ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত


প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিডি ক্লিনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, সাক্ষাৎকালে বাংলাদেশকে পরিচ্ছন্ন এবং বাসযোগ্য গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিডি ক্লিনের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সাক্ষাৎকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও স্থানাপন্ন ছিলেন।

প্রতিনিধিদলে ছিলেন বিডি ক্লিনের সাবেক প্রধান সমন্বয়ক চম্পা আক্তার, জহিরুল ইসলাম রবি এবং বর্তমান প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান। প্রধানমন্ত্রী সাক্ষাৎকালে পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের অবদানের জন্য প্রশংসা করেন। তিনি এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

এ সময় বিডি ক্লিনের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজধানী ঢাকাকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সর্বাত্মকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিডি ক্লিন ২০১৬ সালের ৩ জুন একজন স্বেচ্ছাসেবী নিয়ে যাত্রা শুরু করে এবং বর্তমানে ৫৮ হাজারেরও বেশি সদস্য নিয়ে দেশের ৫৮টি জেলা ও ১৬৫টি উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে। গত এক দশকে সংগঠনটি ১৮টি খাল, ৭টি নদী এবং ৭৬টি পরিচ্ছন্ন উদ্যান গড়ে তোলার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক মোল্লা শাওনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ: দুই ভাইসহ অজ্ঞাতদের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

বরিশাল থেকে সম্রাট হোসেন

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


সাংবাদিক মোল্লা শাওনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ: দুই ভাইসহ অজ্ঞাতদের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা

ঝালকাঠি জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং দৈনিক যায়যায় বেলা অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মোল্লা শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, প্রাণনাশের হুমকি ও ধারাবাহিক সাইবার হয়রানির অভিযোগে দুই ভাইসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা দায়ের করেছেন।

মামলায় আসামি হিসেবে ঝালকাঠি সদর উপজেলার পূর্ব বিন্নীপাড়া এলাকার আবুল বাশার মৃধার দুই ছেলে মোঃ মিজানুর রহমান (ফারুক) ও তার ভাই বাংলাদেশ সেনা সদস্য মোঃ শাহিন মৃধাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে যে, ১ নম্বর আসামি বর্তমানে বরিশাল বিমানবন্দর থানাধীন লুৎফর রহমান সড়কের বি-ব্লকে বসবাস করছেন এবং ২ নম্বর আসামি শাহিন মৃধা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন।

আদালতে দাখিল করা আরজিতে বলা হয়েছে, ১১ জুলাই ২০২৬ থেকে বিভিন্ন সময়ে বাদীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, ভয়ভীতি প্রদর্শন, মানহানিকর প্রচারণা এবং সাইবার হয়রানির ঘটনাগুলি সংঘটিত হয়েছে। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৩-এর ১৭, ১৮(১)(গ), ১৯, ২২, ২৪, ২৫, ২৬, ২৭ ও ৩০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার আরজিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ১ নম্বর আসামি মিজানুর রহমান (ফারুক) ধানসিড়ি ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং ঝালকাঠি সদর থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলার বিষয়ে সংবাদ প্রকাশের পর থেকেই তিনি আত্মগোপনে থেকে বিভিন্ন ফেসবুক আইডির মাধ্যমে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে।

এছাড়া ২ নম্বর আসামি শাহিন মৃধা, যিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত বলে মামলায় উল্লেখ করা হয়েছে, ছুটিতে বাড়িতে এসে স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করেছেন বলেও আরজিতে অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগ আদালতের মাধ্যমে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল মোল্লা সাংবাদিকদের জানান, তথ্য-উপাত্ত সংযুক্ত করে ফারুক, শাহিনসহ কয়েকজনের বিরুদ্ধে একটি পিটিশন মামলা দায়ের হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

মামলার বাদী মোঃ মোল্লা শাওন বলেন, “দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ফেক আইডি ব্যবহার করে অপপ্রচার, ভয়ভীতি প্রদর্শন ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে। এসব ঘটনার প্রতিকার এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে আমি আদালতের আশ্রয় নিয়েছি। আমি বিশ্বাস করি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ১ নম্বর আসামি মিজানুর রহমান (ফারুক) ও ২ নম্বর আসামি শাহিন মৃধার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রা শুরু করল ‘বরিশল’ ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


যাত্রা শুরু করল ‘বরিশল’ ইউনিয়ন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় নতুন গঠিত বরিশল ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার সকালে বরিশল গ্রামে বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক ফজলুর রহমান ভুঁইয়ার বাড়িতে একটি অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়, যা কার্যক্রমের শুরু করে।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফজলুর রহমান বরিশল ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তোলার জন্য তার প্রত্যয়ের কথা বলেন এবং সবার সহযোগিতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, সরকারের সকল ধরনের বরাদ্দ স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে সবার সঙ্গে পরামর্শ করে বণ্টন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুঁইয়া, উপজেলা সহকারী কমিশনার কফিলউদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়াসহ অন্যান্য অতিথি।

মনে রাখা দরকার, গত ১২ মে সরকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে নতুন বরিশল ইউনিয়ন গঠন করে এবং সেই সময় একটি গেজেট প্রকাশ করে। চলতি জুলাই মাসে মো. ফজলুর রহমান ভুঁইয়াকে ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে’: সংসদে এমপি সারোয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


‘আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে’: সংসদে এমপি সারোয়ার

চট্টগ্রাম-২ আসন তথা ফটিকছড়ির সংসদ সদস্য সারোয়ার আলমগীর বলেছেন, "আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে।" তিনি এ কথা সংসদের অধিবেশনে বলেন, যেখানে তার গত ৪ মাস ধরে জাতীয় সংসদে আসতে দেওয়া হয়নি। এর ফলে এলাকার মানুষকে অনেক কিছু থেকে বঞ্চিত করা হয়েছে।

মঙ্গলবার তিনি সংসদে প্রথম অংশগ্রহণ করে স্বাগত বক্তব্য রাখেন। উল্লেখ্য যে, গত ২ জুলাই শুনানি শেষে ৯ জুলাই আদালত তার প্রার্থীতা বৈধ ঘোষণা করে।

এদিকে, তিনি বলেন, "আমাকে ঋণখেলাপি বানানো হয়েছে।" তিনি আরও যোগ করেছেন, "গত ৪ মাস আমাকে জাতীয় সংসদে আসতে দেওয়া হয়নি।" তার মতে, তার এলাকার মানুষ এই কারণে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে, বিশেষ করে ব্যাংকের বিরুদ্ধে তার কোনও মামলা ছিল না। তিনি উল্লেখ করেন, "আমি দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়ে এখানে এসেছি।" ফটিকছড়ির জনগণ তার বিরুদ্ধে ভোট দিয়ে আসনটি তারেক রহমানকে উপহার দিয়েছে।

এমপি সারোয়ার আলমগীর বলেন, "যারা ইনসাফের কথা বলে তারা আমাকে হাইকোর্টের দরজায় দরজায় ঘুরিয়েছে।" তার মতে, ইনসাফের কথা বলার যারা, তাদের প্রার্থী তার চেয়ে অর্ধেকের চেয়ে কম ভোট পেয়েছিল। তিনি প্রশ্ন করেন, "যদি জনগণ ক্ষমতার উৎস হয়, তবে আমাকে আবার কেন হাইকোর্ট থেকে জিতে আসতে হলো?"

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এ কারণে সাবেক এই প্রার্থী হাইকোর্টে রিট করেন। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয় এবং "ধানের শীষ" প্রতীক বরাদ্দের নির্দেশ দেয়।

কিন্তু, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন, যিনি ঋণখেলাপির অভিযোগ করেন। লিভ টু আপিল মঞ্জুর করে ৩ ফেব্রুয়ারি আদেশ দেন আপিল বিভাগ। এসময় নির্দেশ দেওয়া হয়, সরোয়ার আলমগীর যদি নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে যতক্ষণ না আপিলের চূড়ান্ত নিষ্পত্তি হয়।

লিভ টু আপিল মঞ্জুর হওয়ার পর জামায়াতের প্রার্থী নিয়মিত আপিল করেন ৩১ মার্চ। ১৬ জুন শুনানি শেষে আপিল বিভাগ দ্রুত, সম্ভাব্য দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেয়। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরের নির্বাচনে প্রার্থী হিসেবে ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।

শেষে, ২১ জুন আপিল বিভাগের আদেশের পর রিটটি চূড়ান্ত শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় উপস্থাপন করা হয়। আদালত রুল শুনানির জন্য দিন ধার্য করে ২ জুলাই শুনানি শেষে ৯ জুলাই রুল অ্যাবসলিউট ঘোষণা করে রায় দেন আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান

 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর গোলচত্বরে ২০২৪ সালের ১৯ জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহতদের স্মরণে নির্মিত শহীদ রিয়াজ চত্বর উদ্বোধন করেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। তাঁদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে সংরক্ষণ করা জরুরি।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর গোলচত্বরে ২০২৪ সালের ১৯ জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহতদের স্মরণে নির্মিত শহীদ রিয়াজ চত্বর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের স্মরণে যথাযথ উদ্যোগ গ্রহণের পাশাপাশি নতুন প্রজন্মকে এই আত্মত্যাগের ইতিহাস জানাতে হবে, যাতে তারা দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ হতে পারে।

তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের মতো চব্বিশের জুলাইয়ের শহীদদের স্মৃতিও যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণ করতে হবে। তাঁদের আত্মত্যাগ দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

আমানউল্লাহ আমান আরও বলেন, শহীদদের রক্তের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। তবে তাঁদের আদর্শ, আত্মত্যাগ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই হবে তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। তিনি শহীদদের স্মৃতি সংরক্ষণ, তাঁদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন এবং আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, শহীদ রিয়াজের বাবা, চাচা ও পরিবারের সদস্যসহ জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%