ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ এসপি নির্বাচিত হলেন জহিরুল


ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ এসপি নির্বাচিত হলেন জহিরুল

শেরপুরের একেএম জহিরুল ইসলাম ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হয়েছেন।

বুধবার সকালে, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে স্বীকৃতি-স্মারক তুলে দেওয়া হয়।

সার্বিক আইনশৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদণ্ডের ওপর ভিত্তি করে, চলতি বছরের মে মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে রেঞ্জের জেলাগুলোর মধ্যে তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মেঘের রাজ্য সাজেকে পর্যটকদের ভিড়, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

এই সভায় সভাপতিত্ব করেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।

এ সময় উপস্থিত ছিলেন রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং বিভিন্ন জেলার পুলিশ সুপারবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

হিউস্টনে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমে রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে পর্তুগিজ মহাতারকা আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসালেন।

বাংলাদেশ সময় আজ সকালে মেসি এই রেকর্ডটি গড়েছেন। মেক্সিকোর গিয়ের্মো ওচোয়াও ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এসেছেন। তবে ওচোয়া দুটি বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পাননি এবং এবারের প্রথম ম্যাচেও খেলেননি। এদিকে, ম্যাচের ছয় মিনিটে গোল করেছে পর্তুগালের জোয়াও নেভেস। পিএসজি মিডফিল্ডারের পর্তুগালের জার্সিতে এটি চতুর্থ গোল, যা নেতোর পাস থেকে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কসবায় ৫ ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


কসবায় ৫ ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে পাঁচটি ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে অবস্থিত ফার্মেসিগুলোতে অভিযান চালিয়ে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, জেলা ঔষধ প্রশাসনের আবেদনের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ওই ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এই অভিযানে মা মনোয়ারা ফার্মেসি, সততা ফার্মেসি এবং ফারদিন ফার্মেসি সহ মোট পাঁচটি ফার্মেসিকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেছেন, জনস্বার্থে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে সংরক্ষিত ঔষধের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান আগামীতে সারা উপজেলায় চালিয়ে যাওয়া হবে। এছাড়া এসব বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত রাখবে উপজেলা প্রশাসন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নৌবাহিনীর ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল নির্মিত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১২:০০ এম


নৌবাহিনীর ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল নির্মিত হচ্ছে

দেশীয় প্রযুক্তিতে জাহাজ নির্মাণে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড ও শিপইয়ার্ডসমূহ সাফল্যের ধারাবাহিকতায় অগ্রযাত্রার পথে এগিয়ে যাচ্ছে।

যার ফলে, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশীয় প্রযুক্তির বিকাশ এবং নিজস্ব সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করছে।

এর ধারাবাহিকতায়, আজ বুধবার ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিমিটেড বাংলাদেশ কোস্টগার্ডের জন্য ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল (আরপিভি) নির্মাণের লক্ষ্যে ‘কিল-লেয়িং’ অনুষ্ঠানের আয়োজন করে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক।

তারা আরপিভিসমূহের ‘কিল-লেয়িং’ এর সূচনা করেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড এবং ডিইডব্লিউ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন ব্যক্তিবর্গের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বাংলাদেশ কোস্টগার্ডের আধুনিকায়ন এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনী পরিচালিত ডিইডব্লিউতে দেশীয় প্রযুক্তিতে ৫টি আরপিভি নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়।

৩৮.৫ মিটার দৈর্ঘ্য, ৭.৯০ মিটার প্রস্থ, ২.৪৫ মিটার গভীরতা এবং ২৩২ টন ডিসপ্লেসমেন্ট ক্ষমতাবিশিষ্ট প্রতিটি নৌযান ঘণ্টায় ২৫ মাইল বেগে চলাচল করতে সক্ষম হবে।

প্রতিটি নৌযানে নেভিগেশন র‌্যাডার, জিপিএস, যোগাযোগ প্রযুক্তি, নাইট ভিশন ও বিভিন্ন ধরনের আধুনিক সরঞ্জামাদি সংযোজিত থাকবে।

কম গভীরতায় চলাচলের উপযোগী ও উচ্চ গতি সম্পন্ন এ নৌযানসমূহ, বাংলাদেশ কোস্টগার্ডের বহরে সংযোজনের মধ্য দিয়ে দেশের নদী, মোহনা এবং উপকূলীয় এলাকার সংকীর্ণ ও দুর্গম নৌপথে অধিক দক্ষতা ও কার্যকারিতার সঙ্গে অভিযান পরিচালনা করা সম্ভব হবে।

তবে, কম গভীরতাসম্পন্ন জলপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, নজরদারি জোরদারকরণ, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা, এবং নদীপথ ব্যবস্থাপনায় কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধি পাবে।

এছাড়া, এ সকল এলাকায় নিয়মিত টহল, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা এবং উদ্ধার কাজে আরপিভিসমূহ ব্যবহৃত হবে।

উল্লেখ করা প্রয়োজন যে, ডিইডব্লিউ লিঃ-এর নিজস্ব সক্ষমতায় আরপিভি নির্মাণ প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা, দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ এবং প্রযুক্তিগত উৎকর্ষের ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

উন্নত প্রযুক্তি ও দেশীয় নির্মাণ সক্ষমতার সমন্বয়ে ভবিষ্যতে আধুনিক জাহাজ এবং প্ল্যাটফর্ম নির্মাণের ক্ষেত্রে ডিইডব্লিউ লিঃ এর কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ৬৬ কেজি গাঁজা মামলায় মূল আসামি নিলুফা গ্রেপ্তার, ২ দিনের রিমান্ড

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১২:০৩ এম


বরিশালে ৬৬ কেজি গাঁজা মামলায় মূল আসামি নিলুফা গ্রেপ্তার, ২ দিনের রিমান্ড

বরিশাল মহানগরীর কোতয়ালি মডেল থানা-ধীন ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি বস্তি এলাকায় অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ-এর গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯ লাখ ৬০ হাজার টাকা। গত ৯ জুন মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কেডিসি বালুর মাঠ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ডিবির একটি চৌকস দল। অভিযানের সময় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হলেও মাদক কারবারি নিলুফা ইয়াসমিন নিলু ও সাইদুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তীতে গোয়েন্দা পুলিশের ধারাবাহিক অভিযানে পলাতক ওই দুই মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়। আটক নিলুফা ইয়াসমিন নিলুর বিরুদ্ধে দায়ের করা মামলায় বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২-এর বিচারক নুরুন নাজনীন তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (ওসি) মো. সগীর হোসেন বলেন, “কেডিসি বস্তি এলাকা থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় মাদক কারবারি সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলু পালিয়ে গেলেও পরবর্তীতে তাঁদের আটক করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, আটক নিলুফা ইয়াসমিন নিলু বর্তমানে কোতয়ালি মডেল থানায় পুলিশের হেফাজতে রয়েছেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, মহানগর এলাকায় মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%