ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

কাসেমিরোকে দলে ভেড়ানো নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি


কাসেমিরোকে দলে ভেড়ানো নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোকে দলে নিয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগের দল ইন্টার মায়ামি। তবে এই ঘোষণার পর ফ্লোরিডার ক্লাবটির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এমএলএস কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে এক বিবৃতিতে এমএলএস জানায়, ‘লিগ এই বিষয়ে প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে আর কোনো মন্তব্য করা হবে না।'

ঠিক কোন বিষয়ে এই তদন্ত, তা সম্পর্কে সূত্রের বরাতে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, কাসেমিরোর সঙ্গে যোগাযোগের আগে তার ডিসকভারি প্রায়োরিটি না নেওয়ার অভিযোগে ইন্টার মায়ামির বিরুদ্ধে এমএলএসের কাছে অভিযোগ করেছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি।

আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তবে ইন্টার মায়ামি উল্লেখ করেছে যে, তারা কাসেমিরো ইস্যুতে ইতিমধ্যে এলএ গ্যালাক্সির সঙ্গে ডিসকভারি প্রায়োরিটি নিয়ে সমঝোতায় পৌঁছেছে। তবে তবুও তদন্ত চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে এমএলএস।

এ প্রসঙ্গে এমএলএসের বিবৃতিতে বলা হয়েছে, কাসেমিরোকে চুক্তিবদ্ধ করার ডিসকভারি প্রায়োরিটি নিয়ে ইন্টার মায়ামি ও লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি সমঝোতায় পৌঁছেছে। কিন্তু তদন্ত সম্পন্ন হওয়ার পরেই সেই সমঝোতার বিস্তারিত প্রকাশ করা হবে।

এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রতিটি ক্লাব একসঙ্গে সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড়কে তাদের ডিসকভারি লিস্টে রাখতে পারে। কোনো খেলোয়াড়কে এই তালিকায় রাখলে, সেই ক্লাব ওই খেলোয়াড়ের সঙ্গে আলোচনার ক্ষেত্রে প্রথম অধিকার পায় এবং অন্য ক্লাবের আগে চুক্তির সুযোগ পায়।

কাসেমিরোর ক্ষেত্রে সেই অধিকার ছিল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির কাছে। অর্থাৎ, ইন্টার মায়ামিকে কাসেমিরোর সঙ্গে চুক্তি করতে হলে আগে ওয়েস্টার্ন কনফারেন্সের এই ক্লাবটির কাছ থেকে তার স্বত্ব নিতে হতো।

আরও পড়ুন: দিল্লিতে জাতীয় পতাকা হাতে মিছিলের প্রস্তুতিতে অভিজিৎ দীপকেকে আটক

এমএলএসের নিয়মে বলা হয়েছে, যদি কোনো ক্লাব অন্য কোনো ক্লাবের ডিসকভারি লিস্টে থাকা খেলোয়াড়কে দলে নিতে চায় এবং সেই খেলোয়াড়ের ওপর অন্য ক্লাবের বেশি ডিসকভারি প্রায়োরিটি থাকে, তাহলে তারা ওই ক্লাবকে ৫০ হাজার ডলার জেনারেল অ্যালোকেশন মানি (জিএএম) দিয়ে খেলোয়াড়ের সঙ্গে চুক্তির অধিকার নিতে পারে।

নিয়ম অনুযায়ী, খেলোয়াড়কে ডিসকভারি লিস্টে রাখা ক্লাব এরপর পাঁচ দিনের মধ্যে (সেকেন্ডারি ট্রান্সফার উইন্ডোর সময় তিন দিনের মধ্যে) দুটি সিদ্ধান্ত নিতে পারে। প্রথমত, তারা জিএএম গ্রহণ করে খেলোয়াড়কে সই করার অধিকার ছেড়ে দিতে পারে। অথবা দ্বিতীয়ত, খেলোয়াড়কে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত চুক্তির প্রস্তাব দিতে পারে।

গ্যালাক্সির সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর ইন্টার মায়ামি কাসেমিরোর সঙ্গে চুক্তি সম্পন্ন করতে সক্ষম হয়। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের সঙ্গে ২০২৭ সালের এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছে মায়ামি। তবে ২০২৯ সালের জুন পর্যন্ত এই চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কাসেমিরো নিজেও। ব্রাজিল এ তারকা গতকাল বুধবার বলেছেন, এই পরিস্থিতি নিয়ে, বিশেষ করে আমার ব্যক্তিগত অবস্থান সম্পর্কে আমি পরিষ্কারভাবে বলতে চাই। কিছুদিন আগে আমি গ্যালাক্সির সঙ্গে কথা বলেছিলাম। আমি তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম যে আমি মায়ামিতে যোগ দিতে চাই। কারণ শেষ পর্যন্ত এটি এমন একটি শহর, যেটিকে আমি ভালোবাসি। ছুটির দিনে আমি, আমার স্ত্রী ও সন্তানরা সবসময় এখানে থাকি। আমরা এই শহরকে চিনি।

আরও পড়ুন: চেলসি অধিনায়ক রিস জেমস অস্ত্রোপচারের টেবিলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিআইবির প্রতিবেদন ও পুলিশের তথ্যের মধ্যে মিল নেই: ডিএমপি কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


টিআইবির প্রতিবেদন ও পুলিশের তথ্যের মধ্যে মিল নেই: ডিএমপি কমিশনার

রাজধানীতে অপরাধ পরিস্থিতি সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদনের সঙ্গে পুলিশের নিজস্ব তথ্য-উপাত্তের মধ্যে মিলের অভাব রয়েছে, এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর দুই মাসের পর্যবেক্ষণে তিনি রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আগের তুলনায় উন্নত অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শাহবাগ থানা পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপনে এসব তথ্য তুলে ধরেন।

ডিএমপি কমিশনার বলেছেন, টিআইবির প্রতিবেদনে রাজধানীতে অপরাধ বৃদ্ধির যে চিত্র তুলে ধরা হয়েছে, তা পুলিশের তথ্যের সঙ্গে সমন্বয়পূর্ণ নয়। পুলিশের নিয়মিত অপরাধ পরিসংখ্যান এবং মাঠপর্যায়ের পর্যবেক্ষণে অপরিষ্কার চিত্র পাওয়া যাচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন।

তিনি আরও জানান, রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইউনিফর্ম পরিহিত সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। এর ফলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি করেছে তিনি।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও মানসিক সুস্থতার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দায়িত্ব পালনের চাপ কমাতে এবং মানসিক স্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। পুলিশ সদস্যদের কেউ যদি ব্যক্তিগত বা পারিবারিক কারণে মানসিক চাপের শিকার হন, তা গোপন না রেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে সহায়তা নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

সম্প্রতি পুলিশ সদস্যদের আত্মহত্যার সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি জানান, ব্যক্তিগত সমস্যা অনেক সময় মানসিক চাপের সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সদস্যদের মানসিক চাপ কমাতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।

এছাড়া, রাজধানীর বিভিন্ন থানার অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও চলমান কাজ রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, থানাগুলোর অফিসার্স মেস ও ফোর্স ব্যারাক আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে পুলিশ সদস্যদের জন্য উন্নত কর্মপরিবেশ ও আবাসন সুবিধা নিশ্চিত করা যায়।

এ বিষয়ে শাহবাগ থানা পরিদর্শনের সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, সেবার মান এবং সদস্যদের কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং জনসেবামুখী পুলিশিং আরও কার্যকর করার জন্য গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ

শিক্ষার্থীদের অধিকার আন্দোলনের সঙ্গে বিতর্কিত পরীক্ষাপদ্ধতি সংস্কারের ব্যাপারে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের নীরবতা নিয়ে নেটদুনিয়ায় চলছে তোলপাড়। নীতিগত কারণের জন্য ক্যাটরিনার নীরবতার প্রতিবাদ জানানোর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে অভিনেত্রীর একটি জনপ্রিয় ফ্যান পেজ, যার অনুসারী সংখ্যা ছিল ৭০ হাজারেরও বেশি।

ককরোচ জনতা পার্টি (সিজেপি) পরিচালনা করা এই ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলার জন্য ক্ষোভ প্রকাশ করে ফ্যান পেজটির অ্যাডমিন এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।

ফ্যান পেজের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, "ছোটবেলা থেকেই আপনার অনুরাগী ছিলাম। কিন্তু যারা আপনাকে গভীরভাবে ভালোবাসেন, সেই ভারতীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে আপনি কোনো কথা বললেন না। সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস আপনার নেই। বিপদের সময়ে আমরা যখন আপনার পাশে ছিলাম, আপনি তখন আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাই বাধ্য হয়ে এই পেজ বন্ধ করছি এবং আপনাকে আনফলো করছি।"

সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তটি প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। অনেকেই ফ্যান পেজটির অ্যাডমিনের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সাধুবাদ জানিয়েছেন। অপরদিকে, ক্যাটরিনার অনুরাগী কিছু পক্ষ অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। তাদের মতে, গণতান্ত্রিক দেশে যেভাবে আন্দোলন করার অধিকার রয়েছে, তেমনিভাবে নীরব থাকা বা নিজের মতামত প্রকাশ না করার স্বাধীনতাও একজন শিল্পীর রয়েছে। তাই কাউকে এভাবে বাধ্য করা অনুচিত।

উল্লেখযোগ্য যে, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থায় অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের এই আন্দোলনের সমর্থনে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন অনেক তারকা, যেমন শাবানা আজমি, প্রীতি জিনতা, রিতেশ দেশমুখ, সোনু সুদ ও প্রকাশ রাজ। সেই অবস্থানে ক্যাটরিনার নীরবতা কিছু ভক্তদের মধ্যে গভীর হতাশা সৃষ্টি করেছে, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিটন ও শেখ মেহেদীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল বিসিবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


লিটন ও শেখ মেহেদীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল বিসিবি

শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটি লিটন দাস ও শেখ মেহেদী হাসানকে আর্থিক জরিমানার সুপারিশ করেছে। তারা পৃথকভাবে দুই ক্রিকেটারের বক্তব্য শোনার পর এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

লিটন দাসের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে, তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন এবং এই অবস্থায় বিসিবিকে না জানিয়ে বিদেশ সফর করেছেন। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পাওয়ার কারণে তিনি টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারেননি।

পরে তিনি জিম্বাবুয়ে সফরে ওয়ানডে দলে থাকলেও কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে আসেন। এরপর বোর্ডকে অবহিত না করেই বিদেশ যাওয়ায় তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে।

অন্যদিকে, মেহেদী হাসান অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একাদশে জায়গা না পাওয়ার কারণে সংবাদমাধ্যমে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। এই ঘটনার জন্যও ডিসিপ্লিনারি কমিটি তাকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিবেচনা করেছে।

দুই ক্রিকেটারই নিজেদের ভুল স্বীকার করেছেন। ডিসিপ্লিনারি বিভাগ আচরণবিধি ভঙ্গ করায় তাদের আর্থিক জরিমানা করার জন্য বোর্ডকে জানিয়ে দিয়েছে। লিটনের তুলনায় মেহেদীর জন্য বেশি অর্থদণ্ডের সুপারিশ করা হয়েছে। তবে জরিমানার নির্দিষ্ট অঙ্ক এখনো প্রকাশ করা হয়নি। বোর্ডের অনুমোদনের পরই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে সোয়া তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


সিলেটে বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে সোয়া তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে বিজিবি এবং র‌্যাব যৌথ অভিযান পরিচালনা করে সোয়া তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যের একটি চালান জব্দ করেছে। এই অভিযানটি গতকাল বুধবার রাতে নগরীর সুরমা আবাসিক এলাকার একটি গুদামে পরিচালিত হয়, যেখানে পণ্যের চালান জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) র‌্যাব-৯ এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর টিলাগড় এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানকে নজরদারি করতে থাকে র‌্যাব ও বিজিবির যৌথ দল। পরে কাভার্ড ভ্যানটি কোতোয়ালী থানাধীন সুরমা আবাসিক এলাকার গুদামে ভারতীয় পণ্যগুলো আনলোড করার সময় র‌্যাব এবং বিজিবির টহল দল চালককে আটক করে। এরপর তার দেখানো মতে, গুদাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, শাড়ী ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা বলে জানিয়েছেন ওই র‌্যাব কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%