ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ক্রিস গেইল: বাংলাদেশ আমাদের ভয় পাইয়ে দিয়েছিল


ক্রিস গেইল: বাংলাদেশ আমাদের ভয় পাইয়ে দিয়েছিল

লিজেন্ডদের চলমান বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের বিরুদ্ধে একটি রোমাঞ্চকর ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের দেওয়া পাহাড়সমান ২১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত ঘাম ঝরাতে হয়েছে ক্যারিবীয়দের। যদিও তারা ৫ উইকেটের জয় পায়, তবে এটিকে একরৈখিকভাবে ‘দাপট’ বলতে নারাজ ইউনিভার্সাল বস ক্রিস গেইল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরু থেকেই আগ্রাসী রূপ ধারণ করে। ওপেনার রনি তালুকদারের ব্যাট থেকে আসে এক ঝলমলে ইনিংস। তিনি ৯৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে দলের সংগ্রহকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২১৮ রান।

বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ম্যাচের আবহ তৈরি করে দেন চ্যাডউইক ওয়াল্টন এবং ক্রিস গেইল। ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ২৫ বলে ৫৬ রান তুলে সাজঘরে ফেরেন গেইল। তবে উইকেটের অন্যপ্রান্তে অবিচল ছিলেন ওয়াল্টন। ৫টি চার ও ৮টি নজরকাড়া ছক্কার মারপ্যাঁচে ৪৩ বলে ৯০ রান করে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন তিনি। ক্যারিবীয়রা জয়লাভ করে আর মাত্র ৫ বল হাতে রেখে।

আরও পড়ুন: মা হারালেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি

ম্যাচ শেষে ক্রিস গেইল প্রতিপক্ষ বাংলাদেশ দলের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সহজে ম্যাচটি বের করে নেওয়া যায়নি। গেইলের ভাষায়, ‘আমি বলব না যে আমরা বাংলাদেশকে শাসন করতে পেরেছি। ২১৯ রান (হবে ২১৮) করতে বাংলাদেশ সত্যিই খুব ভালো ক্রিকেট খেলেছে। এটা অসাধারণ। বাংলাদেশ দলের হয়ে রনি তালুকদার ভালো ব্যাটিং করেছেন, এবং অধিনায়ক মাহমুদউল্লাহও খুব ভালো ব্যাটিং করেছেন। তারা আমাদের কিছুটা ভয় পাইয়ে দিয়েছিল।’

নিজের দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ক্যারিবীয় ওপেনার আরও যোগ করেন, ‘কিন্তু ২০০ রান তাড়া করতে আমাদের একটি ভালো শুরু দরকার ছিল। আমি এবং লেন্ডল একরকম ভিত্তিটা গড়ে দিয়েছিলাম। তারপর অবশেষে চ্যাডউইক ওয়াল্টন এসে আমাদের জন্য ইনিংসটি শেষ করে দিয়েছে।’

দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে চালকের আসনে অস্ট্রেলিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজ-এ মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ফারুক হোসেন টঙ্গী প্রতিনিধি

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজ-এ মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং নৈতিক শিক্ষার প্রসারে টঙ্গী পাইলট স্কুলএন্ড-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার জাবেদ আহমেদ সুমন, সভাপতি টঙ্গী পুর্ব থানা বিএন‌পি
হাসান উদ্দিন সরকার, সা‌বেক এম‌পি
ব‌শির উদ্দিন, প‌শ্চিম থানা বিএন‌পি আহবায়ক
আকবর হোসেন ফারুক, আহবায়ক টঙ্গী পূর্ব থানা যুবদল
আলাউদ্দিন, অধ‌্যক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গাল্স ক‌লে‌জ।
সা‌বেক অধ‌্যক্ষ আশরাফুল আলম।
খা‌দিজা আক্তার বিনা, সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর ম‌হিলা দল।
স‌ফি উদ্দিন স‌ফি, সা‌বেক কাউন্সিলর ৪৮ নম্বর ওয়ার্ড।
আসাদুজ্জামান নুর ভি‌পি, প‌শ্চিম থানা বিএন‌পি সদস‌্য স‌চিব ও বিজয় সরকার সহ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতির পাশাপাশি মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার রোধ, নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং শিক্ষক-অভিভাবকের যৌথ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এর জন্য বিদ্যালয়ের পাশাপাশি পরিবারকেও সচেতন ভূমিকা পালন করতে হবে।"
অভিভাবকদের পক্ষে কয়েকজন প্রতিনিধি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে কিছু সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের এসব পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব আলাউদ্দিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধে জয় ও পলকের অনলাইন মিটিং: বিটিআরসির উপ-পরিচালক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধে জয় ও পলকের অনলাইন মিটিং: বিটিআরসির উপ-পরিচালক

জুলাই আন্দোলনের সময় সারাদেশে ইন্টারনেট বন্ধ করার জন্য অনলাইন মিটিং করেন সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলক। বিটিআরসির উপ-পরিচালক মাহদী আহমদ ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে এই তথ্য তুলে ধরেন।

রোববার (১১ অক্টোবর) সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্য দিতে এসে তিনি এই বক্তব্য দেন।

এই কর্মকর্তা আরও উল্লেখ করেন যে, ১৬ জুলাই সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট বন্ধ করার নির্দেশনা পলক প্রদান করেন।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানসহ ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, তা আজ জানা যাবে। উল্লেখ্য, এই মামলায় ২৬ আসামির মধ্যে আটজন গ্রেফতার আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতির বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা করতে হবে: নৌপরিবহনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


জাতির বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা করতে হবে: নৌপরিবহনমন্ত্রী

সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জাতির বৃহত্তর স্বার্থ ও অগ্রগতিকে গুরুত্ব দিয়ে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরি করা প্রয়োজন।

তিনি রোববার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সেমিনারে এ মন্তব্য করেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, পোর্ট ব্যবস্থাপনা কৌশল অনেক আগেই প্রণয়ন করা উচিত ছিল। এই কৌশলটি জাতির বৃহত্তর স্বার্থ ও অগ্রগতির দিকে নজর রেখে তৈরি করতে হবে। সরকারি কাজে নিয়োজিতদের মধ্যে কর্তৃত্ববোধ রয়েছে, যা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে। একাধিক মন্ত্রণালয় ও সংস্থা এ কাজে যুক্ত রয়েছে, তাই সমন্বয়ের অভাব জটিলতা সৃষ্টি করতে পারে। আমাদের বন্দরের ব্যবসাবান্ধব করার ব্যাপক সম্ভাবনা রয়েছে, এবং সমন্বিত প্রচেষ্টাকে অগ্রাধিকার দিতে হবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, শত বছরের ঐতিহ্যকে স্থায়ী অর্থনৈতিক কাঠামোয় নিয়ে আসা এবং বন্দর সংশ্লিষ্টদের সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য সঠিক পোর্ট স্টাডি বা পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয়নি। অবকাঠামোগত সমস্যা ছাড়াও নতুন কিছু বা পরিবর্তনের সঙ্গে পরিচিত হতে হলে সমাজের কিছু অংশ অস্বস্তিতে ভোগে এবং পেছনের দিকে সরে যেতে চায়।

প্রতিমন্ত্রী আরও বলেন, সব সমস্যাকে একটি সমন্বিত সমাধানের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেখানে বন্দর কেন্দ্রিক কাজ করলে শ্রমিক ও স্থানীয় জনগণের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। বিশ্বের শীর্ষ ৫টি আন্তর্জাতিক কোম্পানি ৮০ শতাংশ কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা করে, এর মধ্যে তিনটি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। বাংলাদেশ একটি শুভক্ষণের অপেক্ষায় রয়েছে। জাপান দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, তারা রাজনৈতিক আধিপত্যবাদ ছাড়াই বাংলাদেশের সঙ্গে রয়েছে।

জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাশাহী জুনকো বলেন, বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে রয়েছে, তখন বৈশ্বিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতায় টিকে থাকা, বিনিয়োগ আকর্ষণ করা এবং বিশ্ব সাপ্লাই চেইনের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়ার জন্য দক্ষ বন্দর ও লজিস্টিকস সিস্টেম অপরিহার্য। জাতীয় বন্দর কৌশল দেশের বন্দর খাতের সার্বিক উন্নয়নের জন্য একটি সুস্পষ্ট ও ব্যাপক কাঠামো তৈরি করে, যা সমুদ্রবন্দর, নদীবন্দর এবং স্থলবন্দর সবকিছুই অন্তর্ভুক্ত করে।

তিনি আরও জানান, জাইকার টেকনিক্যাল কো-অপারেশন প্রজেক্ট এবং মাতারবাড়ি বন্দরের অপারেশন, মেইনটেন্যান্স ও ম্যানেজমেন্টের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় এটি তৈরি হয়েছে। এতে জাইকা এক্সপার্ট টিম এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঘনিষ্ঠ সহযোগিতা ছিল। আগামী দিনে আন্তর্জাতিক কার্গো বা পণ্যের চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এই চাহিদা মেটাতে বন্দরের সক্ষমতা বাড়ানোই যথেষ্ট নয়, বরং দক্ষ অপারেটর, কৌশলগত কানেক্টিভিটি, অধিকতর ডিজিটালাইজেশন এবং বন্দর, সরকারি সংস্থা ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রেফতার নয়, আমাকে ‘অপহরণ’ করা হয়েছিল: ধ্রুব রাঠি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


গ্রেফতার নয়, আমাকে ‘অপহরণ’ করা হয়েছিল: ধ্রুব রাঠি

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি অভিযোগ করেছেন যে, তাকে অপহরণ করা হয়েছিল। রোববার (১১ অক্টোবর) ভোরে গুরুগ্রাম পুলিশের কাছে মুক্তি পাওয়ার পর তিনি এক ভিডিও বার্তায় এই দাবি করেন। টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, এই ঘটনা ঘটেছে।

শনিবার ভোরে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয়ার আগে গুরুগ্রাম পুলিশ ধ্রুব রাঠিকে আটক করে।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে ধ্রুব রাঠি উল্লেখ করেছেন, ‘আমাকে গ্রেফতার বা আটক করা হয়নি, অপহরণ করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘যখন আমি বিক্ষোভে অংশ নিতে যাচ্ছিলাম, তখন হয়তো আমাকে আটক করা হতো। কিন্তু আমি যখন ঘুমিয়ে ছিলাম, তখনই সাধারণ পোশাক পরা কিছু লোক আমাকে অপহরণ করে।’

ধ্রুব অভিযোগ করেন যে, ঘটনার আকস্মিকতায় তিনি জানতে পারেন যে তার বাড়ির বাইরে ৫০ জনেরও বেশি লোক উপস্থিত ছিল। তাকে অপরাধীর মতো বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয়, কোনো সুযোগ না দিয়েই। সূত্র অনুযায়ী, রাত ৩টার দিকে রাঠিকে মুক্তি দিয়ে তার পরিবারের হাতে তুলে দেয়া হয়।

এদিকে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপ, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আদালত মুক্তি দিয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার সকালে দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাদের মুক্তির নির্দেশ দেন।

এর আগে, শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লি বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে তাদের আটক করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%