০৩:০৫ পি.এম
যশোর, ৫ আগস্ট, ২০২৬ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন যে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি আরও উল্লেখ করেছেন, তবে ফ্যাসিবাদী শাসনের ভাষা ও আচরণ অনুসরণ করলে তা গণতন্ত্রের রাজনীতির অন্তরায় হবে। আজ দুপুরে যশোরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত র্যালির আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুন্সী মেহেরুল্লাহ ময়দান থেকে শুরু হওয়া র্যালির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণ বিএনপি’কে নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব দিয়েছে এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুন: পূজামণ্ডপে মুসলমানদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ: খাদ্যমন্ত্রী
তিনি আরও বলেছেন, ‘আমরা যদি হাসিনার দেখানো পথ ও ভাষায় কথা বলি, সেটি ফ্যাসিবাদবিরোধী রাজনীতির অন্তরায় হিসেবে দেখা দেবে।’
তিনি এই কথাটিও বলেছেন যে, দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত এই সুযোগ কোনোভাবেই প্রতিহিংসা বা অপব্যবহারের উদ্দেশ্যে নয়। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি উল্লেখ করেছেন, কেউ যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হন, তবে তার বিএনপি’তে কোনো স্থান হবে না।
মাদক ও সন্ত্রাস দমনে দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকেও সীমান্তবর্তী যশোরে চোরাচালান, মাদক ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
সমাবেশ শেষে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা ও নগর বিএনপি’র বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন