ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

পরিবেশবান্ধব কৃষি ও আলুর অধিক ফলনের কর্মশালা


পরিবেশবান্ধব কৃষি ও আলুর অধিক ফলনের কর্মশালা

আলুর উৎপাদন বাড়ানো, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব কৃষির সম্প্রসারণের লক্ষ্য নিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। বুধবার (১৮ জুন) ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে "আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা" অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়ো পেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, এর বহুমুখী উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মতলব দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা চৈতম্য পাল উপস্থিত ছিলেন। এছাড়া ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. মনিরুজ্জামান খান এবং চাঁদপুর টেরিটোরির সেলস অফিসার মো. আলমগীর হুসাইনও উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই কর্মশালায় মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৪৫ জন মডেল কৃষক ও রিটেইলার অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বায়ো পেস্টিসাইডের ব্যবহার, প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ের কার্যকারিতা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

কর্মশালায় বক্তারা এই বিষয়ে মন্তব্য করেন, আধুনিক উৎপাদন প্রযুক্তি ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার সমন্বিত প্রয়োগ কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণে কৃষকদের মধ্যে বায়ো পেস্টিসাইড ব্যবহারের আগ্রহ বৃদ্ধি পাবে এবং ইউনিয়ন পর্যায়ে পরিবেশবান্ধব কৃষি চর্চার সুফল ছড়িয়ে পড়বে।

বিশেষজ্ঞদের মতে, বায়ো পেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা রক্ষা করা সম্ভব, ফসলের গুণগত মান বৃদ্ধি পায় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। আয়োজকরা জানিয়েছেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধির জন্য এবং নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা অব্যাহত থাকবে, যা দেশের টেকসই কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে স্বামীর তালাবদ্ধ করে যাওয়া নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


মাদারীপুরে স্বামীর তালাবদ্ধ করে যাওয়া নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

মাদারীপুরের রাজৈর উপজেলায় সঙ্গিতা (৩৮) নামে এক নারীকে ঘরের বাথরুমে তালাবদ্ধ অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সঙ্গিতা নামে ওই নারীকে তার স্বামী ঘরের বাথরুমে তালাবদ্ধ করে রেখে যান বলে অভিযোগ উঠেছে। দীর্ঘ সময় ধরে তিনি ভেতরে আটকা থাকলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে তাকে উদ্ধার করে।

উদ্ধারের পর সঙ্গিতাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে তার স্বামী তাকে বাথরুমে তালাবদ্ধ করে রেখে গেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিংড়ায় স্টেক হোল্ডারদের সাথে সমন্বয় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


সিংড়ায় স্টেক হোল্ডারদের সাথে সমন্বয় সভা

নাটোরের সিংড়ায় “কৃষকদের প্রযুক্তি ভিক্তিক ও টেকসই কৃষি পদ্ধতি উদ্ভাবন এবং নারী কৃষকদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস প্রকল্প” বাস্তবায়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষক, এনজি প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এই সভার আয়োজন করেছে লাইট হাউজ।

সভায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। সভার শুরুতে লাইট হাউজের পরিচিতি ও প্রকল্প উপস্থাপন, প্রকল্প কার্যক্রম এবং কৃষিতে আইসিটির ইমপ্যাক্ট উপস্থাপন করেন সফল চাষী প্রকল্পের ডিজিটাল মার্কেটিং স্পেশালিষ্ট এ জেডএম মাহাদী হাসান।

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার কুন্ডু, কসমস এর নির্বাহী পরিচালক মেহনাজ মালা, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কৃষক শামসুল হক, এবং নারী ভোলান্টিয়ার মিশু খাতুন। সভায় কৃষিতে পরিমিত মাত্রায় সার ও কীটনাশক প্রয়োগের উপর আলোকপাত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী শিক্ষককে কুপ্রস্তাবের অভিযোগের ওপর সহকারী শিক্ষকের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


নারী শিক্ষককে কুপ্রস্তাবের অভিযোগের ওপর সহকারী শিক্ষকের বিরুদ্ধে

নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, একই বিদ্যালয়ের এক নারী শিক্ষককে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দেওয়া, হেনস্তা এবং হুমকি দেওয়ার। এই ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মান্দা থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের সূত্রে জানা যাচ্ছে, প্রায় এক বছর ধরে বিভিন্ন অজুহাতে অভিযুক্ত শিক্ষক জিয়াউল হক জিয়া ওই নারী শিক্ষককে কুপ্রস্তাব করে আসছিলেন। বিদ্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে তিনি আবারো একই ধরনের আচরণ শুরু করেন।

ভুক্তভোগী শিক্ষকের অভিযোগ, গত ১০ জুন নবম শ্রেণির ক্লাসে যাওয়ার সময় বিদ্যালয়ের একাডেমিক ভবনের তৃতীয় তলার বারান্দায় শিক্ষার্থীদের সামনে তার পথরোধ করে তাকে হেনস্তা করা হয়। ঘটনার পর প্রধান শিক্ষক ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এরপর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার জেরে গত বুধবার (১৭ জুন) বিদ্যালয়ের সামনে অভিযুক্ত শিক্ষক তাকে জুতাপেটা করার চেষ্টা করেন। অন্য শিক্ষকদের হস্তক্ষেপের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর তিনি মান্দা থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীর দাবি, অভিযোগের পর থেকে তাকে মোবাইল ফোনে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসী সমবেত হয়ে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এই সময়ে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয় থেকে সটকে পড়েন বলেও জানা যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ বলেন, ‘সহকারী শিক্ষক জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে প্রতিষ্ঠান থেকে সমাধানের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি সাড়া না দেওয়ায় ভুক্তভোগী শিক্ষক প্রশাসনের কাছে অভিযোগ করেন।’

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি তদন্তের জন্য উপজেলা একাডেমিক সুপারভাইজারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিংড়ায় কৃষকদের বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


সিংড়ায় কৃষকদের বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

নাটোরের সিংড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিনামূল্যে শীতকালীন পেঁয়াজের বীজ, সার, বালাইনাশক ও বীজ সংরক্ষণ উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ৪০ জন কৃষকের মাঝে এই কৃষি প্রণোদনা বিতরণ করতে আয়োজন করা হয়।

অনুষ্ঠানের পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। তিনি উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ ছাড়াও, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম প্রমূখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%