ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত: বাংলাফ্যাক্ট


ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত: বাংলাফ্যাক্ট

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত পাঁচ জনের পরিচয় শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, ইতালিতে ঘটনার সঙ্গে জড়িত পাঁচ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

হামলার বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়েছে। বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিমের মতে, শনাক্তকৃত সকলেই ইতালিতে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়।

আরও পড়ুন: রজনীকান্তের সঙ্গে শুটিং করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন বিদ্যা

বাংলাদেশে ২৪ জুলাইয়ে দুনিয়া কাঁপানো আন্দোলন নির্মূলে আওয়ামী সরকারের পরিচালিত হত্যা গণহত্যার বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের দাবি পক্ষে সোচ্চার ছিলেন খ্যাতিমান অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বর্তমানে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে অবস্থান করছেন আজমেরী হক বাঁধন। সেখানে তার ভাইয়ের সাথে রাস্তায় বের হলে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের দ্বারা হেনস্তার শিকার হন তিনি। এই ঘটনার পর দেশ ও বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে, ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকালীন সরকার এবং ২৪ এর আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। পাশাপাশি, সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

আরও পড়ুন: ‘আব্বা আপনি?’ সাইফের ইনস্টাগ্রাম পোস্টে প্রশ্ন ছেলের

বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে। বাংলাফ্যাক্ট বর্তমানে বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালিয়ায় গাঁজা-ইয়াবাসহ আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১০ এম


কাঁঠালিয়ায় গাঁজা-ইয়াবাসহ আটক ৩

ঝালকাঠির কাঁঠালিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ তিনজনকে আটক করেছে, যাদের কাছে ৩৯ পোটলা গাঁজা এবং আট পিস ইয়াবা পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যায়, উপজেলার পশ্চিম চেঁচরি ও পশ্চিম আউড়া গ্রামে এই অভিযানগুলো পরিচালিত হয়।

পুলিশের সূত্রে জানা গেছে, পশ্চিম চেঁচরি গ্রামের মৃত সুলতান মোল্লার ছেলে মতিউর রহমান মোল্লাকে ৩৯ পোটলা গাঁজাসহ আটক করা হয়েছে। কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিনের নেতৃত্বে, সহকারী উপপরিদর্শক (এএসআই) আলতাফ হোসেনসহ পুলিশের একটি দল এই অভিযানটি পরিচালনা করে।

অন্যদিকে, পশ্চিম আউড়া গ্রামে পৃথক অভিযানে আট পিস ইয়াবাসহ অন্তর হাওলাদার ও মো. জাহিদুল ইসলামকে আটক করা হয়েছে। অন্তর হাওলাদার ওই গ্রামের হুমায়ুন হাওলাদারের ছেলে এবং জাহিদুল ইসলামের বাবার নাম রব, যা পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, এসআই মোহন ও এএসআই আলতাফ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করল এনবিআর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৩ এম


সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করল এনবিআর
রফতানিমুখী পোশাক কারখানাগুলোর জন্য শুল্কমুক্ত সুবিধায় সুতা আমদানিতে কড়াকড়ি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন বিধান অনুযায়ী, বন্ড সুবিধার আওতায় ১০ থেকে ৩০ কাউন্ট কটন সুতা আমদানির সুবিধা পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। তবে সংশ্লিষ্ট পোশাক কারখানা প্রয়োজনে ব্যাংক গ্যারান্টি সাপেক্ষে এ সুতা আমদানি করতে পারবে। গতকাল মঙ্গলবার এ বিষয়ে এনবিআর একটি সাধারণ আদেশ জারি করেছে
এদিকে এনবিআরের এ সিদ্ধান্তে দ্বিমুখী অবস্থান নিয়েছে তৈরি পোশাক ও নিট পোশাক এবং বস্ত্রকল মালিকদের তিন সংগঠন— বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। বিটিএমএ এনবিআরের এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও এর বিরোধিতা করেছে বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। 


নতুন আদেশ বলছে, ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সুতা আমদানির পর তা কেবল অবমুক্ত হবে তখন, যখন ওই সুতার মাধ্যমে তৈরি পণ্যের রফতানি আয় দেশে আসবে। এ ছাড়া এ আমদানি এবং অবমুক্তির জন্য বিজিএমইএ, বিকেএমইএ অথবা বিটিএমএ— এই তিনটি বাণিজ্য সংগঠনের যেকোনো একটির প্রত্যয়ন কাস্টমস স্টেশনে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
 
এ সিদ্ধান্তের ফলে, বন্ডেড রফতানিমুখী কারখানাগুলোকে এখন থেকে ব্যাংক গ্যারান্টি দিয়ে কাঁচামাল আমদানির ক্ষেত্রে নন-বন্ডেড কারখানাগুলো বর্তমানে যে প্রক্রিয়া অনুসরণ করে, সেটিই অনুসরণ করার বিধান হলো। ১০ থেকে ৩০ কাউন্ট সুতা দেশের মোট সুতা আমদানির প্রায় ৬০ শতাংশ। গত বছর ৩০ হাজার কোটি টাকা মূল্যের সুতা আমদানি হয়েছে। ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানি করতে হলে এ ক্ষেত্রে খরচ বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে পোশাক রফতানিকারকদের।
স্থানীয় শিল্প সুরক্ষা এবং বন্ড সুবিধার ‘অপব্যবহার রোধে’ বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন এবং অন্য অংশীজনরা দীর্ঘদিন ধরে এ বিষয়ে কাজ করে আসছিলেন। অন্তর্বর্তী সরকারের আমলে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সুপারিশ এনবিআরের কাছে পাঠানোও হয়। তবে তা তখন আলোর মুখ দেখেনি।
 
পরবর্তী সময়ে বিএনপি সরকার এসে এ বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি করে দেয়, যার প্রধান করা হয় বাণিজ্যমন্ত্রীকে। গত ২০ আগস্ট প্রথম সভা হয় এ কমিটির। সেখানে পরীক্ষামূলকভাবে, নির্দিষ্ট এইচএস কোডের (৫২০৫, ৫২০৬ ও ৫২০৭) আওতায় ১০-৩০ কাউন্ট সুতা আমদানিতে এই শর্ত প্রযোজ্য হওয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ীই আদেশ জারি করল এনবিআর যা জারির সঙ্গে সঙ্গেই তা কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। তবে আদেশ জারির তারিখের আগে যেসব চালানের ইতিমধ্যে জাহাজিকরণ সম্পন্ন হয়েছে, সেসব ক্ষেত্রে এ বিধিনিষেধ প্রযোজ্য হবে না বলে আদেশে তুলে ধরা হয়।
 
বিজিএমইএ ও বিকেএমইএর ক্ষোভ
 
এদিকে এনবিআরের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে পোশাক খাতের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ। তাদের অভিযোগ, একটি ‘স্বার্থান্বেষী মহল’ সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করে স্থানীয় মিল থেকে সুতা কেনা বাধ্যতামূলক করার ‘আত্মঘাতী সিদ্ধান্ত’ নিয়েছে, যা দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
 
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক যৌথ চিঠিতে দুই সংগঠনের নেতারা এ অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন, যা কোনো পূর্ব আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে বলে তাদের ভাষ্য।
 
আরও পড়ুন
পোশাক খাতের নেতাদের দাবি, ওই বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনাই হয়নি। বৈঠকের পর বিষয়টি উত্থাপিত হলে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএকে যৌথ পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে মন্ত্রণালয়কে জানাতে অনুরোধ করা হয়েছিল। বৈঠকের আলোচ্যসূচির বাইরের এই বিষয়টি কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করায় ব্যবসায়ী নেতারা ‘চরম’ বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেছেন।
 
চিঠিতে বলা হয়, এটি বাস্তবায়িত হলে দেশের তৈরি পোশাক শিল্প ‘ধ্বংস হয়ে যাবে’। দীর্ঘদিনের প্রচলিত বন্ড ব্যবস্থা হঠাৎ পরিবর্তন করা বা ডি-বন্ডিং ব্যবস্থা চালু করা বিদেশি ক্রেতাদের কাছে ভুল বার্তা দেবে এবং দেশের রফতানি কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটাবে।
 
এ সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো পদক্ষেপ না নেওয়ার অনুরোধ জানিয়ে বাণিজ্য সচিব এবং এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
 
বিটিএমএ কী বলছে?
 
দেশের বৈদেশিক মুদ্রার নিরাপত্তার স্বার্থে ব্যাংক গ্যারান্টি অবমুক্তির সঙ্গে রফতানি আয় প্রত্যাবাসনের শর্ত যুক্ত করার প্রসঙ্গে বিটিএমএ বলছে, সম্প্রতি প্রাপ্ত তথ্যমতে, প্রায় ৭ বিলিয়ন ডলার রফতানি দেশে প্রত্যাবাসিত না হওয়ার বিষয়টি ‘অত্যন্ত উদ্বেগজনক’।
 
‘এ ব্যবস্থা কার্যকর হলে রফতানি আয় দেশে ফেরত আনার আর্থিক বাধ্যবাধকতা সৃষ্টি হবে এবং বৈদেশিক মুদ্রার প্রত্যাবশন না হওয়ার ঝুঁকি হ্রাস পাবে।’
 
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী নন-বন্ডেড (বন্ড লাইসেন্সবিহীন) রফতানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সুতাসহ প্রয়োজনীয় কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার বিষয়টি তুলে ধরেছে টেক্সটাইল মিল মালিকদের সংগঠন।
 
তারা বলেছে, ‘আমাদের দেশের সরাসরি রফতানিকারকদের সমিতির পক্ষ থেকেও এই উদ্যোগকে স্বাগত জানানো হয়। ‘বর্তমানে একই সুবিধা বন্ডেড প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। ফলে এ ব্যবস্থার কারণে সুতা আমদানি বা রফতানি কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই।’
 
বিটিএমএ বলছে, ‘এর মাধ্যমে টেক্সটাইল শিল্পের সুরক্ষা, কর্মসংস্থান বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং বন্ড ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর সঙ্গে রফতানি আয়ের পূর্ণ প্রত্যাবাসনের শর্ত যুক্ত করার ফলে সরকারের এ উদ্যোগ আরও কার্যকর ও জাতীয় অর্থনৈতিক স্বার্থের জন্য অধিকতর ফলপ্রসূ হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিএএস কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৪ এম


সিএএস কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান

ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে ২য় চিফ অব আর্মি স্টাফ (সিএএস) কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সবার উদ্দেশে মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এই টুর্নামেন্টের প্রফেশনাল বিভাগে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং জনাব আকবর হোসেন রানারআপ হন। অন্যদিকে, অ্যামেচার বিভাগে মো. শরিফ হোসেন চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জয়েন্ট সেক্রেটারি; বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও মহাসচিব; ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; আমন্ত্রিত অতিথিবৃন্দ; কুর্মিটোলা গলফ ক্লাবের কর্মকর্তাগণ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু ক্ষতির হিসাবেও উপেক্ষিত মানুষের মানসিক ক্ষত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪১ এম


জলবায়ু ক্ষতির হিসাবেও উপেক্ষিত মানুষের মানসিক ক্ষত

জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতি হচ্ছে, তা কেবল ঘরবাড়ি, রাস্তা, বাঁধ অথবা ফসলের ক্ষয়ক্ষতিতে সীমাবদ্ধ নয়। মানুষের মৃত্যু, শারীরিক অক্ষমতা, মানসিক স্বাস্থ্যঝুঁকি, পুষ্টিহীনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিচয় হারানো, পেশাগত সংকট এবং সামাজিক বন্ধন ভেঙে যাওয়াও জলবায়ু পরিবর্তনের অন্যতম বড় ক্ষতি। এই ক্ষতির অর্থ দিয়ে সম্পূর্ণ মূল্যায়ন বা পুনরুদ্ধার করা সম্ভব নয়। বিশেষজ্ঞরা তাই স্থানীয় সরকার ব্যবস্থার বাজেট ও পরিকল্পনায় ‘নন-ইকোনমিক লস’ অন্তর্ভুক্ত করার তাগিদ দিয়েছেন।

‘ফলাফল থেকে পদক্ষেপে: অ-অর্থনৈতিক ক্ষতি ও ক্ষয়ক্ষতি পূরণের পথ এবং নীতি সমন্বয় জোরদারকরণ’ শীর্ষক এক সভায় বক্তারা এই তাগিদ প্রদান করেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) খুলনায় সিএসএস আভা সেন্টারে বেসরকারি সংস্থা জাগ্রত যুব সংঘ-জেজেএস’র উদ্যোগে ‘লস অ্যান্ড ড্যামেজ স্পেশাল ইনিশিয়েটিভ’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মঞ্জুর আলম।

এ সময় জেজেএস’র নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. সালমা বেগম, উন্নয়ন অধ্যয়ন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. হাসান হাওলাদার, কুয়েটের অধ্যাপক ড. আনজুম তাবাসসুম, বেলার সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, আইআরভি’র সমন্বয়কারী কাজী জাভেদ খালিদ পাশা, খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা।

এ সময় উপকূলীয় অঞ্চল থেকে খুলনা শহরে এসে বস্তিতে বসবাসকারী কিছু বক্তা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন, যেমন ময়না আক্তার, আয়শা আক্তার মেঘলা, লাবনী আক্তার, আছিয়া সুলতানা এবং অ্যাডাম ফাউন্ডেশনের মো. জিল্লুর রহমান।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষয়ক্ষতি, যা আর্থিকভাবে মূল্যায়ন করা কঠিন। বিশেষ করে মৃত্যু, শারীরিক ও মানসিক ক্ষতি, বসতভিটা ও আবাসস্থল হারানো, পেশাগত পরিচয়ের সংকট, সামাজিক ও পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যাওয়া এবং সাংস্কৃতিক ঐতিহ্য হারানোর বিষয়গুলো।

বক্তারা স্থানীয় সরকার ব্যবস্থায় নন-ইকোনমিক লসকে গুরুত্ব দিয়ে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের বাজেট ও পরিকল্পনায় এই বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আলোচনায় আরও উঠে আসে, বাস্তুচ্যুতির কারণে শিশুদের শিক্ষা ব্যাহত হচ্ছে। দারিদ্র্যের চাপে শিশুশ্রম ও বাল্যবিয়ের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্যঝুঁকি, রোগব্যাধি এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতিও ঘটছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%