ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দিনাজপুরে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার


দিনাজপুরে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার

দিনাজপুরে পৃথক বিশেষ অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোটি টাকা মূল্যের তিনটি দুষ্প্রাপ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেছে। উদ্ধার হওয়া প্রত্নবস্তুর মধ্যে রয়েছে একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ, একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি এবং একটি বেলে পাথরের মনসা মূর্তি।

বিজিবির দাবি অনুযায়ী, বিদেশে পাচারের আগেই এসব মূল্যবান প্রত্মসম্পদ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি ও থানা পুলিশের যৌথ দল গত ৫ জুলাই দিবাগত রাত আড়াইটার দিকে পার্বতীপুর উপজেলার মালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ১৩৯ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করে। তারপর একই দিন ভোর ৫টার দিকে কাহারোল উপজেলার ইছাইল এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১৩ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি এবং ৯ কেজি ১০০ গ্রাম ওজনের একটি মূল্যবান বেলে পাথরের মনসা মূর্তি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার হওয়া প্রত্নবস্তুগুলোকে পরীক্ষা-নিরীক্ষা করে প্রত্ন-তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন। উদ্ধার তিনটি প্রত্নবস্তুর মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা। তবে, বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এসব নিদর্শনের প্রকৃত মূল্য অপরিমেয়।

দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্ন-সম্পদ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি সর্বদা তৎপর থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রাঙামাটি

অবৈধ অটোরিকশা বন্ধ করতে প্রশাসনকে ৬ দিনের আলটিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


অবৈধ অটোরিকশা বন্ধ করতে প্রশাসনকে ৬ দিনের আলটিমেটাম

রাঙামাটিকে একটি নিরাপদ নগরী হিসেবে প্রতিষ্ঠা করতে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানিয়েছেন রাঙামাটি অটোরিকশা চালক এবং মালিকরা।

আজ সোমবার (৬ জুলাই) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই দাবির সমর্থনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় দাবি বাস্তবায়নে জেলা প্রশাসনকে ছয় দিনের আলটিমেটাম প্রদান করা হয়। তাঁরা বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তবে আগামী রবিবার থেকে শহরে সমস্ত অটোরিকশার চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন।

মানববন্ধনে অংশগ্রহণ করেন রাঙামাটি অটোরিকশা মালিক সমিতির সভাপতি আলী বাবর, রাঙামাটি জেলা অটোরিকশা চালক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল মিয়া, অর্থ সম্পাদক অজিত দে এবং চালক মো. রনি প্রমুখ।

বক্তারা জানান, রাঙামাটি একটি পর্যটন শহর। প্রতি বছর জেলায় লক্ষাধিক পর্যটক ভ্রমণ করেন। কিন্তু রেজিস্ট্রেশনবিহীন ও রুট পারমিটবিহীন গাড়ির দৌরাত্ম্যের কারণে পর্যটকদের সঙ্গে অশোভন আচরণসহ অপরাধের ঘটনা ঘটছে, ফলে জেলার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তারা বলেন, বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এসব গাড়ির বিরুদ্ধে। তবে এর দায় এসে পড়ছে বৈধ অটোরিকশা চালকদের ওপর, যার ফলে তাদের সুনাম ক্ষূণ হচ্ছে।

তারা আরো অভিযোগ করেছেন যে, অবৈধ অটোরিকশার চলাচলের পেছনে প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশ রয়েছে। এই সব দুর্ঘটনার প্রমাণ তাদের কাছে রয়েছে বলেও জানিয়েছেন বক্তারা।

মানববন্ধন থেকে বক্তারা জেলা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আগামী শনিবারের মধ্যে রাঙামাটি শহরে চলাচলকারী সমস্ত অবৈধ অটোরিকশা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায়, আগামী রবিবার থেকে শহরের সব বৈধ অটোরিকশা অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুরে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) ভোরে সদর উপজেলার ধনপর্দী সীমানার সাদ্দাম ব্রিজের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে সংবাদ পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর কার্যালয়ের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত যুবকের পরনে কালো রঙের টি-শার্ট ছিল এবং নেভি ব্লু রঙের জিন্সের প্যান্টও ছিল। তবে যুবকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

মুন্সীরহাট এলাকার একজন বাসিন্দা শরীফ হোসেন জানান, রোববার (৫ জুলাই) রাতে মুন্সীরহাট বাজারের বাসস্ট্যান্ডে প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় তিনি ওই যুবককে বাজারের ব্রিজের ওপর বসে থাকতে দেখেছেন। পরিচয় জানতে চাইলে ওই যুবক নিজেকে শ্রমিক বলে জানিয়েছেন, কিন্তু ঠিকানা সম্পর্কে কোনো তথ্য দেননি।

পিবিআই চাঁদপুর কার্যালয়ের পুলিশ পরিদর্শক তরুণ কান্তি দে বলেছেন, যুবকের পরিচয় শনাক্তের জন্য দুই হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত করার এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে দাবানল, ১০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে দাবানল, ১০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে একটি অনিয়ন্ত্রিত দাবানল মারাত্মক রূপ ধারণ করেছে। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্পেন সীমান্তের কাছাকাছি ছোট শহর ও গ্রামগুলো থেকে প্রায় দশ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সোমবারের (৬ জুলাই) তীব্র বাতাস পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস জানিয়েছেন, সোমবার সকাল থেকে পরিস্থিতির অবনতি হয়েছে।

বিশ্বখ্যাত সাইক্লিং প্রতিযোগিতা ‘ট্যুর ডি ফ্রান্স’-এর তৃতীয় পর্বের রুটের কাছাকাছি এই দাবানলটি জ্বলছে। ফলে জরুরি উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের গাড়িগুলো যাতে সহজে যাতায়াত করতে পারে, সেজন্য স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ দর্শকদের জন্য এই পর্বের এলাকাটি বন্ধ করে দিয়েছে।

তবে প্রতিযোগিতাটি বাতিল করা হয়নি; এটি চালু থাকলেও রেসের পেছনে থাকা দলগুলোর গাড়ির বহর একদম সীমিত বা ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ফরাসি পিরেনিজ পর্বতমালার পাদদেশে লাগা এই আগুনে ইতিমধ্যে প্রায় ৪৬০০ হেক্টর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে বলে এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছেন স্থানীয় প্রশাসক পিয়ের রেগনো দে লা মোথ। মে ও জুন মাসে ফ্রান্সসহ পশ্চিম ইউরোপজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের কারণে বিস্তীর্ণ এলাকা শুকিয়ে যাওয়ায় এ বছর অঞ্চলটি দাবানলের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আগুনের কারণে স্পেনের প্রায় ২২০০ হেক্টর এলাকা ধ্বংস হয়েছে, যার ৯৭ শতাংশই ‘লেস গাভারেস’ নামের একটি সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলে অবস্থিত।

তবে কাতালান কর্তৃপক্ষ জানিয়েছে, স্পেনের অংশের আগুন বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং এই সপ্তাহের মধ্যেই তা পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হবে।

এই আগুন লাগানোর অভিযোগে কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের সাথে চুক্তিবদ্ধ একটি কম্পানির এক কর্মচারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ রয়েছে, তিনি রাস্তার পাশে অসাবধানতাবশত ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’ (লোহা বা পাথর কাটার যন্ত্র) ব্যবহার করার সময় স্ফুলিঙ্গ থেকে এই আগুনের সূত্রপাত হয়।

এ ছাড়া, কাতালোনিয়ার দক্ষিণে কাস্তেলোন প্রদেশে আরেকটি ভিন্ন দাবানল ‘সিয়েরা দে এস্পাদান’ জাতীয় উদ্যানে প্রবেশ করায় সেখান থেকেও প্রায় ৫০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এই উদ্যানটি কর্ক ওক বনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে আনুষ্ঠানিকভাবে চালু হলো স্কুল অব ভিএসএএইচ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


বাকৃবিতে আনুষ্ঠানিকভাবে চালু হলো স্কুল অব ভিএসএএইচ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসবেন্ড্রি। নতুন এই একাডেমিক ইউনিটের অধীনেই পরিচালিত হবে কম্বাইন্ড ডিগ্রি ব্যাচেলর অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাসবেন্ড্রি (বিভিএসএএইচ)।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত প্রকাশিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়, গত বছরের ৩১ আগস্ট অনুষ্ঠিত শিক্ষা পরিষদের জরুরি অধিবেশনে গৃহীত সুপারিশ এবং ১৯ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩৩০তম অধিবেশনের সিদ্ধান্তের আলোকে স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসবেন্ড্রি গঠন করা হয়েছে। এ সিদ্ধান্ত চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। নতুন এই একাডেমিক ইউনিটের অধীনেই পরিচালিত হবে কম্বাইন্ড ডিগ্রি অর্থাৎ ব্যাচেলর অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাসবেন্ড্রি (বিভিএসএএইচ)।

আদেশে বলা হয়, একাডেমিক ইউনিটটি একজন ডিনের নেতৃত্বে পরিচালিত হবে। ডিনের মেয়াদ হবে দুই বছর। পরে, ভেটেরিনারি অনুষদ ও পশুপালন অনুষদের ডিনদের মধ্যে এ দায়িত্ব চক্রাকারে আবর্তিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%