০৯:৪৬ এম
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শুরু হয়ে যাওয়ায় পিরোজপুরের কাউখালীতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে একটি জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টায় উপজেলার কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচের আয়োজন করা হয়। প্রীতি ম্যাচকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উল্লাস দেখা যায়। খেলা শুরু হওয়ার আগে থেকেই মাঠের চারপাশ দর্শকে পূর্ণ হয়ে ওঠে। মাঠজুড়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের পতাকা, স্লোগান এবং উচ্ছ্বাসের মাধ্যমে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে আর্জেন্টিনা সমর্থক দলের হয়ে মোঃ খায়রুল জয়সূচক একমাত্র গোলটি করেন। তার গোলে ব্রাজিল সমর্থক দলকে ১-০ ব্যবধানে পরাজিত করে জয় তুলে নেয় আর্জেন্টিনা সমর্থক দল।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের যৌথ উদ্যোগে আয়োজন করা এ প্রীতি ম্যাচের মূল উদ্দেশ্য ছিল খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করা। আয়োজকরা জানিয়েছেন, স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি এবং উৎসাহ ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে অনুপ্রেরণা জোগাবে।
ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ব্রাজিল সমর্থক দলের খেলোয়াড় মোঃ রনি সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, ক্রীড়া সংগঠক রাকিব তালুকদার, মারুফুর রহমান, আল মাহমুদ সুমন, গোলাম রব্বানী, ফয়সাল ইমতিয়াজ শোভনসহ দুই দলের অন্যান্য নেতৃবৃন্দ।
খেলোয়াড়দের প্রতিক্রিয়া:
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
আর্জেন্টিনা সমর্থক দলের জয়সূচক গোলদাতা খায়রুল বলেন, "এটি শুধু একটি ফুটবল ম্যাচ নয়, বরং দুই দলের সমর্থকদের মধ্যে ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির প্রতীক। গোল করতে পেরে ভালো লাগছে, তবে সবচেয়ে বড় বিষয় হলো সবাই আনন্দের সঙ্গে খেলাটি উপভোগ করেছে।"
সেরা খেলোয়াড় নির্বাচিত ব্রাজিল সমর্থক দলের রনি বলেন, "আমরা হারলেও খেলাটি ছিল অত্যন্ত উপভোগ্য। মাঠে প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু মাঠের বাইরে আমরা সবাই বন্ধু। এমন আয়োজন নিয়মিত হলে এলাকার তরুণরা খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে।"
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ক্রীড়াবিদ রফিকুল ইসলাম রফিক বলেন, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এমন আয়োজন তরুণদের খেলাধুলামুখী করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সুস্থ বিনোদনমূলক ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করি।
আরও পড়ুন: নওগাঁয় ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির হাতে গ্রেপ্তার জব্বার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন