ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

নরসিংদীতে ৩ মাসের শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় চাচি গ্রেফতার


নরসিংদীতে ৩ মাসের শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় চাচি গ্রেফতার

নরসিংদীতে তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ও মামলার প্রধান আসামি, সেই চাচি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১, নরসিংদীর ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, সম্প্রতি নরসিংদী জেলার মাধবদী থানাধীন একটি তিন মাস বয়সী শিশুর ওপর নির্মম নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং দেশব্যাপী তীব্র জনমতের সৃষ্টি করে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পারিবারিক বিরোধের জেরে শিশুটির পায়ে গুরুতর আঘাত করা হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়।

ঘটনার পর থেকেই র‍্যাব-১১ ও সিপিএসসি-৩, নরসিংদী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তারা তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্তে কাজ শুরু করে। ছায়া তদন্ত, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিভিন্ন সূত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, মামলার প্রধান আসামি ফারজানা আক্তার লতা আত্মগোপনে রয়েছে।

আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ জুলাই) র‍্যাব-১১ ও সিপিএসসি, নরসিংদীর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আলোচিত মামলার প্রধান আসামি ফারজানা আক্তার লতাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য আসামিকে মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে আপন চাচী কর্তৃক তিন মাসের শিশুর উপর অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় ১৪ জুলাই মঙ্গলবার রাতে মামলা দায়ের করা হয়। নরসিংদীর প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি দায়ের করেন। এতে শিশুটির চাচী অভিযুক্ত লতা বেগমের পাশাপাশি তার স্বামী কাউছার আহমেদ এবং লতার পিতা আলমাছ মিয়াকে আসামি করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই লতা বেগমের স্বামী কাউছার আহমেদ এবং পিতা আলমাছ মিয়া কারাগারে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিনিউয়েবল এনার্জি জনপ্রিয় করতে সব ধরনের ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে: বিদ্যুৎমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৪ এম


রিনিউয়েবল এনার্জি জনপ্রিয় করতে সব ধরনের ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে: বিদ্যুৎমন্ত্রী

দেশজুড়ে নবায়নযোগ্য জ্বালানি জনপ্রিয় করার উদ্দেশ্যে এবং সাধারণ জনগণের মধ্যে এটি ব্যবহারের প্রতি উৎসাহিত করতেই সরকার একটি বিশেষ বিনিয়োগ-বান্ধব নীতিমালা তৈরি করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি আরো উল্লেখ করেন যে, নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে সমর্থন করতে সব ধরনের ট্যাক্স তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, যারা এই খাতে কাজ করবেন, তাদের জন্য 'ট্যাক্স হলিডে' বা কর অবকাশের সুবিধাও দেওয়া হবে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় ১৫০ কিলোওয়াট অন-গ্রিড রুফটপ সোলার সিস্টেমের উদ্বোধন করার পর মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, এই রুফটপ সোলার প্রকল্প থেকে ১৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এর ফলে জেলা প্রশাসকের কার্যালয়ের বিদ্যুৎ খরচ যেমন সাশ্রয় হবে, তেমনি মূল গ্রিডে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানির ওপর চাপ অনেকাংশে কমবে। ভবিষ্যতে সম্পূর্ণ সিরাজগঞ্জ জেলাকে সোলার সিস্টেমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। জেলার সমস্ত সরকারি অফিস এবং পৌরসভার প্রতিটি বাড়ির ছাদে সোলার বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া চরাঞ্চলের খালি জায়গা ও অন্যান্য সুবিধাজনক স্থানে রুফটপ এবং বেস সোলার উভয় ধরনের প্রকল্পই সমান্তরালভাবে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালে ওঠার জন্য কঠোর পরিশ্রমই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনো দয়াই নয় : মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৭ এম


ফাইনালে ওঠার জন্য কঠোর পরিশ্রমই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনো দয়াই নয় : মেসি

বিশ্বকাপে বিতর্ক ও পক্ষপাতের অভিযোগের জবাব দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, গত চার বছরে আর্জেন্টিনার সাফল্য ছিল কঠোর পরিশ্রম, মানসিক দৃঢ়তা এবং দলের সামর্থ্যের ফল, যা এবারের ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছে। তাদের কিছুই উপহার হিসেবে দেওয়া হয়নি।

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর মেসি সমালোচকদের প্রতি এই মন্তব্য করেন। সেমির ম্যাচে আর্জেন্টিনা ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল, তবে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে তারা জয় নিশ্চিত করে। এই জয়ে আনন্দে ফেটে পড়ে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস।

ফাইনালে ওঠার পথে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে কেপ ভার্ডে ও সুইজারল্যান্ডকে পরাজিত করে। তাছাড়া, নিয়মিত সময় শেষ হওয়ার মাত্র ১১ মিনিট আগে ২-০ গোলে পিছিয়ে থেকেও তারা মিশরের বিপক্ষে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় পায়।

তবে এসব ম্যাচের পর সুইজারল্যান্ড ও মিশরের কোচেরা রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে মিশরের কোচ হোসাম হাসান অভিযোগ করেন যে ফুটবল কর্তৃপক্ষ আর্জেন্টিনা এবং মেসিকে সুবিধা দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এমন দাবি উড়ে এসেছে যে টুর্নামেন্টের সূচি ও রেফারিং আর্জেন্টিনার পক্ষে ছিল।

এসব অভিযোগ নাকচ করে মেসি বলেন, "গত চার বছরে আমরাই সেরা দল ছিলাম— কারও ভালো লাগুক বা না লাগুক। আমরা আবারও বিশ্বের সেরা দুই দলের একটি হিসেবে নিজেদের প্রমাণ করেছি। এটা পরিষ্কার যে, আমাদের অর্জন কোনো কাকতালীয় ঘটনা নয় এবং আমাদের কিছুই উপহার হিসেবে দেওয়া হয়নি।"

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। ম্যাচের ৬৭তম মিনিটে সুইস খেলোয়াড় ব্রিল এম্বোলোর ওপর আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি। তবে ভিডিও রিপ্লেতে দেখা যায়, সংস্পর্শের আগেই এম্বোলো পড়ে যান। এর আগে একটি হলুদ কার্ড থাকার কারণে এম্বোলো লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন, ফলে সুইজারল্যান্ড ১০ জনের দলে পরিণত হয়।

ম্যাচ শেষে সুইস কোচ মুরাত ইয়াকিন বলেন, "একটি নিয়মের কারণে আমরা শাস্তি পেয়েছি, যা আমার মতে একেবারেই গ্রহণযোগ্য নয়। এভাবে বিদায় নেওয়া খুবই কষ্টের। আমার বিশ্বাস, আজ আমার খেলোয়াড়রাই প্রকৃত নায়ক।"

অন্যদিকে, মিশর ফুটবল অ্যাসোসিয়েশনও একটি বিবৃতিতে অভিযোগ করে, তাদের বিপক্ষে ম্যাচের রেফারিং ছিল অন্যায্য ও পক্ষপাতদুষ্ট।

এদিকে, সেমিফাইনালে সমতা ফেরানোর গোলের পর আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ নিজের উদযাপন নিয়ে ব্যাখ্যা দেন। তিনি জানান, কান চেপে ধরা এবং হাতের ইশারায় সমালোচকদের উদ্দেশ্যে বার্তা দিতে চেয়েছিলেন। অনেক আলোচনা হচ্ছিল। গোলের পর সেটা ছিল আনন্দ এবং জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও পক্ষপাতের অভিযোগ নাকচ করে বলেন, "এ ধরনের কথা সবসময়ই থাকবে। এখন ভিএআর ব্যবস্থার যুগে কাউকে গোপনে সুবিধা দেওয়া খুবই কঠিন। আমরা জানতাম, আমাদের জন্য কোনো বিশেষ সহায়তা ছিল না।"

আগামী রবিবার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে স্পেন। তারা টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে, সঙ্গে থাকবে মেসির দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে শাস্তি পেলেন পাকিস্তানের অলরাউন্ডার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৫ এম


নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে শাস্তি পেলেন পাকিস্তানের অলরাউন্ডার

নিষিদ্ধ মাদক গ্রহণের কারণে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে আইসিসি তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে তার ডোপ পরীক্ষায় পজিটিভ ফল আসে। এর ফলস্বরূপ, আইসিসির মাদকবিরোধী আইন অনুযায়ী তাকে এই শাস্তি প্রদান করা হয়েছে। তবে, তার নিষেধাজ্ঞার সময় শেষ হয়ে যাওয়ায় মাঠে ফিরতে এখন তার আর কোনো বাধা নেই।

চলতি বছরের শুরুতে, ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচ শেষে, মোহাম্মদ নাওয়াজের ডোপ পরীক্ষা করা হয়। ওই পরীক্ষায় তার শরীরে ‘কার্বক্সি-টিএইচসি’ শনাক্ত হয়, যা আইসিসির ডোপবিরোধী বিধিমালায় নিষিদ্ধ পদার্থ হিসেবে উল্লেখ আছে।

এদিকে, ৩২ বছর বয়সী নাওয়াজ নিজের বিরুদ্ধে অভিযোগটি গ্রহণ করেছেন। একই সঙ্গে, তিনি আইসিসির কাছে এমন তথ্য ও নথি জমা দিয়েছেন যা থেকে বোঝা যায় টুর্নামেন্ট চলাকালে তিনি নিষিদ্ধ মাদক গ্রহণ করেননি। তার বক্তব্য, এটি কোনোভাবেই পারফরম্যান্স বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়নি।

আইসিসির ডোপিংবিরোধী বিধিমালা অনুযায়ী এই ধরনের অপরাধে সাধারণত তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে, আইসিসি অনুমোদিত মাদক নিরাময় ও পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে প্রতিশ্রুতি দেওয়ার কারণে তার শাস্তি এক মাস করা হয়েছে।

গত ১ মে থেকে নাওয়াজ স্বেচ্ছায় সাময়িক নিষেধাজ্ঞা মেনে নিয়েছিলেন। সেই দিন থেকেই তার শাস্তির মেয়াদ গণনা শুরু হয়। ইতোমধ্যে, তিনি আড়াই মাসেরও বেশি সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকতে বাধ্য হয়েছেন। ফলস্বরূপ, নিষেধাজ্ঞার নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে, পুনর্বাসন কর্মসূচিটি সম্পূর্ণ করা তার জন্য বাধ্যতামূলক। সেটি সফলভাবে শেষ করলে এই ঘটনায় নতুন করে কোনোরূপ শাস্তির সম্মুখীন হতে হবে না।

অন্যদিকে, আইসিসি জানিয়েছে, ডোপিংবিরোধী বিধিমালা অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ থেকে শুরু করে ১ মে সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর হওয়া পর্যন্ত নেওয়াজের সব ব্যক্তিগত পরিসংখ্যান— রান, উইকেট ও অন্যান্য পারফরম্যান্স বাতিল বলে গণ্য হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে অটোরিকশা চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৮ এম


রাজধানীতে অটোরিকশা চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ঢাকার ধানমন্ডি ও বনানী এলাকা নিয়ে অভিযান চালিয়েছিল পুলিশ। এ অভিযানের মাধ্যমে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. হানিফ কাজী (৫১) ও মো. রশিদুল ইসলাম (২৫)।

এই সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অটোরিকশাগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা। শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

পুলিশ জানায়, গ্রেপ্তার লোকদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার অভিযান চালানো হয়েছে। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%