০৮:২২ পি.এম
বিজিবি দিনাজপুরের বিরলের সীমান্ত এলাকার বিশেষ অভিযান চালিয়ে ৮৮টি বোতল দেশি মদ উদ্ধার করেছে। সোমবার সন্ধ্যা ৭টার কিছু সময় পর, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানানো হয়েছে, অভিযানে দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২২/৫-এস থেকে আনুমানিক ৩৫০ গজ অভ্যন্তরে সাঁওতালপাড়া গ্রাম নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৮৮টি বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, যারা সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীরা তারা পালিয়ে গেছে। তাদের শনাক্তকরণের জন্য এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান, এক দশকের কাজের স্বীকৃতি
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন