্চল্যকর ও ক্লু-লেস ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত বিভাটেক গাড়ি ও এর ৪টি ব্যাটারি।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আনোয়ার হোসেন (২৭), কিশোরগঞ্জ জেলার হারুয়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে নরসিংদীর টাওয়াদী এলাকায় বসবাসকারী; অপরজন আশিক (২১), নরসিংদী জেলার বুদিয়ামারা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত সারোয়ার হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার চন্দগাতী গ্রামের হাজি রহমানের ছেলে। তিনি নরসিংদীর টাওয়াদী এলাকায় ভাড়া বাসায় থেকে বিভাটেক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১৩ জুন দুপুরে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরে ১৫ জুন রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী মডেল থানার নজরপুর ইউনিয়নের চম্পকনগর এলাকার মেঘনা শাখা নদীর বেড়িবাঁধ সংলগ্ন একটি ঝোপ থেকে সারোয়ারের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক-এর নির্দেশনায় নরসিংদী মডেল থানার একটি চৌকস দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় দ্রুত অভিযানে নেমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সারোয়ার হোসেনকে গলা কেটে হত্যা করে বিভাটেক গাড়ি ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-ওয়াশিংটন পারস্পরিক সহযোগিতার নতুন অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


ঢাকা-ওয়াশিংটন পারস্পরিক সহযোগিতার নতুন অঙ্গীকার

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানিয়েছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোর মধ্যে আরও সুদৃঢ় হবে। তিনি আশা করেন, সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে।

রাষ্ট্রদূত টেকসই উন্নয়ন, দুর্যোগের ঝুঁকি হ্রাস, ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান, রেসকিউ সেন্টার স্থাপন এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোমবার (১৫জুন) সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সাক্ষাৎকালে তিনি সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন।

সাক্ষাতে ত্রাণমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ও সরকারের প্রতি অভিনন্দন জানান। তিনি দুর্যোগের নতুন নতুন ধরণ ও পরে প্রতিকারে যৌথ গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন, মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%