০৪:৫১ পি.এম
জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্ত থেকে আটক করা হয়েছে মামুনুর রশিদ (৩৫) নামে চোরাকারবারি এক লোককে। এই চোরাকারবারির কাছে ১০টি সোনার বার পাওয়া গেছে আটককালীন সময়ে। খবর অনুসারে, তিনি সীমান্ত পার হয়ে ভারতে সোনা পাচারের জন্য চেষ্টা করছিলেন।
শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার সময় সীমান্তের সালুয়া বিল এলাকা থেকে তাকে আটক করা হয়।
মামুনুর রশিদ পাঁচবিবির রতনপুর গ্রামের জামাল হোসেনের পুত্র বলে জানা গেছে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
বিজিবি সূত্র জানিয়েছে, ভারতে সোনা পাচার হচ্ছে এমন একটি তথ্যের ভিত্তিতে উপজেলা হাটখোলা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল সালুয়া বিল এলাকায় অভিযান চালানোর সময় অভিযুক্ত মামুনুর রশিদকে সন্দেহভাজন হিসেবে আটক করে। এরপর তার শরীরে তল্লাশি চালিয়ে ১০টি সোনার বার জব্দ করা হয়।
জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন