০৮:২৫ পি.এম
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে (৪৮) পুলিশ গ্রেপ্তার করেছে।
আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার সময় সাটুরিয়ার তিল্লী ইউনিয়নের তিল্লী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ।
সাটুরিয়া থানার সাব ইন্সপেক্টর মো. সুলতান মাহমুদ জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তি শিক্ষক দিবস উপলক্ষে র্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার নিয়ে অংশগ্রহণ করেছিলেন। তিনি আলোচনাসভায় বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য প্রদান করেন। দৌলতপুর উপজেলার কুনিয়া ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে তার দায়িত্ব রয়েছে। তিনি দৌলতপুরের কুনিয়া ইউনিয়নের মৃত ফুলচান ভূঁইয়ার পুত্র।
আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, প্রধান শিক্ষক হিসেবে তার আড়ালে নাশকতায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। সাটুরিয়ায় অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন