ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হামলার ভয়ে ইরান আমাদের সঙ্গে চুক্তি করতে চায়: ট্রাম্প


হামলার ভয়ে ইরান আমাদের সঙ্গে চুক্তি করতে চায়: ট্রাম্প

রাজনীতির বিভিন্ন দিক নিয়ে মার্কিন সংবাদমাধ্যম পাঞ্চবোল নিউজের এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোলামেলা কথা বলেছেন। এই সাক্ষাৎকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে, যেমন ইরান চুক্তি, মার্কিন মধ্যবর্তী নির্বাচন, চীন ও প্রযুক্তির আধিপত্য।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরান প্রসঙ্গে দাবি করেন যে, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, “ইরান আমাদের সঙ্গে একটি চুক্তি করতে চায়। তারা চায় না আমরা তাদের ওপর হামলা চালাই।”

তেলের দামের বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, “ইরানের ওপর নতুন কোনো হামলা না হলে পেট্রলের দাম কমবে, আর হামলা হলেই কেবল দাম বাড়ার আশঙ্কা রয়েছে।” তিনি উল্লেখ করেন যে, ইরান নতুন কোনো সংঘাত বা হামলার মুখোমুখি হতে চায় না।

আরও পড়ুন: মার্কিন নির্বাচনে নাগরিকত্ব ছাড়াই ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে ট্রাম্প বেশ আশাবাদী। তিনি নিশ্চিতভাবে জানান যে, প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় ক্ষেত্রেই রিপাবলিকান পার্টি জয়লাভ করবে। তবে মার্কিন নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে তার কড়া সমালোচনা রয়েছে। বলেছেন, “দেশের নির্বাচন সবসময়ই গোলমেলে ও অব্যবস্থাপনাপূর্ণ, যা ২০২০ সালসহ বিভিন্ন সময়ে প্রমাণিত হয়েছে।”

ট্রাম্প মার্কিন অঙ্গরাজ্যগুলোর নির্বাচন পরিচালনার পদ্ধতির তুলনা তৃতীয় বিশ্বের দেশের সঙ্গে করেন। তিনি এ প্রেক্ষাপটে নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করার ওপর ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

চীন ও প্রযুক্তিগত প্রতিযোগিতা নিয়ে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান যে, “যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই চীন ছাড়িয়ে যেতে দেওয়া যাবে না।” তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্রিপ্টোকারেন্সির বাজারে মার্কিন আধিপত্য বজায় রাখার কথা বলেন। “আমি চাই না ক্রিপ্টো বিশ্বে চীন আধিপত্য বিস্তার করুক। আমি চাই না এআই এবং ক্রিপ্টোর ক্ষেত্রে চীন জয়ী হোক।”

এছাড়া তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন এবং সে সময় দুই নেতার বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সেন্টার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন: ১২৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা ট্রাম্পের বিরুদ্ধে

সূত্র: আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যাদুর্গতদের জন্য ৫০০ ঘর নির্মাণ করে দিচ্ছেন সালমান খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


বন্যাদুর্গতদের জন্য ৫০০ ঘর নির্মাণ করে দিচ্ছেন সালমান খান

 

বলিউডের সুপারস্টার সালমান খান সম্প্রতি ভারতের আসামে ভয়াবহ একটি বন্যার কারণে হাজারো পরিবারের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কঠিন এই সময়ে বাস্তুহারা মানুষের জন্য তিনি প্রায় ৫০০টি আধা স্থায়ী ঘর নির্মাণ করে দিতে যাচ্ছেন। এই উদ্যোগ সফল করতে তিনি ইতোমধ্যে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) সঙ্গে হাত মিলিয়েছেন।

সালমান খানের সংস্থা ‘বিইং হিউম্যান’ এর আগেও বন্যাকবলিত এলাকায় অসহায় মানুষের কাছে খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছে। এবার, ত্রাণ কার্যক্রমের দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের ওপর জোর দেওয়া হচ্ছে। আসামে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়ে বর্তমানে গৃহহারা পরিবারগুলোর জন্য ঘর নির্মাণ করা হচ্ছে।

মিড-ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নেপালি খুটি গ্রামে এখন পর্যন্ত প্রায় ২২০টি আধা স্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, পুনর্বাসনের বিষয়টি শুরু থেকেই ত্রাণ পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল। তবে সালমান খান যখন বলিউড তারকা রণদীপ হুদাকে ঘটনাস্থলে গিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে দেখেন এবং সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ত্রাণকাজ করতে দেখেন, তখন তিনি এ উদ্যোগটি আরও দ্রুত এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। পরে দুজনের মধ্যে এ বিষয়ে কথাবার্তা হয়।

খবর অনুযায়ী, রণদীপ সালমানকে জানান যে গ্লোবাল শিখসের ত্রাণ কার্যক্রমে ৭০ জন একসঙ্গে কাজ করছেন এবং তিনি এও জানান, এই মুহূর্তে তাদের কী প্রয়োজন। গ্লোবাল শিখসের প্রতিষ্ঠাতা অমরপ্রীত সিং সালমানকে জানান, তারা বাঁশ ও টিনের ছাদ দিয়ে আধা স্থায়ী ঘর নির্মাণের পরিকল্পনা করছেন, যা বন্যা থেকে নিরাপদ থাকবে। প্রতিটি ঘর নির্মাণে ৩৫ হাজার থেকে ৪০ হাজার রুপি খরচ হবে। এরপরই সালমান ঐ সংস্থার সঙ্গে যুক্ত হন এবং যৌথভাবে ৫০০টি ঘর নির্মাণের সিদ্ধান্ত নেন।

ত্রাণ কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে অমরপ্রীত সিং মিড-ডে–কে বলেছেন, ‘কয়েক দিন আগে সালমান খান আমাদের সঙ্গে কথা বলেছিলেন, আর উনি চিন্তা করতে বারণ করেছেন। এই মুহূর্তে শিবসাগর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আর এর কেন্দ্র নেপালি খুটি। নির্মাণের প্রথম ধাপে ২২০টি ঘরের কাজ শেষ হয়েছে এবং আমরা সেগুলো প্রতিটি পরিবারের মধ্যে হস্তান্তর করছি। আমরা প্রতিদিন ৮ থেকে ১০টি ঘর নির্মাণ করতে পারি।’

অন্যদিকে রণদীপ হুদাও ধারাবাহিকভাবে ত্রাণকাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটি শিবসাগর রেলস্টেশন। আশপাশের এলাকা থেকে অনেক ক্ষতিগ্রস্ত পরিবার এখানে এসে আশ্রয় নিয়েছে। তাই আমরা খাবার রান্না করছি, তাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং সাত দিন ধরে প্রতিদিনই এই কাজ করছি। মানবতাই সবার আগে। আমি বহু বছর ধরে গ্লোবাল শিখস নামের এই দলের সঙ্গে কাজ করছি। তারা তৃণমূল পর্যায়ে যে কাজ করেছে, তা সত্যিই অসাধারণ। আমি সবাইকে অনুরোধ করব, নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান। শুধু এখানে নয়, যেখানেই কোনো সমস্যা হোক না কেন। মানুষ হিসেবে মানুষের সাহায্য করা আমাদের দায়িত্ব। আর সে কারণেই আমরা এখানে আছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে শর্ট সার্কিটের আগুনে মাদ্রাসা শিক্ষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

জামিরুল হক সুজন লালমনিরহাট প্রতিনিধি

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


লালমনিরহাটে শর্ট সার্কিটের আগুনে মাদ্রাসা শিক্ষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়ীভাঙ্গা মাজার এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে একটি বসতঘরে অগ্নিকাণ্ড ঘটেছে এবং ফলে এটি পুরোপুরি পুড়ে গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক হলেন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক নুর মোহাম্মদ। তিনি সেকেন্দার আলীর ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছিল।

ঘটনার সময়, স্থানীয় সূত্রে জানা যায়, নুর মোহাম্মদ মাদ্রাসায় কর্মরত ছিলেন এবং তাঁর স্ত্রী মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলেন। বাড়িটি তালাবদ্ধ থাকায় আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে তখন পর্যন্ত ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

প্রাথমিক হিসেবে, এই অগ্নিকাণ্ডের ফলে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।

এদিকে স্থানীয়দের দাবি, ঘরের প্রায় সবকিছু পুড়ে গেলেও একটি পবিত্র আল-কুরআন অক্ষত অবস্থায় পাওয়া গেছে, যা ঘটনাটিকে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের ফলে সর্বস্ব হারিয়ে দিশেহারা নুর মোহাম্মদ পরিবার পুনর্বাসনের জন্য সরকারের, স্থানীয় প্রশাসনের এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাকসামে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


লাকসামে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

কুমিল্লার লাকসামে অন্তর (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও এলাকার নিজ বাড়ি থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। অন্তর ওই এলাকার মো. জব্বারের ছেলে।

পরিবারের সদস্যদের দাবি, প্রেমের বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে অন্তর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

স্বজনদের মতে, শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা মসজিদে উপস্থিত ছিলেন। এসময় অন্তর বাড়িতে একাই অবস্থান করছিলেন। নামাজের পর যখন পরিবারের সদস্যরা ফিরে এসে তাকে ডাকাডাকি করেন, তখন কোনো সাড়া পাননি। পরে দরজা খুলে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

ঘটনার খবর পেয়ে লাকসাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর, মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, পারিবারিক বিরোধ ও বিয়ে-সংক্রান্ত জটিলতার কারণে এই ঘটনাটি ঘটেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে সঠিকভাবে জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকছড়িতে নবগঠিত উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


মানিকছড়িতে নবগঠিত উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে সংবর্ধনা

খাগড়াছড়ির মানিকছড়িতে অনুষ্ঠিত সম্মেলনে নবগঠিত উপজেলা বিএনপির কমিটির নেতৃবৃন্দকে দীর্ঘ ১৭ বছর পর সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা প্রদান করেছে তিনটহরী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

শুক্রবার (৭ আগস্ট) উপজেলার তিনটহরী বাজার প্রাঙ্গণে এই উপলক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা মাস্টার আবুল কাশেম, সাধারণ সম্পাদক মীর হোসেন, সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাস্টার ও জাহাঙ্গীর হোসেন।

এছাড়া সভায় তিনটহরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহীদ, সাধারণ সম্পাদক নুর ইসলামসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, দলের শক্তিশালীকরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

আলোচনা সভার শেষে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%