০৩:২৩ পি.এম
নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজের জন্য কর্ণফুলী টানেলে আগামী ২৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত রাতে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপিত হবে। এই সময়ে টানেলের একটি টিউব ব্যবহার করে উভয়মুখী যান চলাচল পরিচালিত হবে।
সোমবার (২২ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এই সময় প্রয়োজন অনুযায়ী পতেঙ্গা থেকে আনোয়ারা অথবা আনোয়ারা থেকে পতেঙ্গা অভিমুখী একটি টিউব দিয়ে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে উভয় দিকের যান চলাচল অব্যাহত রাখা হবে।
আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ চলাকালে যানবাহনের চাপের উপর নির্ভর করে টানেলের উভয় প্রান্তে যাত্রী ও যানবাহনের জন্য ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
রক্ষণাবেক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এই সময়ে টানেল ব্যবহারকারী চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন