ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

পঞ্চম বিয়ের সাড়ে তিন মাস পরই মা হলেন অভিনেত্রী


পঞ্চম বিয়ের সাড়ে তিন মাস পরই মা হলেন অভিনেত্রী

ওপার বাংলার আলোচিত অভিনেত্রী ও উদ্যোক্তা সুস্মিতা রায় তার ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন। তবে এখন আর কোনো গ্লানি কিংবা নেতিবাচকতার প্রতি দৃষ্টি না দিয়ে তিনি জীবনের সবচেয়ে আনন্দের সংবাদটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

ব্যবসায়ী শুভাশিস দের সঙ্গে পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসার মাত্র সাড়ে তিন মাসের মাথায়, সুস্মিতা রায় মাতৃত্বের স্বাদ পেয়ে এক ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্মিতা নিজেই এই সুখবরটি ভক্তদের জানিয়েছেন, যা মুহূর্তেই তার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে প্রশংসা ও আনন্দের ঝড় তুলেছে।

সন্তান জন্মের এই অনাবিল আনন্দের পাশাপাশি, দীর্ঘ সাত বছরের এক বুকভাঙা লড়াই, অপেক্ষা এবং প্রথম সন্তানকে হারানোর যন্ত্রণার কথাও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন সুস্মিতা। ২০১৯ সালের ১৯ মার্চ, তিনি নিজের প্রথম সন্তানকে হারিয়েছিলেন, এবং যে বেদনাদায়ক স্মৃতি আজও তাকে তাড়িয়ে বেড়ায়। সেই পুরোনো কষ্টের কথা স্মরণ করে, আবেগঘন এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, সাত বছর আগে যে স্বপ্নটা মাঝপথে থেমে গিয়েছিল, আজ যেন তার একটি নতুন ও সুন্দর সূচনা হলো। এটি কেবল শারীরিক অক্ষমতার লড়াই ছিল না, বরং সময়, পরিস্থিতি আর অদৃশ্য বহু বাধার বিরুদ্ধে তার একটি নিরন্তর সংগ্রাম ছিল। প্রথমবারের সেই তিক্ত ও মর্মান্তিক অভিজ্ঞতার প্রভাবেই, সুস্মিতা এবার পুরো গর্ভাবস্থার বিষয়টি সবার আড়ালে রেখেছিলেন এবং সন্তানের নিরাপদ জন্মের পরই সুখবরটি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়

উল্লেখ্য, গেল ৬ মার্চ, ব্যবসায়ী শুভাশিস দের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সুস্মিতা রায়, যখন তিনি সাড়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

বিয়ের পর, কঠিন দিনগুলোতে ছায়ার মতো পাশে থাকার জন্য স্বামী শুভাশিসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুস্মিতা। তিনি বলেন, যখন তিনি আশা ছেড়ে দিয়েছিলেন যে এই জীবনে হয়তো আর কোনোদিন ‘মা’ ডাক শোনা হবে না, ঠিক তখনই শুভাশিস তার এই স্বপ্নকে নিজের করে আগলে রেখেছেন এবং লড়াইয়ের শক্তি জুগিয়েছেন।

টলিউড অভিনেতা সায়কের সাবেক বৌদি হিসেবে পরিচিত, সুস্মিতা রায় তার একাধিক বিয়ে ও বিচ্ছেদের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র কটাক্ষের শিকার হলেও, মাতৃত্বের এই নতুন ও পবিত্র অধ্যায়ে পা রাখায়, এখন চারপাশ থেকে কেবল ভালোবাসা ও শুভেচ্ছার জোয়ার ভাসছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন: এনসিপি সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না: আখতার হোসেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধে নেটোর ভূমিকায় হতাশ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১২:৪১ এম


ইরান যুদ্ধে নেটোর ভূমিকায় হতাশ ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে নেটোর ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়ে তিনি "খুবই হতাশ"।

বর্তমানে তুরস্কের রাজধানী আঙ্কারায় নেটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

সেখানেই দেশটির প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ানের সাথে অনুষ্ঠিত বৈঠকের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, "আমি নেটো নিয়ে খুবই হতাশ।"

তিনি যোগ করেন, "আমাদের কোনো সাহায্যের প্রয়োজন ছিল না এবং আমি একরকম তাদের পরীক্ষা করছিলাম।"

ট্রাম্প উল্লেখ করেন, "আমি দেখতে চেয়েছিলাম যে তারা (নেটোর সদস্য দেশগুলো) আমাদের পাশে থাকবে কি না। কারণ আমি দীর্ঘদিন ধরেই বলে আসছি যে আমরা তাদের সাহায্য করেছি, কিন্তু আমি নিশ্চিত নই যে তারা আমাদের পাশে আছে কি না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৬ এম


যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে রেকর্ড তাপমাত্রায় পুড়ছে। স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহ এবং প্রচণ্ড গরমের জেরে দেশটিতে গত তিনদিনে (৩ জুলাই-৫ জুলাই) ৩৩ জন মারা গেছে। নিহতদের মধ্যে নিউইয়র্কে তিনজন এবং নিউজার্সিতে ৩০ জনের মৃত্যু হয়।

নিউজার্সির স্বাস্থ্য দফতর এবং নিউইয়র্ক সিটি মেয়র এই তথ্য জানিয়েছেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন অসহনীয় তাপদাহের আশংকা পূর্বে করা হয়েছিল। সর্বসাধারণকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শও দেয়া হয়েছিল।

স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা আরো উল্লেখ করেছেন, তাপদাহের ভিকটিমদের বয়স ৩০ থেকে ৮০ বছরের মধ্যে ছিল।

উল্লেখ্য, উপরোক্ত সময়ে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটের ওপরে উঠেছিল। নিউজার্সি স্টেটের স্বাস্থ্য বিভাগের প্রধান ডালিয়া ইওয়াইজ জানান, তাপদাহের অবস্থা এতটাই চরমে পৌঁছেছিল যে, কেউই তা কল্পনা করতে পারেনি। গাড়ি চালানোর সময় এবং নিজ নিজ বাসায় শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকার কারণে অধিকাংশ ভিকটিম হয়েছেন। এরপরও কিছুজন প্রাণ হারিয়েছেন পূর্ব সতর্কাবস্থা অগ্রাহ্য করে বাইরে বের হয়ে।

শুক্রবার সন্ধ্যায় অসহনীয় তাপদাহের মধ্যে ঘন্টায় ৭১ মাইলের বেশিতে ঝড়ো হাওয়া এবং প্রবল বর্ষণের ঘটনাও ঘটেছে নিউজার্সির কিছু এলাকায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, কানেকটিকাটসহ আশেপাশের বেশ কয়েকটি স্টেটে এক লাখ ৮৫ হাজার বাসা, ব্যবসা এবং অফিস-আদালত বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড গরমে মারাত্মকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে জরুরি বিভাগে যাওয়ার পর তিনজন মারা যান এবং কমপক্ষে ১৪৬ জন চিকিৎসা পান। ২০১৭ সালের পর এটাই প্রথম এই ধরনের বিপজ্জনক তাপদাহ প্রবাহিত হয়েছে। অপরদিকে, নিউজার্সিতে চিকিৎসা নিচ্ছেন ২৩১ জন।

এছাড়া, ওয়াশিংটন ডিসি থেকে ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, পেনসিলভেনিয়া, নিউজার্সি, নিউইয়র্ক অঞ্চলে অসহনীয় তাপদাহের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ তম বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিতির হারও কমে গিয়েছে। ৪ জুলাই ছিল স্বাধীনতা দিবস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমার কাছে পুলিশ নেই, মুরগি আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০১:০৫ এম


আমার কাছে পুলিশ নেই, মুরগি আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

জাতীয় সংসদে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর কাছে নৌ-পুলিশের একটি থানা বা ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়ে আলোচনার সৃষ্টি করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে চাওয়ায় সংসদ অধিবেশনে হাসির রোল পড়ে।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

অধিবেশনে ফরিদা ইয়াসমিন কুষ্টিয়া জেলার দৌলতপুর থেকে খোকসা পর্যন্ত প্রায় ৬০-৬৫ কিলোমিটার নদীপথের আইন-শৃঙ্খলার অবনতির চিত্র তুলে ধরে জানান, এই দীর্ঘ রুটটি পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির মাধ্যমে পরিচালিত হওয়ায় এলাকার অপরাধ বৃদ্ধি পাচ্ছে।

নদীপথে সন্ত্রাসীদের দৌরাত্ম্য ও গোলাগুলি বন্ধে ফরিদা ইয়াসমিন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর কাছে একটি নৌ-থানা বা ফাঁড়ি স্থাপনের জোর দাবি করেন।

সংসদ সদস্যের এমন দাবিতে অবাক হয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রশ্ন করেন, তিনি কি এই প্রশ্নটি প্রাণিসম্পদ মন্ত্রীকে করছেন এবং প্রাণিসম্পদ মন্ত্রী কীভাবে নৌ-পুলিশের থানার স্থাপন করবেন।

ফরিদা ইয়াসমিন আবারও একই দাবি জানালে স্পিকার রসিকতা করে মন্ত্রীর উদ্দেশে বলেন, আপনার আন্ডারে থানা-পুলিশ কিছু আছে কি-না, উত্তর দিন।

জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাসতে হাসতে বলেন, পুলিশ তো আমার হাতে নেই। তবে আমার কাছে মুরগি আছে।

মন্ত্রী হাস্যরসাত্মক ভঙ্গিতে আরও বলেন, ওই এলাকায় যদি আমার মন্ত্রণালয়ের রিজার্ভের মাছ কেউ ধরে, তবে সেই উসিলায় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করতে পারি কিছু পুলিশ পাঠানোর জন্য। এছাড়া এই বিষয়ে আমার আর কিছু করার নেই।

মন্ত্রীর এমন মন্তব্যে পুরো সংসদ কক্ষে হাসির রোল পড়ে যায়। পরে স্পিকার সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উত্থাপন করার পরামর্শ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে নিবন্ধিত জেলের সংখ্যা কত, জানালেন মৎস্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০১:১১ এম


দেশে নিবন্ধিত জেলের সংখ্যা কত, জানালেন মৎস্যমন্ত্রী

বর্তমানে সারাদেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৫৬৫ জন, এমন তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবু তালিবের এক প্রশ্নের মুখে মন্ত্রী এ কথা জানান।

এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ উল্লেখ করেন যে, জেলে নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান নির্দেশিকা, ২০১৯’ মোতাবেক সারাদেশে জেলের তালিকা যাচাই-বাছাই করে হালনাগাদকরণ কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে দেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৫৬৫ জন। ঝিনাইদহ জেলার সদর (আংশিক) ও কালীগঞ্জ উপজেলার প্রকৃত জেলেদের শনাক্তকরণ এবং হালনাগাদ জেলে তালিকা প্রণয়নের কার্যক্রম সরকারি কর্মসূচির অংশ হিসেবে অব্যাহত রয়েছে।

মন্ত্রী আরও বলেন, বিলুপ্ত ও পরিত্যক্ত হাওর-বাঁওড় এবং অন্যান্য জলাশয় সংস্কারপূর্বক মাছ চাষের আওতায় আনার জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। মৎস্য অধিদফতর কর্তৃক ‘নির্বাচিত বাঁওড় এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’র ডিপিপি প্রস্তুত করা হয়েছে।

প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে ঝিনাইদহ জেলার সদর উপজেলায় সাগান্না বাঁওড় ও কালীগঞ্জ উপজেলায় সর্জাদ বাঁওড় ও মর্জাদ বাঁওড়-এ পর্যায়ক্রমে নিম্নোক্ত কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে– সাগান্না বাঁওড় ২০৮৪০.৫১ ঘন মি. এবং সজ্জাদ বাঁওড় ৪২৫৭.১৭ ঘন মি. খনন ও পুনঃখননের মাধ্যমে পুনরুদ্ধার করা হবে; এছাড়াও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও প্রজনন নিশ্চিত করতে ওই তিনটি বাওড়ে মোট তিনটি অভয়াশ্রম স্থাপন করা হবে; প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য ওই তিনটি বাওড়ে মোট ৩০টি বিল নার্সারি স্থাপন করা হবে; দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মানসম্মত মাছের পোনা অবমুক্তকরণ; বাঁওড় সংশ্লিষ্ট সুফলভোগীদের সম্পৃক্ত করে জলাশয়ের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। ২০২৬ সালের ২২ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাবিত প্রকল্পটির জনবল সভা সম্পন্ন হয়েছে এবং বর্তমানে পিইসি সভার জন্য অপেক্ষমাণ রয়েছে।

এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জলাশয় সংস্কার ও নাবাসস্থল উন্নয়ন শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা চলমান রয়েছে। সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন অনুসারে, পার্বত্য তিনটি জেলা বাদে সারাদেশের সব উপজেলাকে অন্তর্ভুক্ত করে প্রকল্প প্রণয়ন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%