০৬:১১ পি.এম
সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার দুপুরে তিনি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই কার্যক্রম। এ সময় প্রধানমন্ত্রী শ্রমিকদের খোঁজ-খবর নেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাজদিহি চা-বাগানের সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চা-পাতা সো-রা উপহার দেন।
আরও পড়ুন: বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিনে তিস্তাপাড়ের ১০০ নারীর জীবনযাত্রার পরিবর্তন
প্রধানমন্ত্রী বলেছেন, "সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।"
তিনি মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, "যারা এ ধরনের কাজ করতে চায়, সরকার তাদের পাশে আছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে।"
সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মোট ২০ হাজার রেইনকোট প্রদান করার লক্ষ্যে এই কর্মসূচির আওতায় কার্যক্রম চলবে।
আরও পড়ুন: সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে জানতে চেয়েছে সংসদীয় কমিটি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন