০২:১৫ পি.এম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন। আজই নিজের পদত্যাগপত্র জমা দিতে পারেন বলেও গুঞ্জন উঠেছে।
এই গুঞ্জনের মধ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন।
আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা
শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছেছেন। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে স্পষ্টভাবে কিছুই বলেননি তিনি।
রাষ্ট্রপতির পদত্যাগ সম্পর্কিত গুঞ্জনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বললেন, 'আমি দেশের বাইরে ছিলাম।
অতএব এখানে কে পদত্যাগ করল, কী করল, আমার কিছুই জানা নেই। এখন হয়তো আমি জানতে পারব।'
তিনি আরো জানান, যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে তিনি স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া চলবে। এটি সংবিধানের নির্ধারিত নিয়ম।
আরও পড়ুন: আলীকদমের ৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
চিকিৎসার উদ্দেশ্যে গত ১৯ জুলাই ব্যাংককে গিয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ। তার সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই ফেরার কথা থাকলেও তিনি সফর সংক্ষিপ্ত করে আজ ফিরে এসেছেন।
এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবার বা আগামীকাল শনিবার পদ থেকে পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে। শারীরিক অসুস্থতা তার পদত্যাগের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন