১০:৫৩ পি.এম
চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের জনপ্রিয় সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন।
চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী আজ তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। পোস্টে তিনি উল্লেখ করেছেন যে, মাটি ও মানুষের এই প্রিয় নেতার শারীরিক আরোগ্যের জন্য প্রিয় চাঁদপুরবাসী, দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের দেশবাসীর কাছে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন।
নেতার আকস্মিক অসুস্থতার খবর শুনে পুরো চাঁদপুর ও হাইমচরজুড়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা নেমে এসেছে। প্রিয় মানিক ভাইয়ের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় স্থানীয় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হচ্ছে। চাঁদপুরবাসীর আকুল প্রার্থনা, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও তাঁর প্রিয় চাঁদপুরবাসীর সেবায় ফিরে আসতে পারেন। ফি আমানিল্লাহ।
আরও পড়ুন: বরিশালে স্বর্ণালংকার চুরির ঘটনায় দুই শিশুসহ ৪ জন আটক, উদ্ধার এক ভরি স্বর্ণের রুলি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন