০২:০৫ পি.এম
সিলেট-তামাবিল মহাসড়কে একটি গেইটলক বাসের চাপায় নুসরাত তাসনিম নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল গ্যাস ফিল্ডস মেইন গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত নুসরাত ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার বাসিন্দা ছিলেন। তিনি তার পরিবারের সদস্যদের সাথে সিলেট অঞ্চলের পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নুসরাতসহ পরিবারের সদস্যরা একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে জাফলংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকশাটি চিকনাগুল গ্যাস ফিল্ডস মেইন গেইট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি দ্রুতগতির গেইটলক বাস সেটিকে সজোড়ে চাপা দেয়।
এতে অটোরিকশার যাত্রীরা সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই নুসরাতের মৃত্যু ঘটে।
আরও পড়ুন: পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ইনকিলাব মঞ্চের পথসভা
এ ঘটনায় মারাত্মক আহত হন মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার এবং কুলসুম বেগম। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, ঘটনাস্থল থেকে নিহত কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
দুর্ঘটনা কবলিত যান দুটি সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: রংপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে এমপি বেলালের গুরুত্বারোপ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন