ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

সিটিটিসি’র অভিযানে ১৯ কেজি গাঁজাসহ ৬ জন গ্রেফতার


সিটিটিসি’র অভিযানে ১৯ কেজি গাঁজাসহ ৬ জন গ্রেফতার

ঢাকা, ০৫ জুন, ২০২৬ : রাজধানী ঢাকা মোহাম্মদপুরে একটি অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। বৃহস্পতিবার রাতের দিকে মোহাম্মদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. চাঁন মিয়া (৩৫), মো. ওয়াসিম (৩৩), মো. রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২০), মোছা. তাসলিমা বেগম (৩৫), মোছা. জান্নাত আক্তার (১৯) ও মোছা. কাজল বেগম (২৬)।

আরও পড়ুন: ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালু হবে: আরিফুল হক

সিটিটিসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি’র একটি টিম ওই বাসায় অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করেছে। তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থান থেকে গাজা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা-আঙ্কারা প্রতিরক্ষা, এভিয়েশন, আইসিটি ও চিকিৎসা খাতে একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

শুক্রবার (৫ জুন) রাজধানীর একটি হোটেলে বন্ধুপ্রতিম দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন। পরে খলিলুর রহমান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে খলিলুর রহমান এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি স্ট্র্যাটিজিক বন্ধুত্ব বাড়াতে চান। বাংলাদেশ তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায়। আপাতত অন্তর্বর্তী চুক্তি করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে।

এদিকে, একই ভেন্যুতে ঢাকা-আঙ্কারা সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষরীত হয়েছে। এরআগে, গত এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তুরস্ক সফর করেছিলেন। শুক্রবার (৫ জুন) সকাল ১১ টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বন্ধু দুদেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। এরপর, দ্বিপাক্ষিক বৈঠক করেন খলিলুর রহমান এবং হাকান ফিদান। এখানেই স্বাক্ষর হয় সাংস্কৃতিক বিনিময়ের সমঝোতা স্মারক।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান। পরে ফিরতি সফরে বৃহস্পতিবার (৪ জুন) রাতে বাংলাদেশে আসেন হাকান ফিদান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-তুরস্ক সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত সমঝোতা স্মারক সই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


বাংলাদেশ-তুরস্ক সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত সমঝোতা স্মারক সই

ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এ সময় ঢাকায় ঢাকা-আঙ্কারা সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বন্ধু দুদেশের প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন। পরবর্তীকালে, খলিলুর রহমান এবং হাকান ফিদান দ্বিপাক্ষিক বৈঠক করেন। তারা এখানেই সাংস্কৃতিক বিনিময়ের সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।শনিবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান।

গত বৃহস্পতিবার (৪ জুন) রাতে তিনি তিন দিনের সফরে বাংলাদেশে আসেন এবং সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত সমঝোতা স্মারক সই করেন।

গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর, এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তুরস্ক সফর করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে ফুটবল খেলার বিরোধে সংঘর্ষ ৭ ঘণ্টা, আহত অন্তত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০১:১১ পি.এম


ভৈরবে ফুটবল খেলার বিরোধে সংঘর্ষ ৭ ঘণ্টা, আহত অন্তত ২৫

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলা নিয়ে বিরোধের কারণে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা টানা সাত ঘণ্টাব্যাপী চলেছে। এই সংঘর্ষের ফলে আট পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত ভৈরব রেলস্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় সংগঠিত হয়। সংঘর্ষের ফলস্বরূপ ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ রুটে প্রায় পাঁচ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর ফলে অন্তত ছয়টি ট্রেন পার্শ্ববর্তী বিভিন্ন স্টেশন ও পথে আটকা পড়ে, যাত্রীরা ব্যাপক দুর্ভোগের সম্মুখীন হন। সংঘর্ষের এক পর্যায়ে সংঘর্ষকারীরা স্টেশনমাস্টারের কক্ষসহ বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর চালান।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪-১৫ দিন আগে ভৈরব পৌর এলাকার পঞ্চবটী ও জগন্নাথপুরের যুবকদের মধ্যে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল। সেই খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে একপর্যায়ে তর্কাতর্কির পর ঝগড়া বাধে।

এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জগন্নাথপুর এলাকার সোহেল মিয়ার ছেলে লিয়ামকে (১৭) পঞ্চবটীর কয়েকজন যুবক পথরোধ করে মারধর করে। এই খবর পেয়ে দুই পক্ষ রেললাইনের পাথর ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে রেলস্টেশন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়ে পড়ে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা হামলার শিকার হন। পরে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কয়েক ঘণ্টার চেষ্টার পর রাত ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০১:১২ পি.এম


সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়ের শঙ্কা

রাজধানী ঢাকা সহ দেশের ১৯টি জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে এই সংস্থা।

শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোতে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%