ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর অবস্থানের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী


অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর অবস্থানের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন, যাতে ছোট নৌকায় করে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকানো যায়।

তিনি উল্লেখ করেন, মানবপাচারকারী চক্র দমনে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইংলিশ চ্যানেলের উভয় পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

ডোভারে এক বক্তব্যে বার্নহাম বলেন, সীমান্তের নিয়ন্ত্রণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা রয়েছে। একই সঙ্গে প্রকৃত আশ্রয়প্রার্থীদের জন্য নিরাপদ ও বৈধ পথ তৈরি করতে হবে, যাতে মানবপাচারকারী চক্রের ব্যবসা দুর্বল হয়ে পড়ে।

আরও পড়ুন: এখন থেকে জোর করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না: হুইপ নিজান

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের শুরুতে মানবপাচার দমনে ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) কর্মকর্তার সংখ্যা ছিল ৩৭৬ জন, যা বর্তমানে প্রায় ৮০০-তে পৌঁছেছে। এছাড়া গত বছর প্রায় ৩০০ মানবপাচারকারীকে গ্রেফতার করা হয়েছে এবং ১,১০০টির বেশি ছোট নৌকা ও ইঞ্জিন জব্দ করা হয়েছে।

এদিকে বিরোধী কনজারভেটিভ পার্টি অভিযোগ করেছে যে, অভিবাসন নিয়ন্ত্রণে লেবার সরকার তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। অন্যদিকে রিফর্ম ইউকে ক্ষমতায় এলে ছোট নৌকাগুলোকে ফেরত পাঠাতে নৌবাহিনী মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে।

সবশেষ শনিবার ৩২৬ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছেছেন। তবে সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরে একই সময়ের তুলনায় ছোট নৌকায় অবৈধ অনুপ্রবেশের সংখ্যা প্রায় ৪৩ শতাংশ কমেছে।

আরও পড়ুন: সরকারি ক্রয়ব্যবস্থা আধুনিকায়নে ই-জিপি ২.০ বাস্তবায়নের তাগিদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের দেশব্যাপী গণমিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের দেশব্যাপী গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী গণমিছিলের আয়োজন করছে। দেশের সকল জেলায় একযোগে অনুষ্ঠিত হবে এই গণমিছিল। আগামী ৫ আগস্ট (বুধবার) জুলাই গণঅভ্যুত্থান দিবসের দিন এই কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, ‘আগামী বুধবার ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাইয়ের প্রত্যাশামাফিক সংস্কারে দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সকল জেলায় একযোগে গণমিছিল করবে।’

ঢাকায় পল্টন মোড়ে সকাল ১১টা থেকে একটি সমাবেশ হবে এবং সমাবেশ শেষে গণমিছিল অনুষ্ঠিত হবে। এই গণমিছিলে ঢাকায় নেতৃত্ব দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ও পীর সাহেব চরমোনাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে ‘সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


বেরোবিতে ‘সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডিজিটাল যুগে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা ও সাইবার ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে "Trainingবেরোবিতে ‘সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত on Cyber Security and Digital Safeguarding" শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিস। কর্মসূচিটি KiK ও GIZ-এর সহযোগিতায় বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রফেসর ড. মো. শওকাত আলী। সম্মানীয় অতিথি এবং মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, মোহাম্মদ আবদুল মাবুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য, প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই সময় ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করা অতীব গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধুমাত্র প্রযুক্তি ব্যবহারে দক্ষ হতে হবে না, বরং সাইবার নিরাপত্তা, তথ্যের গোপনীয়তা এবং ডিজিটাল নৈতিকতা সম্পর্কেও সচেতন হতে হবে। তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রশিক্ষণ কর্মশালায় সম্মানিত অতিথি ও প্রধান বক্তা, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, মোহাম্মদ আবদুল মাবুদ সাইবার অপরাধের বিভিন্ন ধরন, অনলাইন প্রতারণা প্রতিরোধ, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবস্থাপনা, সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, ডিজিটাল সেফগার্ডিং এবং সাইবার ঝুঁকি মোকাবিলার কার্যকর কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিলি স্থলবন্দর দিয়ে ফের ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


হিলি স্থলবন্দর দিয়ে ফের ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু

দিনাজপুর, ৩ আগস্ট, ২০২৬ : জেলার হিলি স্থলবন্দর দিয়ে প্রায় সাড়ে ৮ মাস পর শুরু হয়েছে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি।

আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় এই তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোয়েশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি জানান, বিকেল সাড়ে ৪টায় কাঁচা মরিচ বোঝাই ৩টি ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে।

ভারত থেকে আমদানির মাধ্যমে দেশের কাঁচা মরিচের চাহিদা পূরণের কার্যক্রম শুরু হলো।

সূত্রটি জানায়, কাঁচা মরিচ আমদানির খবর প্রকাশ হওয়ায় আজ সোমবার প্রথম দিনেই হিলি স্থলবন্দর পাইকারি বাজারে তার প্রভাব পড়েছে।

সকাল ৩১০ টাকায় প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হলেও বিকেলে তা কমে ২৫০ টাকায় বিক্রি শুরু হয়েছে।

স্থলবন্দরের ব্যবসায়ীরা আশা করছেন, আগামী কয়েকদিন ভারত থেকে দেশের চাহিদা অনুযায়ী কাঁচা মরিচ আমদানির পরিমাণ বাড়লে, দেশের বাজারে দাম আরও কমে আসবে।

সূত্রটি জানায়, হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ নতুন করে আইপি অনুমোদনের পর ৬৯ জন আমদানিকারক ব্যবসায়ী প্রায় ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন।

হিলি স্থলবন্দর পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন প্রতাপ জানিয়েছেন, পচনশীল পণ্য হওয়ায় ভারত থেকে আমদানিকৃত কাঁচা মরিচের ট্রাকগুলো দ্রুত কোয়ারেন্টাইন ছাড়পত্র দেওয়া হচ্ছে।

আমদানিকারকদের দাবী, পর্যাপ্ত আমদানি হলে খুব শিগগিরই খুচরা বাজারে কাঁচা মরিচের দাম ১০০ টাকার নিচে নেমে আসতে পারে বলে আশা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাভার সমাবেশে অভিবাসী সমাজের ভূয়সী প্রশংসা মার্কিন রাজনীতিকদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


নাভার সমাবেশে অভিবাসী সমাজের ভূয়সী প্রশংসা মার্কিন রাজনীতিকদের

মার্কিন রাজনীতি ও প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদার করার মাধ্যমে ন্যায়সঙ্গত অধিকার এবং মর্যাদা আদায়ের পথ সুগম করার লক্ষ্য নিয়ে বাংলাদেশীদের মত নবাগত অভিবাসী সমাজের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিকরা। এই প্রশংসা বিশেষ করে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির কুইন্সে একটি পার্টি হলে অনুষ্ঠিত ‘নিউ আমেরিকান ভোটার্স অ্যাসোসিয়েশন’ তথা নাভার সমাবেশে বক্তারা করেছেন।

গুরুত্বরপূর্ণ এই অনুষ্ঠানে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার আড়াইশত বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে। সমাবেশে বাংলাদেশীদের নেতৃত্বাধীন সংগঠনের মাধ্যমে বিভিন্ন কমিউনিটির কল্যাণে নিবেদিতদের মধ্যে ‘স্বীকৃতি সনদ’ বিতরণের এটি ছিল ১৯তম বার্ষিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার কংগ্রেসম্যান, সিনেটর, অ্যাসেম্বলিম্যানরা। তারা নবাগত আমেরিকানদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন এবং সবাই নাভা’র কার্যক্রমকে যুক্তরাষ্ট্রের নীতি-নৈতিকতার পরিপূরক হিসেবে অভিহিত করেছেন। তারা মন্তব্য করেছেন যে এর মাধ্যমে আমেরিকান স্বপ্ন পূরণের পথ সুগম হয়।

এই সময় কংগ্রেসওম্যান গ্রেস মেং, কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস, স্টেট সিনেটর জন সি. ল্যু, স্টেট অ্যাসেম্বলিম্যান এডওয়ার্ড ব্রনস্টেইন, ডেভিড ওয়েপ্রিন, মিশেল সি. সোলেজ এবং স্টিভেন রাগা ও কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%