ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হার আর ৮ লাল কার্ডে দুঃস্বপ্নের ম্যাচ ব্রাজিলের


হার আর ৮ লাল কার্ডে দুঃস্বপ্নের ম্যাচ ব্রাজিলের

ঘরের মাঠে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিল নারী ফুটবল দল ১-০ ব্যবধানে হেরেছে আত্মঘাতী গোলে। 

স্থানীয় সময় মঙ্গলবার (৯ জুন) ফোর্তালেজার অ্যারেনা কাস্তেলাও স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়, যেখানে চরম উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুরো ম্যাচে ব্রাজিল দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে মোট আটটি লাল কার্ড দেখানো হয়। 

দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড সোফিয়া উইলসনের শটটি ব্রাজিলের ডিফেন্ডার ইসাবেলা চাগাসের গায়ে লেগে জালে গিয়ে পৌঁছায় এবং এটি একমাত্র গোল হয়ে দাঁড়ায়। ম্যাচের শেষের দিকে ব্রাজিলের প্রধান কোচ আর্থার এলিয়াস এবং তার কোচিং স্টাফের তিন সদস্যকে মাঠ থেকে বহিষ্কার করেন রেফারি পাওলা সেবোলাদা লোপেজ। অতিরিক্ত সময়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। 

আরও পড়ুন: ১৬ বছর যারা দেশের সম্পদ লুটপাট করেছে, তারা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে : স্পিকার

ব্রাজিলের ফরোয়ার্ড বিআ জানেরাত্তো এমিলি সনেটকে ধাক্কা দেওয়ার কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর, তার সতীর্থ তারসিয়ানে সোফিয়া উইলসনকে কনুই মারায় সরাসরি লাল কার্ড পান। খেলা শেষ হওয়ার পরও উত্তেজনা থামেনি। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই কেরোলিনকে লাল কার্ড দেখানো হয়। পরে, রেফারিকে ব্যঙ্গাত্মকভাবে হাততালি দেওয়ায় লুদমিলাকেও মাঠ থেকে বহিষ্কার করা হয়। 

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে দাঙ্গা পুলিশ মাঠে প্রবেশ করে এবং ম্যাচ কর্মকর্তাদের সরিয়ে নিয়ে যায়। ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের কোচ এমা হেইস বলেন, "ব্রাজিলের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে এবং এটি এমন একটি অভিজ্ঞতা যা আমি কখনো ভুলব না। আমি কখনও এমন ম্যাচ কোচিং করিনি যেখানে আটটি লাল কার্ড দেখানো হয়েছে। এত বেশি খেলা বন্ধ ছিল যে মাঝে মাঝে বোতল উল্টানোর খেলাও খেলতে হয়েছে।" 

তিনি আরও বলেন, "ব্রাজিলে এসে ব্রাজিলকে হারানো খুবই কঠিন। দর্শকদের সমর্থন প্রতিপক্ষের জন্য কঠিন পরিবেশ তৈরি করে। তবে আগামী বছরের নারী বিশ্বকাপে সবার আচরণের জন্য স্পষ্ট মানদণ্ড থাকা উচিত।" 

যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার লিন্ডসে হিপসও ম্যাচের পরিবেশ নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, "আমি আশা করি বিশ্বকাপের ফাইনাল এমন হবে না। সেখানে আরও বেশি ফুটবল এবং কম বিতর্ক দেখতে চাই। ফুটবল সুন্দর খেলা, আর আজকের ম্যাচটি যেন সম্পূর্ণ ভিন্ন এক খেলা ছিল।" 

আরও পড়ুন: প্রধানমন্ত্রী: একাত্তরে জনগণকে ধোঁকা, এখন ২৪ নিয়ে প্রতারণা করছে

উল্লেখ্য, আগামী বছরে প্রথমবারের মতো নারী বিশ্বকাপ আয়োজন করবে ব্রাজিল। ৫৫ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ম্যাচের ভেন্যু অ্যারেনা কাস্তেলাও আগামী বছরের নারী বিশ্বকাপের অন্যতম আয়োজক স্টেডিয়াম হিসেবে ব্যবহৃত হবে। মার্কিন মিডফিল্ডার লিন্ডসে হিপস বলেন, "আমি আশা করি বিশ্বকাপের ফাইনাল দেখতে এমন না হয়।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ছাত্রলীগের চার নেতাকর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৩:২৬ এম


ঢাকায় ছাত্রলীগের চার নেতাকর্মী আটক

ঢাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ) ।

বুধবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তারের বিষয়টি ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন, শুভাঢ্যা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাগির (২৯), ঢাকা মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সদস্য এবং ছাত্রলীগ নেতা জাকির হোসেন রকি (৩৮), কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক জয়দীপ দাস (১৯), এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের উপ-সম্পাদক আকাশ (২৯) ।

পুলিশের সূত্র থেকে জানা গেছে, তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে জানা যায়। এছাড়াও, পুলিশ এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানায়।

ওসি সফিকুল ইসলাম সুমন বলেন, মঙ্গলবার (৯ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইটক্লাব বিতর্কে নেতৃত্ব হারালেন বেন স্টোকস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৩:৩১ এম


নাইটক্লাব বিতর্কে নেতৃত্ব হারালেন বেন স্টোকস

লন্ডনের একটি নাইটক্লাবে মারামারির ঘটনার পর ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে জো রুটকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক নিযুক্ত করা হয়েছে।

এটি ২০২২ সালের পর আবারও ইংলিশ দলের নেতৃত্বে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে রুটের জন্য। আগামী ১৭ জুন ওভালে দ্বিতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে।

লর্ডসে প্রথম টেস্ট জয়ের পর স্টোকস এবং অ্যাটকিনসনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। জানুয়ারিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) খেলোয়াড়দের জন্য রাত ১২টার মধ্যে হোটেলে ফেরার নির্দেশনা জারি করেছিল। তবে অভিযোগ রয়েছে, গত সোমবার ভোররাত পর্যন্ত তারা লন্ডনের একটি নাইটক্লাবে ছিলেন।

সেখানে একপর্যায়ে মারামারি বাঁধে, যা সারাসেন্স রাগবি ক্লাবের খেলোয়াড় তোতুয়া আউভাকেও জড়িয়ে ফেলে। ঘটনাকালীন সময়ে ক্রিকেট বোর্ডের এক নিরাপত্তা কর্মকর্তা আহত হন বলে জানা গেছে।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের একটি বিবৃতিতে জানানো হয়েছে, তদন্ত চলমান থাকায় দ্বিতীয় টেস্টের জন্য স্টোকস এবং অ্যাটকিনসন উভয়কেই ‘নির্বাচনের জন্য বিবেচনা করা হবে না।

অন্যদিকে, ওভাল টেস্টের জন্য ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। স্টোকস ও অ্যাটকিনসনের বদলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান জর্ডান কক্স এবং পেসার জোফ্রা আর্চার দলে ফিরেছেন।

এছাড়া, গত বছর নিউজিজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের রাতে একটি বাউন্সারের আঘাতে ভূপতিত হওয়া ব্রুকের সঙ্গে সংঘর্ষ ঘটে স্টোকসের।

রুট ৬৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে ইংল্যান্ড ২৭টি ম্যাচে জয়, ২৬টি ম্যাচে পরাজিত হয়েছে এবং ১১টি ম্যাচ ড্র হয়েছে। লর্ডসে ১১৫ রানের জয়ের পর ইংল্যান্ড এখন তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নালিতাবাড়ীতে হাম প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক লিফলেট বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৩:৩৭ এম


নালিতাবাড়ীতে হাম প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক লিফলেট বিতরণ

শেরপুরের নালিতাবাড়ীতে হাম প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সভা এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টায় নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা শিরিনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। কর্মসূচির সময়, বিদ্যালয়ের প্রায় ২৫০ শিক্ষার্থীর মাঝে হাম প্রতিরোধ, এর লক্ষণ, করণীয় এবং টিকাদানের গুরুত্ব বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও আশপাশের এলাকার পথচারীদের মধ্যেও লিফলেট বিতরণ করা হয়েছে।

বসুন্ধরা শুভসংঘ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি তৌকির আহম্মদ তানজিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান শিক্ষিকা মাহমুদা শিরিন বলেন, ‘হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সচেতনতা ও সময়মতো টিকাদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।’

সভাপতির বক্তব্যে তৌকির আহম্মদ তানজিল উল্লেখ করেন, ‘স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই। হাম প্রতিরোধে টিকাদান ও সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। বসুন্ধরা শুভসংঘ সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও শিশু ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’

সংগঠনের সাধারণ সম্পাদক নাঈমুর হাসান রিফাত বলেছেন, ‘সচেতনতাই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। আমরা চাই প্রতিটি পরিবার হাম সম্পর্কে সঠিক তথ্য জানুক এবং শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করুক।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত সরকার, দপ্তর সম্পাদক রাবায়েত হাসান রাব্বি, নারী বিষয়ক সম্পাদক ববিতা পারভীন আঁখি, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জুবায়ের হোসেন শান্তসহ অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, স্কুল শিক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী এবং সাধারণ পথচারীদের মধ্যে প্রায় এক হাজার সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদে নববীতে প্রতিদিন বিতরণ হচ্ছে ২৩৫ টন জমজমের পানি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৩:৫২ এম


মসজিদে নববীতে প্রতিদিন বিতরণ হচ্ছে ২৩৫ টন জমজমের পানি

মসজিদে নববী এবং পবিত্র মসজিদে হারামের অন্যতম আকর্ষণ জমজম কূপের পানি। এই পানি প্রতিটি মুসল্লি মসজিদে অবস্থানকালে বিনামূল্যে পান করতে পারেন।

জমজম কূপ মক্কায় অবস্থিত হওয়ায়, মক্কার মসজিদে হারামে এর বিতরণ করতে কোনো সমস্যা নেই। কিন্তু মসজিদে নববীতে, যেখান থেকে শত শত মাইল দূরে অবস্থিত, প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য পানির ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। প্রশ্ন উঠছে, সেখানে মুসল্লিদের জন্য আসলে প্রতিদিন কত পরিমাণ পানির প্রয়োজন হয়? সম্প্রতি তাদের কর্তৃপক্ষের দ্বারা প্রকাশিত তথ্যে এর উত্তর পাওয়া গেছে।

দুই পবিত্র মসজিদের সেবাবিষয়ক সাধারণ কর্তৃপক্ষ জানায়, সারা বছর ইবাদতকারী এবং দর্শনার্থীদের চাহিদা পূরণের জন্য, মসজিদে নববীতে প্রতিদিন প্রায় ২৩৫ টন জমজমের পানি বিতরণ করা হয়। তাদের মতে, এটি দুই পবিত্র মসজিদে আগত মুসল্লিদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার চলমান প্রচেষ্টার একটি অংশ।

এই উদ্দেশ্যে, মসজিদে নববী এবং তার চত্বরজুড়ে ১০ হাজারেরও বেশি জমজম পানির কুলার (ডিসপেনসার) স্থাপন করা হয়েছে। এই কুলারগুলোতে নিয়মিত পানির সরবরাহ ও পুনরায় ভরার ব্যবস্থা করা হয় এবং সার্বক্ষণিক তদারক করা হয়। এর পাশাপাশি, জমজমের পানির গুণগত মান এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাধুনিক বিশেষায়িত পানি পরীক্ষণ প্রযুক্তির মাধ্যমে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা পরিচালিত হয়। এর ফলে মুসল্লিরা নিরাপদ এবং সহজ উপায়ে এই বরকতময় পানি গ্রহণ করতে সক্ষম হন।

কর্তৃপক্ষ জানায়, এসব সেবা মসজিদে নববীর দর্শনার্থীদের যত্ন ও কল্যাণে গড়ে তোলা সমন্বিত সেবাব্যবস্থার অংশ, যার লক্ষ্য সর্বোচ্চ মানের গুণগত সেবা ও কার্যকর পরিচালনার মাধ্যমে আগতদের সর্বোত্তম সুবিধা প্রদান করা।

সূত্র : রিয়াদ ডেইলি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%