ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

কেশম দ্বীপে ১০ থেকে ১১টি ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র’ আঘাত করেছে, দাবি ইরানের


কেশম দ্বীপে ১০ থেকে ১১টি ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র’ আঘাত করেছে, দাবি ইরানের

দক্ষিণ ইরানের পূর্ব বন্দর আব্বাস এবং কেশম দ্বীপের পার্শ্ববর্তী জলভাগে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পরে স্থানীয় কর্তৃপক্ষে নিশ্চিত করা হয়েছে যে, শত্রুপক্ষের একাধিক গোলা দ্বীপটির সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই ঘটনা ঘটে রোববার (১২ জুলাই)।

প্রাথমিক প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৪৫ নাগাদ বন্দর আব্বাসের পূর্ব উপকণ্ঠে এবং কেশমের নিকটবর্তী সামুদ্রিক এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আরও পড়ুন: ৬০ হাজার কোটি টাকায় কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা

কেশম দ্বীপের দক্ষিণে অবস্থিত মাসেন গ্রামের বাসিন্দারাও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

পরে, কেশমের গভর্নর হোসেন আমির তৈমুরি উল্লেখ করেন যে, রোববার বিকেল থেকে দ্বীপটিতে শত্রুপক্ষের ১০ থেকে ১১টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

তিনি আরও জানান, লক্ষ্যবস্তুতে আঘাত হানা সবগুলোই সামরিক স্থাপনা ছিল এবং তিনি নিশ্চিত করেন যে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন: দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের নেতৃত্বে জয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:১১ পি.এম


ইরানে আবারও যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা

ইরানে আবারো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম এক্সিওস জানাচ্ছে, মার্কিন সেনারা ইরানের মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে বেশ কিছু হামলা চালিয়েছে। এ ছাড়াও, হরমুজ প্রণালির বিভিন্ন জায়গায় বিপ্লবী গার্ডের ছোট নৌকাগুলোর ওপর হামলা হয়েছে।

গতকাল রাতে যুক্তরাষ্ট্রের আক্রমণে ইরানে প্রায় সারারাত হামলা চলেছে। এরপর ইরান তেহরান থেকে পাঁচটি আরব দেশে অবস্থিত মার্কিন অবকাঠামোর ওপর পাল্টা হামলা চালায়।

এক্সিওস খবর প্রকাশের পূর্বে, ইরানের দুটি বার্তাসংস্থার মাধ্যমে জানা যায়, বন্দর নগরী বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালির কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

কিছুক্ষণের মধ্যেই কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির জানান, শত্রুদের তরফ থেকে ছোড়া ১০ থেকে ১১টি বস্তু, সম্ভাব্য মিসাইল, দ্বীপে আঘাত হেনেছে।

বার্তাসংস্থা ইরনাকে তিনি জানিয়েছেন, হামলাগুলো সবই হয়েছে সামরিক অবকাঠামোতে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: এক্সিওস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করেই পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহামেদ। রবিবার সকাল ১০টার দিকে তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে হাসপাতালের সার্বিক কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীসেবার মান এবং বিভিন্ন বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় স্বাস্থ্যসেবার গুণগত মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শেখ হাসিবুর রেজা, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মনিরুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, সহকারী পাবলিক হেলথ নার্স এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন মেডিকেল অফিসার, নার্স ও অন্যান্য কর্মকর্তা।

প্রসঙ্গত, পরিদর্শন শেষে সিভিল সার্জন হাসপাতালের সার্বিক পরিবেশ, রোগীসেবা এবং ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি রোগীবান্ধব, পরিচ্ছন্ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবার প্রতি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেঁয়াজ নিতে গিয়ে আলমারিতে থাকা বিষাক্ত সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


পেঁয়াজ নিতে গিয়ে আলমারিতে থাকা বিষাক্ত সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারির মধ্যে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আক্তার (২৫) নামে একজন গৃহবধূর মৃত্যু ঘটে।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মিরওয়ারিশপুর গ্রামের চাপরাশি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় শাহানাজের মৃত্যু ঘটে।

নিহত শাহানাজ আক্তার স্থানীয় জায়েদ হোসেনের স্ত্রী এবং তিনি দুই সন্তানের জননী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহানাজ সকালে প্রতিদিনের মতো রান্নার কাজের প্রস্তুতি নিচ্ছিলেন। দুপুরে আলমারি থেকে পেঁয়াজ নিতে গিয়ে হাত দিলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে কামড়িয়ে ফেলে। এই কামড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দিতে চেষ্টা করেন। এরপর দুপুর আড়াইটার দিকে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে প্রাণ হারান।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী জানিয়েছেন, বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত অবস্থায় শাহানাজ হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসার সময় বিকালে তার মৃত্যু ঘটে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ঘটনাটি স্বজনরা পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। কিন্তু বিষয়টি নিয়ে তারা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগী হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, রাঙামাটিতে চলমান দুর্যোগ পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের কাছ থেকে বিভিন্ন এনজিওর ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এ বিষয়টি অবহিত করার জন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হয়েছে। একইসঙ্গে আগামী মাসে এসব ঋণের ওপর অতিরিক্ত সুদ আরোপ না হয়, সে বিষয়েও নজর রাখার কথা উল্লেখ করেছেন তিনি।

রোববার (১২ জুলাই) রাতে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো জানালেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতেই আপাতত এনজিওর ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র কিস্তি আদায় স্থগিত রাখা নয়, পাশাপাশি পরবর্তী মাসে যাতে ক্ষতিগ্রস্তদের ওপর অতিরিক্ত সুদের চাপ সৃষ্টি না হয়, সেদিকেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটিতে সড়ক, বিদ্যুৎ, কৃষি, মৎস্যসহ বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হবে। রাঙামাটিসহ পার্বত্য অঞ্চলের বর্তমান পরিস্থিতি প্রধানমন্ত্রী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও দুর্ভোগ লাঘবের জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে। এ সময় তিনি সকলের প্রতি ধৈর্য ও সহযোগিতার মাধ্যমে দুর্যোগ মোকাবিলা করার আহ্বান জানান।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটির পুলিশ সুপার আবদুর রকিব, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক বন্যা ও পাহাড়ধস পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির তথ্য উপস্থাপন করা হয়। এর আগে প্রতিমন্ত্রী রাঙামাটি শহরের ওমদা মিয়া হিল পৌর জুনিয়র হাইস্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে আশ্রয় নেওয়া দুর্গত মানুষের খোঁজখবর নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%