ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষাপ্রতিষ্ঠানে মোটরসাইকেল ও মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা


শিক্ষাপ্রতিষ্ঠানে মোটরসাইকেল ও মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

বাগেরহাটের চিতলমারীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন এবং মোটরসাইকেল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং মাদ্রাসার সুপারদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায়।

সভায় উল্লেখ করা হয় যে, শিক্ষার্থীদের মোবাইল ফোন আসক্তি দূর করা, লেখাপড়ার প্রতি মনোযোগ বৃদ্ধি করা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: জুলাইয়ের চেতনায় ন্যায়ভিত্তিক সমাজ গড়তে নারীদের এগিয়ে আসার আহ্বান শামছুন্নাহার বেগমের

সভায় সভাপতিত্ব করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল-মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও খাদিজা আক্তার।

এছাড়াও বক্তব্য রেখেছেন একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, শৈলাদাহ বাকপুর কারামতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুস লালাম এবং চিতলমারী আলিম মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ জনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:১৯ এম


সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ জনের কারাদণ্ড

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ পশুর হাটসংলগ্ন যমুনা নদীর পাড় এলাকায় অভিযানের মাধ্যমে এই দণ্ডাদেশ প্রদান করে।

এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা। অভিযানে উপস্থিত ছিলেন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক মো. মোহেব্বুল্লাহ সরকার, মো. জুলহাস উদ্দিন এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।

অভিযানের সময় সেখান থেকে অবৈধ বালু উত্তোলনের জন্য ব্যবহৃত একটি বলগেটও জব্দ করেছে পুলিশ।

দণ্ডপ্রাপ্ত ৫ জনের মধ্যে রয়েছেন ভুয়াপুর উপজেলার পুংলিপাড়া গ্রামের মৃত নুর হোসেনের ছেলে নাসির উদ্দিন (৪২), একই এলাকার মৃত বাছেদ মিয়ার ছেলে মিনহাজ উদ্দিন (২৭), হাছেন মিয়ার ছেলে হানিফ মিয়া (২৮), বড় জয়পুর গ্রামের আব্দুল খাঁর ছেলে নাজমুল হোসেন (২৭) এবং চন্ডীপুর গ্রামের শহর তালুকদারের ছেলে আজমান তালুকদার।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের যমুনা নদীর তীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ড্রেজার ও বলগেট ব্যবহার করে বালু উত্তোলন করছিল। এর ফলে যমুনা নদীর তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চলে ভাঙন দেখা দেয়। এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫ জনকে আটক করা হয়।

এ ব্যাপারে ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা জানিয়েছেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঘটনা জড়িত ৫ জনকে আটক করে পুলিশ। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে তাদের কারাগারে পাঠানোর কথা রয়েছে, জানান পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়া গমনেচ্ছুদের আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সরকারের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:২৩ এম


মালয়েশিয়া গমনেচ্ছুদের আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সরকারের সতর্কতা

মালয়েশিয়া যেতে আগাম লেনদেন এবং মেডিকেল টেস্টের ব্যাপারে সরকার সতর্কতা জারি করেছে। ফলে, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত মালয়েশিয়া গমনেচ্ছুদের সাথে রিক্রুটিং এজেন্সিগুলোর কোনো প্রকার যোগাযোগ, চুক্তি বা আর্থিক লেনদেন না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মী প্রেরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পূর্বে কোনো প্রকার মেডিকেল টেস্ট করা বা এ বাবদ কোনো অর্থ লেনদেন থেকে বিরত থাকতে হবে।

এছাড়া রিক্রুটিং এজেন্টদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনও এজেন্সি মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের সঙ্গে কোনো বিষয়ে চুক্তিবদ্ধ হতে পারবে না। এছাড়া পাসপোর্ট সংগ্রহ, মেডিক্যাল টেস্ট এবং কোনো ধরনের আর্থিক লেনদেন করা থেকেও রিক্রুটিং এজেন্টদের বিরত থাকার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়া গমন বা এ সংক্রান্ত যেকোনো বিষয়ে অভিযোগ বা তথ্যের জন্য প্রবাসী কল সেন্টারের ১৬১৩৫ (দেশ থেকে) এবং +৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মালয়েশিয়া সংক্রান্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মন্ডলের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য টেলিফোন নম্বর: +০২-৪১০৩০২৪১, ইমেইল: [email protected] এবং মোবাইল নম্বর: ০১৭১৬০৪৮১১৫ তথ্য প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকালের মধ্যে ২০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:২৬ এম


সকালের মধ্যে ২০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

রাজধানী ঢাকাসহ দেশের ২০ জেলা এলাকায় সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক্ষেত্রে, এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য স্বীকৃত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটসহ বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি দিন হতে পারে।

অতএব, এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়লেন লিটন, দলে সুযোগ পেলেন ইমন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৯ এম


ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়লেন লিটন, দলে সুযোগ পেলেন ইমন

টেস্ট খেলতে পারেননি লিটন, আর টি-টোয়েন্টি সিরিজ থেকে তিনি নিজেই ছুটি নিয়েছেন। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবেন না, তা জানার পর তিনি জিম্বাবুয়ে গিয়েছিলেন।

এখন জানা গেল যে তিনি ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ থেকেও ছিটকে গেছেন। এই কিপার-ব্যাটসম্যানের বদলি হিসেবে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন।

বুধবার (৮ জুলাই) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে এ পরিবর্তনের বিষয়টি জানিয়েছে।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন যে, লিটন প্রথম ওয়ানডেতেও খেলতে পারেননি এবং তিনি এখনও ম্যাচ খেলার মতো ফিট নন।

বুধবার তার একটি ফিটনেস পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষা ফল সন্তোষজনক হয়নি। সামনে টানা দুইটি ওয়ানডে থাকায়, আমরা মনে করছি না যে, এই সময়ে সে ম্যাচ খেলার মতো পর্যাপ্ত উন্নতি করতে পারবে।

লিটনের এখনো হ্যামস্ট্রিংয়ের সমস্যা রয়ে গেছে, তাই তিনি দেশে ফিরে আসবেন। দেশে তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে।

গত মাসে ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় লিটন চোটে পড়েন। তখন এটি ক্র্যাম্প মনে হলেও, পরে জানা যায় মাংসপেশির চোট হয়েছে।

ফলে, তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ও প্রথম ওয়ানডে খেলতে পারেননি।

লিটনের বদলি হিসেবে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের জুলাইয়ে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ তিনি ১০৮ রান করেছিলেন। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে সাত ইনিংসে একটি করে ফিফটি ও সেঞ্চুরির মাধ্যমে ২৯৯ রান করেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। সিরিজের পরের দুই ম্যাচ হবে বৃহস্পতিবার ও শনিবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%