ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

জার্মান তরুণী যেভাবে জানতে পারেন ওলিসেই তার সন্তানের বাবা


জার্মান তরুণী যেভাবে জানতে পারেন ওলিসেই তার সন্তানের বাবা

ফ্রান্সের হয়ে বিশ্বকাপে সবচেয়ে নজর কাড়া প্লেয়ারদের মধ্যে অন্যতম ছিলেন মাইকেল ওলিসে। এবার তিনি মাঠের বাইরের এক বিতর্কে নাম জড়িয়েছেন। একটি জার্মান নারী দাবি করেছেন যে, মাইকেল ওলিসে তার ২০ মাসের কন্যাসন্তানের বাবা। ইতিমধ্যে তাদের মধ্যে একটি আইনি লড়াই শুরু হয়েছে।

জার্মান সংবাদপত্র বিল্ড-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী ফাতিমা জোনব্রিশার জানিয়েছেন, তার সঙ্গে ওলিসের পরিচয় অনেক আগে। ২০২৪ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পূর্বে তিনি প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসে খেলতেন।

২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্রিস্টাল প্যালেসে খেলেছেন ওলিসে। সেই সময়েই ফাতিমার সঙ্গে ওলিসের পরিচয় ঘটে। এরপর তারা দুই বছর সম্পর্কিত ছিলেন। বিচ্ছেদের প্রায় দুই সপ্তাহ পরে ফাতিমা জানতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা।

আরও পড়ুন: গুম-খুনের রাজনীতি ফিরতে দেবে না: আব্দুল্লাহ আল জাবের

ফাতিমার দাবি, মিউনিখে করা একটি পিতৃত্ব পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে তার মেয়ে আলিয়া নূরের বাবা হচ্ছেন মাইকেল ওলিসে। এরপর থেকেই তিনি অভিযোগ করেছেন যে, ওলিসে কখনোই তার মেয়ের সঙ্গে দেখা করেননি এবং কোনো রকম আর্থিক সাহায্যও করেননি।

ফাতিমার অভিযোগ অনুযায়ী, প্রথমে ওলিসের আইনজীবীরা মাসে ৮৩৬ ইউরো দেওয়ার প্রস্তাব দেন। পরে এই অঙ্ক বাড়িয়ে ২০০০ ইউরো করা হয়। কিন্তু গত দু’বছরে তিনি কোনো টাকা পাননি বলে দাবি করেছেন।

বিল্ড-কে তিনি বলেন, "আমার সন্তানের প্রতি ওর এই নিষ্ঠুর আচরণ আমাকে ভীষণ কষ্ট দেয়।" তিনি আরও বলেন, ওলিসে তার সঙ্গে সরাসরি কথা বলেন না। সব যোগাযোগই আইনজীবীদের মাধ্যমে হয়ে থাকে।

এদিকে, ফাতিমার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মাইকেল ওলিসের লিগ্যাল টিম। তাদের দাবি, শুরু থেকেই সন্তানের জন্য আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ওলিসে এবং বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার জন্য এখনো প্রস্তুত তিনি।

আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যা মামলার প্রধান আসামি রনি অস্ত্রসহ গ্রেপ্তার

পাশাপাশি ওলিসের প্রতিনিধিরা দাবি করেছেন, ফাতিমা মাসে ৬০ হাজার ইউরো ভরণপোষণ দাবি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লির ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন অভিনেতা জনি লিভার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


দিল্লির ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন অভিনেতা জনি লিভার

দিল্লিতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলমান ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের ওপর পুলিশের অভিযানের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা জনি লিভার।

বেশ কয়েকদিন ধরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। আন্দোলনের অংশ হিসেবে সোনম ওয়াংচুক অনশনে বসেন। পরে দিল্লি পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার পর যন্ত্র মন্তরে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। সেই বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ ওঠে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জনি লিভার বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটছে তা দেখে তার খুব কষ্ট হচ্ছে।

তিনি বলেন, এসব দেখে খুব খারাপ লাগছে। শিক্ষার্থীদের সঙ্গে যা হচ্ছে, তা কষ্টের। আমি চাই তাদের সঙ্গে ভালো আচরণ করা হোক।

কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সরকারের কাছে আমার অনুরোধ, শিক্ষার্থীদের যেসব দাবি ও অভিযোগ রয়েছে, সেগুলো দ্রুত বিবেচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হোক।

এদিকে, একই ঘটনায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নাসিরউদ্দিন শাহও এক ভিডিও বার্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে প্রশাসনের সমালোচনা করেছেন।

দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট।

দিল্লির এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা গেছে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন। পাশাপাশি কলকাতায় বিভিন্ন বামপন্থি ছাত্র সংগঠনও দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশন হাসপাতালে দালালীর অভিযোগে আটক ৪

আন্তর্জাতিক ডেস্ক

চরফ্যাশন ভোলা প্রতিনিধি

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


চরফ্যাশন হাসপাতালে দালালীর অভিযোগে আটক ৪

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চারজনকে আটক করেছে কর্তব্যরত আনসার সদস্যরা। গতকাল বুধবার দুপুরের সময় আটক করার পর আনসার সদস্যরা তাদেরকে থানায় সোপর্দ করেন। আটককৃতদের মধ্যে আছেন নাছির, মনোয়ার, জাহেদা এবং তানজিলা।

চরফ্যাশন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (অ:দা:) পাপিপা বেগম জানিয়েছেন, দালালী কার্যক্রমের মাধ্যমে হাসপাতাল অভিযাত রোগী এবং তাদের স্বজনদের বিভ্রান্ত করার অভিযোগে আনসার সদস্য মাইনুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় আনসার সদস্যরা এই চারজনকে আটক করেছে।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, আটকিতরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে দালালী কার্যক্রম করবেনা মর্মে অঙ্গিকার করায় হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যস্থতায় মুছলেকা রেখে তাদেরকে ছাড়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে ইভি চার্জিং স্টেশন এবং ব্যাটারি পুনর্ব্যবহার কেন্দ্র তৈরির পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


দেশে ইভি চার্জিং স্টেশন এবং ব্যাটারি পুনর্ব্যবহার কেন্দ্র তৈরির পরিকল্পনা

দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার উদ্দেশ্যে সরকারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আর্থিক সহায়তায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ‘বাংলাদেশ এনাবলিং ইলেকট্রিক ভেহিকলস অ্যাডপশন ইন দ্য ফ্রেমওয়ার্ক অব সাসটেইনেবল এনার্জি-বেইজড ট্রান্সপোর্টেশন’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে। চলতি অর্থবছরের বাজেটে বৈদ্যুতিক যানবাহন (ইভি) উৎপাদন ও আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার পর এবার ২০৩০ সালের মধ্যে বৈদ্যুতিক বাস, মোটরসাইকেল, ও তিন চাকার যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপনের পাশাপাশি ইভির ব্যবহৃত ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাতকরণ এবং নিরাপদ নিষ্পত্তির জন্য একটি প্ল্যান্ট গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আর্থিক সহায়তায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ 'বাংলাদেশ এনাবলিং ইলেকট্রিক ভেহিকলস অ্যাডপশন ইন দ্য ফ্রেমওয়ার্ক অব সাসটেইনেবল এনার্জি-বেইজড ট্রান্সপোর্টেশন' প্রকল্প হাতে নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা যায়, প্রকল্পটির আওতায় বৈদ্যুতিক বাস, মোটরসাইকেল ও তিন চাকার যানবাহনের জন্য চার্জিং অবকাঠামো গড়ে তোলা হবে। পাশাপাশি দেশে এবং বিদেশে প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে এ খাতের জন্য দক্ষ জনবলও তৈরি করা হবে। প্রস্তাবিত প্রকল্পটির ব্যয় ২৫ কোটি ৩৫ লাখ টাকা ধরা হয়েছে। এর মধ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) অনুদান হিসেবে ২৩ কোটি টাকা দেবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, গত ২৮ জুন বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্প মূল্যায়ন কমিটির অনুমোদনের পর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) কাছে পাঠানো হবে। বিআরটিসি ডিপোতে চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা হিসেবে খসড়া প্রকল্প প্রস্তাব অনুযায়ী, প্রাথমিকভাবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ডিপোগুলোতে ৩০০ থেকে ৫০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সুপারফাস্ট চার্জিং সুবিধাযুক্ত চারটি বৈদ্যুতিক বাস চার্জিং স্টেশন স্থাপন করা হবে। প্রতিটি স্টেশনে একসঙ্গে ২০টি বাস চার্জ দেওয়া যাবে। বাস চার্জিং স্টেশন স্থাপনের সম্ভাব্য স্থান হিসেবে বিআরটিসির জোয়ার সাহারা, মিরপুর, গাবতলী, নারায়ণগঞ্জ এবং নরসিংদী ডিপোকে বিবেচনা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে মানিকগঞ্জের উথলী, কেরানীগঞ্জের একুরিয়া এবং চট্টগ্রামের বিআরটিসি ডিপোতে বৈদ্যুতিক মোটরসাইকেল এবং তিন চাকার যানবাহনের জন্য তিনটি সৌরবিদ্যুৎ-সমন্বিত (সোলার-হাইব্রিড) চার্জিং স্টেশন স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই স্টেশনগুলো জাতীয় গ্রিডের বিদ্যুৎ এবং সৌরবিদ্যুৎ—উভয় উৎস ব্যবহার করে পরিচালিত হবে। দুই এবং তিন চাকার যানবাহনের জন্য প্রতিটি চার্জিং স্টেশনের ক্ষমতা ৮০ কিলোওয়াট হবে। এর মধ্যে ২৫ থেকে ৩০ কিলোওয়াট বিদ্যুৎ সৌরশক্তি থেকে আসবে। ঐদিকে, বৈদ্যুতিক যানবাহনের ব্যবহৃত ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাতকরণ এবং নিরাপদ উপায়ে নিষ্পত্তির জন্য গাজীপুরে বিআরটিসির একটি ডিপোতে ব্যাটারি রিসাইক্লিং ও ডিসপোজাল প্ল্যান্ট স্থাপন করা হবে। সরকারের উদ্যোগ দেয়া বৈদ্যুতিক গণপরিবহন সম্প্রসারণে জোর দেওয়া হয়েছে। পরিবহন খাতে বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের পরিধি বাড়াতে সরকারের প্রচেষ্টা জোরদারের এ উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ১০০টি বৈদ্যুতিক বাস কেনার জন্য এবং ২৫টি চার্জিং স্টেশন স্থাপনের জন্য সরকারের কাছে ৪০০ কোটি টাকা বরাদ্দ চাহিদা জানিয়েছে বিআরটিসি। এর বাইরে সরকারি অর্থায়নে সংস্থাটির জন্য ৫০ আসনের ১২টি শীতাতপনিয়ন্ত্রিত বৈদ্যুতিক বাস কেনার পরিকল্পনা নগদ রয়েছে। বিশ্বব্যাংকের প্রস্তাবিত 'বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট'-এর আওতায় আরও ৪০০টি বৈদ্যুতিক বাস কেনার পরিকল্পনা করেছে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থাটি। প্রকল্পটির খসড়া উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী, এ জন্য বিশ্বব্যাংক ইতোমধ্যেই ৩০ কোটি ডলার ঋণ প্রদানের প্রস্তাব করেছে। বিশ্বজুড়ে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশও পরিবহন খাতে ইভির প্রসারে উদ্যোগ নিয়েছে। চলতি অর্থবছরের বাজেটের আওতায় সরকারি অর্থে যেসব জিপ বা গাড়ি কেনা হবে, সেগুলো বাধ্যতামূলকভাবে বৈদ্যুতিক হতে হবে বলে চলতি মাসে অর্থ মন্ত্রণালয়ের এক পরিপত্রে উল্লেখ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সীমিত চার্জিং অবকাঠামো রয়েছে। খসড়া প্রকল্প প্রস্তাব অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ১৫ লাখ বৈদ্যুতিক দুই ও তিন চাকার যানবাহন রয়েছে। এর পাশাপাশি কয়েক হাজার প্লাগ-ইন হাইব্রিড গাড়ি আছে, যেগুলোর বেশির ভাগই বাসাবাড়ি এবং গ্যারেজে চার্জ দেওয়া হয়। বর্তমানে দেশে আংশিক সৌরবিদ্যুৎচালিত মাত্র ১৪টি বৈদ্যুতিক যানবাহন চার্জিং পয়েন্ট রয়েছে। এগুলোর সম্মিলিত সক্ষমতা ২৪২ কিলোওয়াট। তবে উচ্চ ক্ষমতাসম্পন্ন বাণিজ্যিক কার্যক্রমের জন্য এসব চার্জিং সুবিধা উপযুক্ত নয় বলে প্রকল্প প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। পরিবহন খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উৎসাহিত করতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশের বিভিন্ন স্থানে আটটি সৌরবিদ্যুৎচালিত চার্জিং স্টেশন স্থাপন করেছে। প্রতিটি স্টেশন ৩০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এবং একসঙ্গে সর্বোচ্চ ২০টি যানবাহন চার্জ করতে পারে। সরকার ২০৩০ সালের মধ্যে দেশে ১ হাজার ২০০টি বাণিজ্যিক চার্জিং স্টেশন স্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে। এ জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রক কাঠামো ও বাস্তবায়ন নির্দেশিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষকে (স্রেডা)। স্রেডার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩২টি বাণিজ্যিক চার্জিং স্টেশনের অনুমোদন দেওয়া হয়েছে। তবে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং কুমিল্লাসহ বিভিন্ন স্থানে বর্তমানে মাত্র নয়টি স্টেশন চালু রয়েছে। পাশাপাশি বেসরকারি খাতের আগ্রহ বাড়ছে। জাতীয় বাজেটে বৈদ্যুতিক যানবাহনবান্ধব নীতি গ্রহণের পর এ খাতে বেসরকারি কোম্পানিগুলোর আগ্রহও বৃদ্ধি পেয়েছে। বৈদ্যুতিক যানবাহন উৎপাদন এবং চার্জিং অবকাঠামো গড়ে তুলতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এ খাতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির গ্রুপ, আকিজ মোটরস, রানার অটোমোবাইলস, প্রাণ-আরএফএল, ওয়ালটন গ্রুপ, টিএমএসএস, প্রগ্রেস মোটরস, সেনা হোটেল (র‌্যাডিসন ব্লু), কাজী এলপিজি, গুডলাক ফিলিং স্টেশন এবং ঈশা খাঁ গ্রুপ। সৌজন্যে: টিবিএস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসা দেখার অজুহাতে ফ্ল্যাটে প্রবেশ, জিম্মি করে ডাকাতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


বাসা দেখার অজুহাতে ফ্ল্যাটে প্রবেশ, জিম্মি করে ডাকাতি

রাজধানীর কামরাঙ্গীরচরে বাসা দেখার নাম করে একটি ফ্ল্যাটে ঢুকে তিন নারীকে বেঁধে ডাকাতির একটি ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালঙ্কার লুণ্ঠন করা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা।

গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুট হওয়া ২ লাখ ২০ হাজার টাকা এবং স্বর্ণালঙ্কার।

পুলিশ জানিয়েছে, ঘটনার মূল পরিকল্পনাকারী হচ্ছেন ভুক্তভোগীদের একই ভবনের সপ্তম তলার বাসিন্দা জিয়াসমিন, যার অন্য নাম জেসমিন (৩৭)। ডাকাতির পর, সন্দেহ এড়ানোর জন্য তিনি ভুক্তভোগীদের সান্ত্বনা দিতে তাদের বাসায় গিয়েছিলেন। এমনকি তিনি ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষীও হয়েছেন।

বুধবার (২২ জুলাই) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন সজীব আলম (২৯), রিপন মিয়া (৪২) ও ফারুক খান (৫০)।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই সন্ধ্যা ৭টা ২৫ মিনিট থেকে ৭টা ৫০ মিনিটের মধ্যে কামরাঙ্গীরচরের মাহদীনগর এলাকার রক্সি গলি সংলগ্ন ১০ তলা এক ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে এই ডাকাতির ঘটনা ঘটে। বাসা দেখার কথা বলে পাঁচজন ওই ফ্ল্যাটে প্রবেশ করে। পরে তিন নারীর হাত-পা বেঁধে তারা মারধর করে। এরপর তারা প্রায় ২০ লাখ টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার ও চারটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

ডিসি তালেবুর রহমান বলেন, ঘটনার পর তদন্তে নেমে মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে মুসলিমবাগ এলাকা থেকে সজীব আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়, এর সঙ্গে উদ্ধার হয় ১ লাখ টাকা।

এরপর রিপনের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ফারুক খানকে গ্রেপ্তার করা হয়। তার ভাড়া বাসা থেকে আরও ১ লাখ টাকা ও লুট হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে এক জোড়া দুল, এক জোড়া বালা, একটি ব্রেসলেট, এক জোড়া চুড়ি, এক জোড়া ঝুমকা ও এক জোড়া পাশা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিয়াসমিনের ভুক্তভোগীদের বাসায় নিয়মিত যাতায়াত ছিল। এর ফলে তিনি জানতেন ওই বাসায় বিপুল পরিমাণ নগদ টাকা রয়েছে। এরপর সে ডাকাতির পরিকল্পনা করে পরিচিত কয়েকজনকে নিয়ে। ঘটনার দিন তিনি ডাকাত দলের সদস্যদের ভবনে প্রবেশে সহযোগিতা করেন এবং পরে নিরাপদে বের হতে সাহায্য করেন।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে, একই ভবনে অভিযান চালিয়ে জিয়াসমিনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মোট আটজন জড়িত ছিল। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%