ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

৫০০ ভাষা ল্যাব ও ২৫ হাজার স্মার্ট ক্লাসরুম গড়ার পরিকল্পনা


৫০০ ভাষা ল্যাব ও ২৫ হাজার স্মার্ট ক্লাসরুম গড়ার পরিকল্পনা

বাংলাদেশকে একটি দক্ষতা ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর ও বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে সারা দেশে ৫০০টি আধুনিক ভাষা ল্যাব ও মাধ্যমিক পর্যায়ে ২৫ হাজার নতুন মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।

বাজেট প্রস্তাবনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে। যা বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৪১ হাজার ৭৫৩ কোটি ৯৫ লাখ টাকা। সেই তুলনায় এবার বরাদ্দ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

নতুন এ পরিকল্পনার আওতায় দেশের শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষার জন্য পূর্ণাঙ্গ কারিকুলাম ও ভাষা ল্যাব তৈরি করা হবে। একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ে স্কুল-কলেজের অবকাঠামো সংস্কার, শিক্ষক ঘাটতি পূরণ, ছাত্রীদের জন্য ১ হাজার ভেন্ডিং মেশিন স্থাপন এবং পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের মাধ্যমে দেশব্যাপী ১ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ নেয়া হয়েছে।

বাজেট নথি অনুযায়ী, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা নিশ্চিত করতে বাজেটে মাধ্যমিক পর্যায়ে ২৫ হাজার নতুন মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ১০০টি বিদ্যালয়ে ব্লেন্ডেড ল্যাব স্থাপন এবং ল্যাব সুপারভাইজর নিয়োগ করা হবে। এছাড়া, দেশে ৫টি ভাষা শিক্ষা প্রশিক্ষণ মডিউল ও রিসোর্স পুল তৈরি করা হবে।

বাজেট প্রস্তাবনায় আরও বলা হয়েছে, নতুন বাংলাদেশের শিক্ষা অবকঠামো সংস্কার ও অনগ্রসর এলাকার বৈষম্য দূরীকরণে বাজেটে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৪ হাজার নতুন ভবন নির্মাণ এবং অনগ্রসর এলাকায় ৫০০টি নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে ১ হাজার ৪৮৫টি টয়লেট নির্মাণ এবং ১ হাজার ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে।

এছাড়া চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২১৮টি একাডেমিক ভবন, ২১টি প্রশাসনিক ভবন, ৩৮টি মাল্টিপারপাজ ভবন এবং ৬০টি আবাসিক হল যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। বাজেট নথি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য প্রস্তাবিত ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকার মধ্যে পরিচালন ব্যয় হিসেবে ৩২ হাজার ৮৬৭ কোটি ২৪ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় হিসেবে ২৪ হাজার ৪৩৪ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

আগামী ২০২৬-২৭ অর্থবছরে মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির ১৩.৭ শতাংশ এবং বিগত অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ৩ লাখ কোটি টাকাসহ মোট উন্নয়ন ব্যয় ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা এবং পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আগামী ২০২৬-২৭ অর্থবছরে মোট ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির ১০.২ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৯১ হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬ শতাংশ। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে এবং ১ লাখ ১৬ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার জন্য প্রস্তাব করা হয়েছে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা নির্বাহ করা হবে।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে ইরানি ড্রোন ভূপাতিত, দাবি ওয়াশিংটনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৯:৫৫ এম


হরমুজে ইরানি ড্রোন ভূপাতিত, দাবি ওয়াশিংটনের

ইরান বৃহস্পতিবার (১১ জুন) রাতে মার্কিন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে যে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলরত জাহাজগুলোর দিকে ড্রোন পাঠানো হয়েছিল।

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে মন্তব্য করেন, ‘মনে হচ্ছে আজ (বৃহস্পতিবার) রাতে ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলরত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলার চেষ্টা করেছে।’

তিনি আরও বলেন, ‘মার্কিন বাহিনী ইরানের দুটি একমুখী আক্রমণাত্মক ড্রোন ভূপাতিত করেছে।’

সংবাদ সংস্থা রয়টার্সও এই একই তথ্য প্রকাশ করেছে।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, ইরানের সামরিক বাহিনী জানায় যে, তারা একটি ‘নিয়ম লঙ্ঘনকারী জাহাজ’-কে থামিয়ে দিয়েছে, যা তেহরানের বন্ধ ঘোষণা করা হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করছিল।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্তুগিজ ফুটবলারকে দলে ভিড়িয়ে শক্তি বাড়াল রিয়াল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৯:৫৯ এম


পর্তুগিজ ফুটবলারকে দলে ভিড়িয়ে শক্তি বাড়াল রিয়াল

ম্যানচেস্টার সিটি থেকে ছেড়ে এসে পরবর্তী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্ডো সিলভা। দলের সদস্য হতে চলা এই তথ্যটি নিশ্চিত করেছেন নামকরা দলবদল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো, যিনি তার নিজস্ব এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে এ বিষয়টি উল্লেখ করেছেন।

রোমানোর দেওয়া তথ্যমতে, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে সিলভা চুক্তির সমস্ত শর্ত ও প্রক্রিয়া ইতিমধ্যেই চূড়ান্ত করেছে। ৩৬ ঘণ্টা আগে শুরু হওয়া এই দলবদলের আলোচনা অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করেছে লস ব্লাঙ্কোসরা।

তিনি আরও জানিয়েছেন, হোসে মরিনহো নিজেই এই পর্তুগিজ তারকাকে রিয়াল মাদ্রিদে অন্তর্ভুক্ত করার জন্য চেয়েছিলেন। বর্তমানে বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকা বার্নার্ডো সিলভা সেদেশের বৈশ্বিক টুর্নামেন্টটি শেষ হওয়ার পর সান্তিয়াগো বার্নাব্যুর দলে যোগ দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় তুলে নিল দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১০:০১ এম


ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় তুলে নিল দক্ষিণ কোরিয়া

ম্যাচের প্রথমার্ধে শক্ত অবস্থানে থেকে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শেষ করেছিলো দক্ষিণ আফ্রিকা। তবে, দ্বিতীয়ার্ধে লিড নেয় চেক। কিন্তু পিছিয়ে থেকে এশিয়ার দেশটি ঘুরে দাঁড়ায়। দুই গোল দিয়ে চেকিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করল দক্ষিণ কোরিয়া।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খালের জমি উদ্ধার কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১০:০২ এম


জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খালের জমি উদ্ধার কার্যক্রম শুরু

জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক পানির উন্নয়ন বোর্ড, নারায়ণগঞ্জ এর অধীনে এনএনআইপি সেচ প্রকল্পের প্রধান নিষ্কাশন খালের উভয় তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলি উচ্ছেদ করা হয় এবং খালের জমি উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় অবস্থিত খালের জমিতে নির্মিত অবৈধ স্থাপনাগুলি অপসারণ করার পাশাপাশি সরকারি জমি উদ্ধার করা হয়।

প্রধান নিষ্কাশন খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ এবং জলাবদ্ধতা নিরসনে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির এর সার্বিক নির্দেশনায় উক্ত উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন জনাব তারিফ আল তাওহীদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ || ১১ জুন ২০২৬ খ্রি. বৃহস্পতিবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%