০১:২৭ পি.এম
অভিনব কায়দায় চোরাচালানের ঘটনায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২ জুন) সকালে সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা চন্ডিদ্বার ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী এলাকায় অভিযান চালিয়ে ওই ভারতীয় মাদক জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, আটক করা মালামালের মূল্য অন্তত ছয় লাখ ৯৩ হাজার টাকা।
জানা গেছে, বিজিবি-বিওপির টহলদলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ মাদক এবং এনার্জি ড্রিংকস আটক করা হয়েছে।
আরও পড়ুন: নড়াইল জেলা জাপার নবগঠিত কমিটিকে অবৈধ ঘোষণা করে প্রতিবাদ সভা
অভিযানের সময় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত ইজিবাইকের তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১০ কেজি গাঁজা, ৬১৪ পিস মেহেদী এবং ১৪৫ বোতল ভারতীয় রেডবুল এনার্জি ড্রিংক উদ্ধার করা হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি সুলতানপুর-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম।
তিনি জানিয়েছেন, বিজিবি সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা, পusher, নারী-শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মালামাল জব্দ করা হয়।
আরও পড়ুন: নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন