১০:৩৭ এম
মানিকগঞ্জের সাটুরিয়ার ফসলি জমি থেকে উদ্ধার করা হয়েছে লাইলি বেগম (৬০) নামে এক নারীর মরদেহ। পুলিশ জানিয়েছে, তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ধানকোড়া ইউনিয়নের চর ধানকোড়া এলাকায় কুদ্দুস মিয়ার জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের আঙ্গুলের ছাপ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করে। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী, উদ্ধারকৃত মরদেহটি বরিশালের বানারি পাড়া উপজেলার মলুহাড় গ্রামের আব্দুর রবের মেয়ে লাইলি বেগমের। তবে তিনি ঢাকার মিরপুরে অস্থায়ীভাবে বসবাস করতেন।
আরও পড়ুন: ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ নাসির মিয়া
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাইলি বেগমের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এতে তার পেটের ভেতরের অংশ বের হয়ে যায়। মরদেহের পাশে একটি স্টিলের চাকু পড়ে থাকতে দেখা যায়।
পরে খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ও মানিকগঞ্জ পিবিআই ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন আরটিভিকে জানিয়েছেন, মৃত লাইলি বেগমের কোনো স্বজন এখনও পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: বাকেরগঞ্জে জাতীয় যুব দিবসে র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন