ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ


৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের দ্বিতীয় বর্ষের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের পরীক্ষার ফল প্রকাশ করেছে মাত্র ৪২ কর্মদিবসে। অর্থাৎ ছুটি সহ ৫৩ দিনে এই ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এটি ইতিহাসে সবচেয়ে কম সময়ে ফল প্রকাশের নজির।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, গত ২০ এপ্রিল ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছিল এবং ১৮ মে পর্যন্ত চলে। এরপর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ দিনের সরকারি ছুটি থাকলেও খাতা মূল্যায়ন, নম্বর সংযোজন, তথ্য যাচাইসহ সব প্রশাসনিক কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করে গত ১১ জুলাই ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার দেশের ১ হাজার ৯১৫টি কলেজের ১ লাখ ৯৭ হাজার ৬১৫ জন শিক্ষার্থী ৬৪৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ।

আরও পড়ুন: রামপালে ফয়লাহাট আছিয়া মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও মিলনমেলা অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আধুনিক, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য যে অঙ্গীকার নেওয়া হয়েছে, দ্রুত সময়ে ফল প্রকাশ তারই প্রতিফলন হিসেবে গণ্য করা হচ্ছে। তিনি বলেন, স্বচ্ছতা বজায় রেখে ৪২ কর্মদিবসে নির্ভুলভাবে ফল প্রকাশ প্রশাসনিক সক্ষমতা ও সমন্বিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতে শিক্ষার্থীদের সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার জন্য উদ্যোগ অব্যাহত থাকবে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম জানান, পরীক্ষা-পরবর্তী প্রতিটি ধাপ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে। ঈদের দীর্ঘ ছুটি থাকা সত্ত্বেও খাতা মূল্যায়ন, নম্বর সংযোজন, তথ্য যাচাই ও ফল প্রস্তুতির কাজ সমন্বিতভাবে পরিচালিত হওয়ায় স্বল্প সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে আরও কম সময়ে ফল প্রকাশের লক্ষ্যে কাজ চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ-সভাপতি রবিউল আলম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ-সভাপতি রবিউল আলম

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা বিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, যৌথ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এ সময় তিনি বিশ্বব্যাপী সড়ক দুর্ঘনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান, সমন্বিত বাস্তবায়ন এবং জবাবদিহিতা জোরদারের আহ্বান জানান।

মঙ্গলবার (২১ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে সড়ক নিরাপত্তা বিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের সড়ক নিরাপত্তা উন্নয়নে নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতির অংশ হিসেবে তিনি যৌথ-সভাপতির দায়িত্ব পালন করার সময় এই আহ্বান জানান।

মন্ত্রী আরো বলেন, শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলাটাই যথেষ্ট নয়। সড়ক পরিবহন ব্যবস্থার প্রতিটি স্তরে সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

তিনি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন, স্বাস্থ্য, পুলিশ, অর্থ, শিক্ষা, পরিবেশ এবং স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়, দায়িত্বের সুস্পষ্ট বণ্টন এবং নীতিমালা ও বাস্তবায়নের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করার ওপর জোর দেন।

শেখ রবিউল আলম আরও বলেন, স্থানীয় সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ সড়ক নিরাপত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব উদ্যোগকে অবশ্যই শক্তিশালী সরকারি নেতৃত্ব, কার্যকর সমন্বয় এবং জবাবদিহিতার কাঠামোর আওতায় পরিচালিত হতে হবে।

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়ন বিষয়ক জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইজিবাইক-গরুবাহী টেম্পোর সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


ইজিবাইক-গরুবাহী টেম্পোর সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত ৪

দিনাজপুরের খানসামায় ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় ইজিবাইক ও গরুবাহী টেম্পোর মুখোমুখি সংঘর্ষে রসুল করিম বাবু (৪২) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাটি বুধবার (২২ জুলাই) সকাল ৯টার দিকে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের ২ নম্বর ভেড়ভেড়ি ইউনিয়নের টংগুয়া বড়বাড়ি এলাকায় ঘটে।

নিহত রসুল করিম বাবুর বাড়ি নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নে অবস্থিত। তিনি সাবেক ইউপি সদস্য প্রয়াত রহিম উদ্দিনের ছেলে ছিল। প্রায় ২০ বছর ধরে তিনি ভ্যান ও ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।

নিহতের ছোট ভাই আজিজুল ইসলাম জানিয়েছেন, রসুল প্রতিদিনের মতো যাত্রী নিয়ে চলাচলের সময় টংগুয়া বড়বাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী টেম্পোর সঙ্গে সংঘর্ষে পড়েন। এতে ঘটনাস্থলেই রসুল করিম বাবুর মৃত্যু ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরকার জানিয়েছেন, পুলিশ ঘটনার স্থান পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান। তিনি বলেছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানোর জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি তেল নিয়ে গুজব ছড়িয়ে সংকট তৈরির চেষ্টা: জ্বালানি বিভাগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


জ্বালানি তেল নিয়ে গুজব ছড়িয়ে সংকট তৈরির চেষ্টা: জ্বালানি বিভাগ

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেছেন, সংকট সৃষ্টি করার চেষ্টা থেকেই জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।

বুধবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

মনির হোসেন চৌধুরী বলেছেন, আজকের কিছু মিডিয়ায় আমাদের জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস নিয়ে নিউজ হয়েছে। তিনি যোগ করেন, প্রকৃত তথ্য আপনাদের জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই রকম গুজব মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। এ ধরনের বিভ্রান্তি যেন না হয়, সেটি নিশ্চিত করতে তিনি আজ সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন।

মনির হোসেন চৌধুরী বলেন, জ্বালানি তেলের কোনো রকম সংকট বর্তমানে নেই। আজকের দিনে আমাদের ডিজেলের মজুত প্রায় ৩১ দিনের। অকটেনের মজুত ৩৬ দিনের, পেট্রোলের ২০ দিনের, ফার্নেস অয়েলের ২৫ দিনের এবং জেট ফুয়েলের ২০ দিনের মজুত রয়েছে। তাই আমাদের বাড়তি মজুত পরিবহন ও সাপ্লাই চেইনে যথেষ্ট আছে। আগামী জুলাই-আগস্ট মাস পর্যন্ত আমাদের বিধি অনুযায়ী কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, বর্তমানে আমরা মজুত বাড়ানোর চেষ্টা করছি এবং আশা করি আমরা ধীরে ধীরে দেড় মাস, ৬০ দিন এবং এক পর্যায়ে ৯০ দিনে উন্নীত করতে সক্ষম হব।

মনির হোসেন চৌধুরী বলেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আরও এক লাখ ৮০ হাজার টন ডিজেল আসবে এবং আগস্টে ২ লাখ ৪০ হাজার টন ডিজেল আসার সম্ভাবনা রয়েছে। ফলে আমাদের পর্যাপ্ত মজুত রয়েছে। ইনশাল্লাহ, এ বিষয়ে কোনো অসুবিধা হবে না। অন্যান্য জ্বালানি পণ্যেও সংকট নেই।

তিনি জানিয়েছেন, কোনো এক স্থানে সংকট তৈরি করার চেষ্টা থেকে এই গুজব ছড়ানো হয়েছে। সুতরাং, সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী যেমন হতে পারে এমপি নজরুলের ভবিষ্যৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী যেমন হতে পারে এমপি নজরুলের ভবিষ্যৎ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলীয় ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং তার সংসদ সদস্য পদ নিয়েও আলোচনা চলছে। প্রশ্ন উঠেছে, গঠনতন্ত্র অনুযায়ী জামায়াত যদি তাকে দল থেকে বহিষ্কার করতে চায়, তাহলে তার এমপি পদ থাকবে কি না।

সোমবার (২০ জুলাই) রাতে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। তবে ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেছেন গাজী নজরুল ইসলাম। জামায়াতও জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জানা যায়, গাজী নজরুল ইসলাম বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য। এর আগে তিনি পঞ্চম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

জামায়াতের গঠনতন্ত্রের ৬২ ধারায় (চ) পদচত্যির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, জামায়াত ঘোষিত নীতির বিপরীতে কোনো কাজ করলে তার সদস্যপদ বাতিল বলে গণ্য হতে পারে। একই ধারার বহিষ্কারের কারণের (ক, খ, গ, ঘ, ঙ)-তে বলা হয়েছে, আমীরে জামায়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরামর্শক্রমে জামায়াতের যে কোনো সদস্যকে (রুকনকে) জামায়াত থেকে বহিষ্কার করতে পারবেন।

এছাড়া যদি কোনো সদস্য (রুকন) জামায়াতের নিয়ম-শৃঙ্খলা ও নীতির পরিপন্থি কাজ করেন, অথবা এমন কোনো কাজ করে যা জামায়াতের নৈতিক প্রভাব ক্ষতিগ্রস্ত করে কিংবা জামায়াতের মর্যাদা ক্ষুণ্ন করে, তাহলে নির্বাহী পরিষদের পরামর্শক্রমে যে কোনো সদস্যকে বহিষ্কার করা যাবে।

এ ঘটনায় মঙ্গলবার (২১ জুলাই) জামায়াতের কেন্দ্রীয় সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য পর্যবেক্ষণ করছে দলটি। ইতোমধ্যে সংসদ সদস্যের দাবি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে আরও খোঁজখবর নেওয়ার কথা জানায় তারা, প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

এদিকে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ওই দল থেকে পদত্যাগ করলে বা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হয়ে যাবে। তবে কোনো সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করা হলে তার সদস্যপদ বাতিল হবে কি না, এ বিষয়ে সংবিধানে সরাসরি কিছু বলা হয়নি।

আইনজীবীদের মতে, এই কারণে কোনো রাজনৈতিক দল কাউকে বহিষ্কার করলে তার সংসদ সদস্য পদ বহাল থাকার সুযোগ রয়েছে। অতীতে দল থেকে বহিষ্কৃত হয়েও কিছুকিছু সংসদ সদস্যের পদ বহাল থাকার নজির রয়েছে। তবে কেউ নিজে দল থেকে পদত্যাগ করলে সংসদ সদস্য পদ হারানোর বিধান রয়েছে। অতীতে দশম জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী দল থেকে পদত্যাগ করায় তার সংসদ সদস্য পদ বাতিল হয়েছিল। সেই হিসেবে গাজী নজরুল ইসলাম জামায়াত থেকে নিজে পদত্যাগ করলে তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়ে যাবে। কিন্তু দল তাকে বহিষ্কার করলে বিষয়টি ভিন্ন হতে পারে।

সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা হয়েছে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্যের আসন শূন্য হবে কি না, এ নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হলে বিষয়টি শুনানি ও নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। এ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

অর্থাৎ, গাজী নজরুল ইসলামকে জামায়াত বহিষ্কার করলে এবং দলটির পক্ষ থেকে তার সংসদ সদস্য পদ বাতিলের উদ্যোগ নেওয়া হলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

এভাবে, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজীবী হাবিবুর রহমান নিজের ফেসবুক স্ট্যাটাসে এই বিষয়ে মন্তব্য করেছেন। তিনি উল্লেখ করেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো দল থেকে মনোনীত হয়ে নির্বাচিত সংসদ সদস্যকে ওই দল থেকে বহিষ্কার করা হলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে না। তবে তিনি নিজে দল থেকে পদত্যাগ করলে সংসদ সদস্য পদ শূন্য হবে বলে জানান।

এদিকে সোমবার (২০ জুলাই) রাতে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটি প্রথমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি বলে কিছু জামায়াত নেতা-কর্মীরা দাবি করলেও পরবর্তীতে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানসহ অনেকেই ভিডিওটি আসল বলে প্রমাণ করেন। এরপর গাজী নজরুল ইসলাম ভিডিওতে থাকা নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং সিসিটিভি ফুটেজে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে দেখা যায়। ভিডিওতে থাকা তরুণীকে এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন স্থানীয় জামায়াত নেতারা। মঙ্গলবার সকালে জামায়াতের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেছেন, ভিডিওটি তাদের নজরে এসেছে। এমপি তাদের জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী।

তিনি আরও জানান, প্রথম স্ত্রীর সম্মতিক্রমে এই বিয়ে হয়েছে।

এ বিষয়ে গাজী নজরুল ইসলামও একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন। মঙ্গলবার এই বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেছেন, ১৩ জুলাই প্রথম স্ত্রী মোছা. মাকছুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তারা আনুমানিক সোয়া এক ঘণ্টা অবস্থান করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%