০৬:০৪ পি.এম
রাজবাড়ীতে এক ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১৫ বছর বয়সী মোঃ রাতুল মোল্লা নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের মোঃ রহিম মোল্লার ছেলে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রাতুল মোল্লাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে, রবিবার (৫ জুলাই) ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন এবং সোমবার (৬ জুলাই) সকালে রাতুলকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৪ জুলাই দুপুরে শিশুটির মা মেয়েকে বাড়ীতে রেখে বাইরে যান। সেই সময়ের সুযোগ নিয়ে রাতুল মোল্লা বিস্কুট খাওয়ানোর কথা বলে শিশুকে ডেকে একটি ঘরের মধ্যে নিয়ে যায় এবং ধর্ষণ চেষ্টায় লিপ্ত হয়। ওই সময় মামলার বাদীর উপস্থিতি বুঝতে পেরে রাতুল দৌড়ে পালিয়ে যায়। শিশুটির মা মেয়েকে খুঁজতে আশেপাশের বিভিন্ন স্থানে যান। তিনি এগিয়ে আসার পর মেয়েটি চিৎকার শুরু করে।
আরও পড়ুন: সিম খেতে কাজ করতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ বলেন, শিশুটির মা রাতুলের বিরুদ্ধে রবিবার রাতে একটি মামলা দায়ের করেন। পরে রাতুলকে ওই মামলার একমাত্র আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় এবং পুলিশ আসামী রাতুলকে আদালতে প্রেরণ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন