ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মুগদা হাসপাতালকে আরও কার্যকর ও সক্ষম করবে সড়ক প্রতিমন্ত্রী হাবিব


মুগদা হাসপাতালকে আরও কার্যকর ও সক্ষম করবে সড়ক প্রতিমন্ত্রী হাবিব

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি বলেছেন, দরিদ্র জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে আরও কার্যকর ও সক্ষম করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি উল্লেখ করেন, মুগদা, বাসাবো এবং সবুজবাগ এলাকার অধিকাংশ জনগণ সরকারি হাসপাতালের চিকিৎসাসেবার ওপর নির্ভরশীল। তাই তাদের স্বাস্থ্যসেবার জন্য সরকারি হাসপাতালকে আরও কার্যকর করা আবশ্যক। বিশেষ করে, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির জন্য আরও পদক্ষেপ নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপহার হিসেবে একটি মাইক্রোবাস এবং একটি পিকআপ হস্তান্তর করা হয়। সেইসাথে, কালেকশন বুথ ও ইলেকট্রনিক্স বুথ উদ্বোধন অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্যে সড়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব এসব কথা বলেন।

আরও পড়ুন: মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন ১৯৭৪ এর অধীন বিধিমালা ২০০৯ এর বিধি ১৩ মোতাবেক নিকাহ্ রেজিস্ট্রারের বিষয়ে অবস্থান কর্মসূচি

প্রতিমন্ত্রী আরও বলেন, মুগদা, বাসাবো এবং সবুজবাগ এলাকার দরিদ্র রোগীরা মহান আল্লাহর পর সরকারি হাসপাতালের সেবার ওপরই নির্ভর করেন। তাই এই হাসপাতালকে গরিব মানুষের সেবায় আরও কার্যকর করে তুলতে হবে। রোগীদের দ্রুত এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় সহায়ক অবকাঠামোও উন্নত করা জরুরি।

তিনি সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা ও অবকাঠামোগত সক্ষমতা বাড়াতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। হাবিবুর রশিদ হাবিব বলেন, সরকারি হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সহযোগিতার মাধ্যমে হাসপাতালের পরিবহন সুবিধা, রোগীসেবা এবং অন্যান্য অবকাঠামোগত সক্ষমতা আরও বৃদ্ধি করা সম্ভব।

অনুষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে একটি মাইক্রোবাস ও একটি পিকআপ উপহার দেওয়া হয়। হাসপাতালের প্রয়োজনীয় কাজে এসব যানবাহন ব্যবহার করা হবে।

একই সঙ্গে রোগীদের সেবা কার্যক্রম আরও সহজ ও দ্রুত করতে হাসপাতালের কালেকশন বুথ ও ইলেকট্রনিক্স বুথ উদ্বোধন করা হয়।

আরও পড়ুন: পলাতক ফ্যাসিস্টরা নৈরাজ্য করার চেষ্টা করছে: রিজভী

প্রতিমন্ত্রী এ সহযোগিতার জন্য সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সরকারি হাসপাতালের সেবার মানোন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোকে আরও আধুনিক, সক্ষম ও জনবান্ধব করে গড়ে তোলা প্রয়োজন। এজন্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সহায়ক সুবিধার উন্নয়নেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আন্তর্জাতিক আদালতে খেলাপি ঋণ আদায়ে সক্ষমতা বেড়েছে, তবে বাংলাদেশ এখনো শিখছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্লেজ ইউনাইটেড ফেনী আয়োজিত ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনg

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


ব্লেজ ইউনাইটেড ফেনী আয়োজিত ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনg

ব্লেজ ইউনাইটেড ফেনী কর্তৃক আয়োজিত ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ফেনী স্পোর্টস এরিনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল
স্বেচ্ছাসেবক ও সামাজিক সংগঠক সেজানুল আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ জ্যাকি, স্বেচ্ছাসেবক ও সামাজিক সংগঠক হাবিব রাহিম। স্বেচ্ছাসেবক ও সামাজিক সংগঠক মোহাম্মদ রুবেল তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এবারের টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে। আগামী শনিবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
তরুণদের মাঠমুখী করতে এবং ফেনীর ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করতে এমন আয়োজন অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা আয়োজকদের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্ট মার্টিনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


সেন্ট মার্টিনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন জব্দ

ঢাকা, ০৮ অক্টোবর, ২০২৬ : টেকনাফের সেন্ট মার্টিনে কোস্টগার্ড ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে, যার মোট মূল্য ৪২ কোটি টাকা।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আজ কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে মাদক পাচারকারীরা তিনটি বস্তা পানিতে ফেলে মিয়ানমার সমুদ্রসীমায় পালিয়ে যায়।

পরে আভিযানিক দল বস্তাগুলো তল্লাশি করে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং প্রায় ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।

জব্দকৃত মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন বছর পর মাঠে ফিরছে প্রথম বিভাগ হকি লিগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


তিন বছর পর মাঠে ফিরছে প্রথম বিভাগ হকি লিগ

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : তিন বছরের বিরতি শেষে আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে প্রথম বিভাগ হকি লিগ। এবারের আসরটি মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে ১১টি ক্লাব অংশগ্রহণ করবে।

উদ্বোধনী ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলবে ব্যাচেলর্স স্পোর্টিং ক্লাব। দিনের দ্বিতীয় ম্যাচে ওয়ারী ক্লাব ঢাকা ইয়াং স্টারের মুখোমুখি হবে।

বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন।

সর্বশেষ তিন বছর আগে প্রথম বিভাগ হকি লিগ অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে প্রতিযোগিতাটি পুনরায় আয়োজনের জন্য আগের কমিটি বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছিল, যা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান প্রথম বিভাগ হকি লিগ কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী।

তিনি বলেন, “বিভিন্ন কারণে গত তিন বছরে লিগটি আয়োজন করা সম্ভব হয়নি। আগের কমিটি লিগ আয়োজনের জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছিল।”

অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে রয়েছে ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি এসসি, কম্বাইন্ড এসসি, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলর্স এসসি, ফরাশগঞ্জ এসসি, শিশু কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, রায়েরবাজার এসসি এবং ঢাকা ইয়াং স্টার ক্লাব।

ইউসুফ জানিয়েছেন, লিগের চ্যাম্পিয়ন দল প্রিমিয়ার ডিভিশনে উন্নীত হবে এবং পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটি দ্বিতীয় বিভাগে নেমে যাবে।

লিগের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকেও পুরস্কৃত করা হবে।

সংবাদ সম্মেলনে প্রথম বিভাগ হকি লিগ কমিটির যুগ্ম সম্পাদক আশরাফুল আলম বাবলু এবং আম্পায়ার্স বোর্ডের সম্পাদক নাজিরুল ইসলাম নাজু উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইলিশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


ইলিশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মাদারীপুর, ৮ অক্টোবর, ২০২৬ : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মন্তব্য করেছেন, "ইলিশ আমাদের জাতীয় সম্পদ। বিশেষ করে জেলেদের সম্পদ। তাই ইলিশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।"

আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি এলাকায় জেলেদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিষয়গুলো তুলে ধরেন।

উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, "সবাইকে একসঙ্গে কাজ করে ইলিশের উৎপাদন বাড়াতে হবে। দেশপ্রেম নিয়ে দেশের সম্পদ রক্ষায় এগিয়ে আসতে হবে।"

তিনি উল্লেখ করেন, "ছোট ইলিশের ডিম থেকে দেড় থেকে দুই লাখ পর্যন্ত ইলিশের বাচ্চা হতে পারে। আর বড় ইলিশের ডিম থেকে কমপক্ষে ২০ লাখ মাছের বাচ্চা উৎপাদন সম্ভব।" তাই ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে নির্দিষ্ট সময় পর্যন্ত মাছ ধরা বন্ধ রেখে জেলেদের ধৈর্য ধরতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, "মাত্র ২২ দিন আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা জেলেদের ২৫ কেজি করে চাল দিচ্ছি। এই কয়েকটা দিন একটু কষ্ট করলে ভবিষ্যতে আপনাদের নিজেদের সম্পদের পরিমাণই বাড়বে।"

তিনি জানান, "ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ এবং এটি জিআই পণ্য। বিশ্বের মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭০ শতাংশ বাংলাদেশে হয়।" মাদারীপুর ইলিশ উৎপাদনের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা। বিশেষ করে পদ্মা নদীর ইলিশের স্বাদ অত্যন্ত ভালো।

প্রশাসনকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "কোনোভাবেই যেন অবৈধ জাল ব্যবহার করা না হয়। নিজেদের সম্পদ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।"

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তিনি উল্লেখ করেন। প্রতিমন্ত্রী বলেন, "মাদক দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে। তাই প্রত্যেক পরিবারকে সচেতন থাকতে হবে, যাতে পরিবারের কেউ মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে।"

তিনি বলেন, "সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে।"

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী, মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান ও সদস্য সচিব মো. সোহেল রানাসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%