০৩:৩২ পি.এম
বলিউডের যেকোনো পার্টি বা ঘরোয়া আড্ডায় ওরি, যাকে ওরফে ওরহান অবত্রামণি নামেও ডাকা হয়, দেখা যাবেই। বহু লোকের কাছে তার আসল পরিচয় অজানা থাকলেও, তিনি তারকাদের সঙ্গে ছবির কারণে নিয়মিত ভাইরাল হয়ে ওঠেন।
ওরি আসলে কীভাবে আয় করেন—এই প্রশ্নের উত্তর বহুবার ধোঁয়াশায় রাখলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের আকাশছোঁয়া উপার্জন সম্পর্কে খোলামেলা আলোচনা করেছেন।
ওরি জানান, তার আয়ের একটি বড় অংশ আসে বিভিন্ন ব্র্যান্ডের প্রচার, পেড কনটেন্ট এবং নামী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে। তিনি বলেন, ‘গত মাসে আমি শুধু একটি রিল ভিডিও বানিয়েই ৭৬ লাখ রুপি আয় করেছি।’
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন
জনপ্রিয়তার কারণে, বিভিন্ন ব্যক্তিগত অনুষ্ঠানে স্বাগত জানাতে ওরি প্রচুর প্রস্তাব পেয়ে থাকেন। বিয়েবাড়ি বা জন্মদিনের মতো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি ১৫ থেকে ২৫ লাখ রুপি পর্যন্ত ফি নেন।
এই প্যাকেজের ব্যাপারে ওরি মন্তব্য করেন, ১৫-২৫ লাখ রুপি দিলেই আপনারা আমাকে দুপুরের বা রাতের খাবারের জন্য ডাকতে পারেন। আমি বিয়ে বা জন্মদিনে এমনভাবে সবার সাথে কথা বলব, যেন যার বিয়ে বা জন্মদিন, সে আমার শৈশবের বন্ধু। আমি আপনাদের সঙ্গে সময় কাটাব এবং পরিবারের সঙ্গে মিশে যাব।
এই পুরো বিষয়টাই আপনারা রুপি দিয়ে কিনতে পারেন।
ছবি তোলার বিশেষ ‘পোজ’-এর জন্য ওরি বেশ পরিচিত। তিনি বলেন, ভারতে মাত্র দুজন মানুষ তাদের নিজস্ব পোজের জন্য বিখ্যাত—একজন শাহরুখ খান, এবং অন্যজন তিনি নিজে।
আরও পড়ুন: কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত, চমক জানালেন মিঠুন
ইনস্টাগ্রামে ২৫ লাখেরও বেশি ফলোয়ার থাকা এই তারকার এত টাকা সামলান কে? ওরি জানান, তার আয়ের সমস্ত আর্থিক বিষয় বা হিসাবনিকাশ এখনও তার মা-বাবাই দেখেন। তিনি বলেন, এই পুরনো অভ্যাস তিনি কখনো ছাড়বেন না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন