১১:৪০ এম
ভূমধ্যসাগরের তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে ইতালি যাওয়ার পথে। এই ঘটনার জন্য এখনও নিখোঁজ রয়েছেন আরও ছয়জন।
রোববার (২৩ আগস্ট) তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের একজন মুখপাত্র মর্মান্তিক এই নৌকাডুবির তথ্য নিশ্চিত করেছেন।
তিউনিসিয়ার প্রশাসনিক সূত্র জানাচ্ছে, নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড, সেনাবাহিনী এবং সিভিল প্রটেকশন বিভাগের সদস্যরা সাগর ও উপকূলজুড়ে সমন্বিত উদ্ধার অভিযান চালাচ্ছে। এই উদ্ধারকাজে দুটি সামরিক হেলিকপ্টারও নিয়োজিত রয়েছে।
আরও পড়ুন: ৬০ হাজার কোটি টাকায় কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল নৌকাটি। নৌকাটিতে আরোহীদের মধ্যে বেশিরভাগই তরুণ ছিলেন। তিউনিসিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার প্রধান জানান, নৌকাটিতে একই পরিবারের সাত সদস্য এবং একটি অন্তঃসত্ত্বা নারী তার স্বামীকে নিয়ে উঠেছিলেন।
দুর্ঘটনার পর, সাগরে ভেসে থাকা অবস্থায় কেবল একজন তরুণকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি জানান, সাগরে প্রায় ৪৮ ঘণ্টা ভেসে থাকার পর একটি প্রবাসমুখী বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে।
নৌকায় থাকা অভিবাসীরা সবাই তিউনিসিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেন গেরদানে শহরের বাসিন্দা। শনিবার (২২ আগস্ট) রাতে নিখোঁজ স্বজনদের উদ্ধারে জোর তৎপরতা চালানোর দাবিতে স্থানীয় তরুণরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ টিয়ার শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
আরও পড়ুন: দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের নেতৃত্বে জয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন