০৫:৪১ পি.এম
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের হামলা থেকে বাংলাদেশে কেউ রক্ষা পাচ্ছে না। আজ শুক্রবার তিনি চট্টগ্রাম সফরে গিয়ে সেখানকার গণমাধ্যমকর্মীদের সামনে এই কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগের বিষয়ে সরকারের নমনীয় মনোভাব দেখা যাচ্ছে। তিনি বলেন, "একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে প্রকাশ্যে মিছিল করে।" এ বিষয়ে সরকারের কাছে তিনি জবাব দাবি করেন।
তিনি আওয়ামীর দলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, জনগণকে যেন তারা হুমকির মুখে ফেলতে না পারে।
আরও পড়ুন: রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রীর মন্তব্য
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, "দৃষ্টান্তমূলক শাস্তি যেন বাংলাদেশে তাদের হয়।" তারা যেন বাংলাদেশে আর কোনো ভাই-বোনদেরকে খুনের সিদ্ধান্ত নিতে না পারে সেদিকে সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।
এর আগে, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন পাটওয়ারীসহ এনসিপির আহ্বায়ন নাহিদ ইসলাম। ধর্মীয়, সামাজিক ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে তারা সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন