০২:৫৯ এম
রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি রাজশাহী শহরের মতিহার থানার কাজলা অক্ট্রয় মোড়ে অবস্থিত সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়, শুক্রবার রাত সাড়ে ৮ টায়।
সভায় অংশগ্রহণ করেন সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ। এ সময় একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, কোনো সদস্য নিজস্ব বা ভুয়া (ফেক) ফেসবুক আইডি ব্যবহার করে কারও বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারবেন না। তবে প্রেসক্লাব বা রিপোর্টার্স ইউনিটির বিরুদ্ধে অপপ্রচার চালালে সংিস্থ সদস্যদের আইনগত ব্যবস্থা নিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করার পরামর্শ দেয়া হয়।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
এছাড়া সভায় সংগঠনের সদস্যদের যেকোনো ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। যদি কোনো সদস্য অযৌক্তিক হয়রানির শিকার হন, তাহলে তার পাশে দাঁড়ানোর এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়।
এছাড়া সাংবাদিকতার মহান পেশার মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় একটি সিদ্ধান্ত হয় যে, কোনো সদস্য যদি অন্যায়ের শিকার হন, তবে সংগঠনের সকল সদস্য তার পাশে থেকে সেই সমস্যার মোকাবিলা করবেন।
তবে যদি কেউ অবৈধ কর্মকাণ্ডে যুক্ত হন অথবা সাংবাদিক পরিচয়ের বাইরে অন্য পরিচয় ব্যবহার করে প্রতারণা, চাঁদাবাজি বা ব্ল্যাকমেইলের মতো কর্মকাণ্ডে লিপ্ত হন, তাহলে প্রেসক্লাব বা রিপোর্টার্স ইউনিটি এর দায়-দায়িত্ব নেবে না এবং তাকে কোনো ধরনের সহযোগিতাও প্রদান করা হবে না।
একই সঙ্গে সাংবাদিকতা না করেও শুধুমাত্র পত্রিকার পরিচয়পত্র ব্যবহার করে চাঁদাবাজি, প্রতারণা ও ব্ল্যাকমেইলে জড়িত ব্যক্তিদের থেকে দূরে থাকার জন্য সকল সদস্যকে বিশেষভাবে আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
সভায় রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহী ও রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন