০৪:৫৩ পি.এম
নাগরিকদের স্বস্তি দিতে সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে, এ কথা মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউজে জেলার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এলপিজি গ্যাসের ৯৮ ভাগই আমদানি করতে হয়। এই আমদানি পুরোপুরি বেসরকারি খাতের উপর নির্ভরশীল। অবশ্যই প্রাচ্য সংকটের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতির জন্য আমাদের মা-বোনদের সংসার চালাতে কষ্টের সম্মুখীন হতে হয়েছে। যেহেতু বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তিত হয়েছে, তখনই নাগরিকদের স্বস্তি দিতে আমরা রাতারাতি মূল্য সমন্বয় করেছি। যখনই সুযোগ এসেছে, তখনই ধাপে ধাপে জ্বালানির দাম কমিয়ে সস্তির পরিবেশ তৈরি করার চেষ্টা থাকবে।
ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং লোডশোডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, তপ্ত গ্রীষ্মে বিদ্যুৎ ব্যবস্থার সার্ভিস নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ সক্রিয়ভাবে কাজ করছে। বেশ কিছু জায়গায় বিদ্যুৎ বিল নিয়ে নানা অভিযোগ উঠেছে এবং আমরা প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার স্থাপন করেছি। সেখানে জনগণ যোগাযোগ করে অভিযোগ সমাধান করার সুযোগ পাবে। বিএনপি জনগণের সরকার। জনগণের সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
এখন সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন