ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং
দেবীদ্বার

পুকুরে ভেঙে পড়ছে পাকা সড়ক, চলাচল ঝুঁকিতে


পুকুরে ভেঙে পড়ছে পাকা সড়ক, চলাচল ঝুঁকিতে

কুমিল্লার দেবীদ্বারে একটি পাকা সড়কের বেশির ভাগ অংশ পুকুরে ভেঙে পড়েছে। ভাঙনের কবলে পড়া সড়কটির ওপর দিয়ে এখন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন।

বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখাঁর এলাকার বাইতুস সুজুদ জামে মসজিদসংলগ্ন সড়কে এমন দৃশ্য দেখা গেছে।

জানা গেছে, সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আঁতাপুর বাজার থেকে ধামতী বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ। এ সড়কের দুই পাশ ঘেঁষে স্থানীয় প্রভাবশালীরা একাধিক পুকুর খনন করেছেন। এখন সড়কটির বেশির ভাগ অংশ এসব পুকুরে ধসে পড়ছে, যার ফলে সড়কটি সংকীর্ণ হয়ে গেছে।

আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ

সম্প্রতি টানা বর্ষণে সড়কের ফাটলের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। এতে সামান্য অসাবধানতায় যানবাহন পুকুরে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছ।

স্থানীয় বাসিন্দা তৌফিকুর রহমান ও আজহারুল ইসলাম কালের কণ্ঠকে জানান, এ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করছেন। দক্ষিণ খাঁর গ্রামের বাসিন্দাদের পাশাপাশি আশপাশের কয়েকটি গ্রামের মানুষও এই সড়ক ব্যবহার করেন। মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে রাত ও বৃষ্টির সময় এখানে চলাচল আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষার্থীরা এই সড়কটি ব্যবহার করতে পারছেন না।

স্থানীয় বাসিন্দা ও কুমিল্লা মেডিক্যালের চিকিৎসক ডা. শাহেদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, সড়কটি কয়েক বছর আগে সংস্কার করা হয়েছিল। কিন্তু বছর না যেতে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এ ছাড়া সড়কের অনেকাংশে পুকুরের কারণে ভেঙে যায়। এ সড়ক দিয়ে গ্রামের মানুষ ঢাকা-কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে থাকেন। সড়কটি নির্মাণের সময় ঠিকাদার পুকুরের পাড়ে মাটি দেয়নি, যার কারণে বৃষ্টিতে সড়কটির বেশির ভাগ অংশ পুকুরে ভেঙে পড়ছে। দ্রুত যদি সড়কটি সংস্কার করা না হয় তাহলে ভাঙার পরিমাণ আরো বাড়বে।

ধামতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইব্রাহীম খলিল বলেন, বর্তমানে এ সড়কে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেড়-দুই বছর আগে সড়কটির সংস্কার করে স্থানীয় প্রকৌশল বিভাগ। কিন্তু ঠিকাদার নিম্নমানের কাজ করায় সড়কের বিভিন্ন স্থানে ফাটল ও ভাঙা দেখা দিয়েছে। সড়কের পাশে আলাদা বরাদ্দে রিটেইনিং ওয়াল নির্মাণ করা হলেও সেখানেও নিম্নমানের রিটেইনিং ওয়াল নির্মাণ করা হয়। তখন আমরা বাধা দিয়েছিলাম, কিন্তু ঠিকাদার আমাদের কথা শোনেননি। শুধু দক্ষিণখাঁর এলাকায় নয়, এ সড়কটি পাশে যতগুলো পুকুর আছে সব স্থানে সড়ক এমন ধসে পড়ছে। একটি রাস্তা ভালোমতো দুই বছরও টিকছে না।

আরও পড়ুন: নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজন

দেবীদ্বার উপজেলা সহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান কালের কণ্ঠকে বলেন, সড়কটি স্থানীয় সরকার বিভাগ থেকে কয়েক বছর আগে সংস্কার করা হয়েছিল। বৃষ্টি ও যানবাহনের চাপে সড়কটির কয়েকটি অংশ দেবে গেছে। পুকুর মালিকেরা যদি পুকুরের পাড় বেঁধে দিতেন তাহলে সড়কটি ভাঙত না। এটি মেরামতের জন্য উদ্যোগ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়কে প্রাণঘাতী নসিমন, সাদুল্লাপুরে নিহত ভ্যান চালক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


সড়কে প্রাণঘাতী নসিমন, সাদুল্লাপুরে নিহত ভ্যান চালক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা পশ্চিমপাড়া এলাকায় একটি ধানবোঝাই নসিমনের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন জব্বার আলী (৫০) নামে একজন ভ্যান চালক। নিহত জব্বার আলী টিয়াগাছা পশ্চিমপাড়া গ্রামের অধিবাসী। তিনি খেজের উদ্দিনের পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টার সময়ে ধানবোঝাই নসিমনটি সড়ক দিয়ে যাওয়ার সময় ভ্যানচালক জব্বারকে ধাক্কা মারে। এতে তিনি সড়কে ছিটকে পড়ার পর নসিমনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

এ তথ্য পাওয়ার পর সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান যে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মান তরুণী যেভাবে জানতে পারেন ওলিসেই তার সন্তানের বাবা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:২২ পি.এম


জার্মান তরুণী যেভাবে জানতে পারেন ওলিসেই তার সন্তানের বাবা

ফ্রান্সের হয়ে বিশ্বকাপে সবচেয়ে নজর কাড়া প্লেয়ারদের মধ্যে অন্যতম ছিলেন মাইকেল ওলিসে। এবার তিনি মাঠের বাইরের এক বিতর্কে নাম জড়িয়েছেন। একটি জার্মান নারী দাবি করেছেন যে, মাইকেল ওলিসে তার ২০ মাসের কন্যাসন্তানের বাবা। ইতিমধ্যে তাদের মধ্যে একটি আইনি লড়াই শুরু হয়েছে।

জার্মান সংবাদপত্র বিল্ড-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী ফাতিমা জোনব্রিশার জানিয়েছেন, তার সঙ্গে ওলিসের পরিচয় অনেক আগে। ২০২৪ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পূর্বে তিনি প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসে খেলতেন।

২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্রিস্টাল প্যালেসে খেলেছেন ওলিসে। সেই সময়েই ফাতিমার সঙ্গে ওলিসের পরিচয় ঘটে। এরপর তারা দুই বছর সম্পর্কিত ছিলেন। বিচ্ছেদের প্রায় দুই সপ্তাহ পরে ফাতিমা জানতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা।

ফাতিমার দাবি, মিউনিখে করা একটি পিতৃত্ব পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে তার মেয়ে আলিয়া নূরের বাবা হচ্ছেন মাইকেল ওলিসে। এরপর থেকেই তিনি অভিযোগ করেছেন যে, ওলিসে কখনোই তার মেয়ের সঙ্গে দেখা করেননি এবং কোনো রকম আর্থিক সাহায্যও করেননি।

ফাতিমার অভিযোগ অনুযায়ী, প্রথমে ওলিসের আইনজীবীরা মাসে ৮৩৬ ইউরো দেওয়ার প্রস্তাব দেন। পরে এই অঙ্ক বাড়িয়ে ২০০০ ইউরো করা হয়। কিন্তু গত দু’বছরে তিনি কোনো টাকা পাননি বলে দাবি করেছেন।

বিল্ড-কে তিনি বলেন, "আমার সন্তানের প্রতি ওর এই নিষ্ঠুর আচরণ আমাকে ভীষণ কষ্ট দেয়।" তিনি আরও বলেন, ওলিসে তার সঙ্গে সরাসরি কথা বলেন না। সব যোগাযোগই আইনজীবীদের মাধ্যমে হয়ে থাকে।

এদিকে, ফাতিমার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মাইকেল ওলিসের লিগ্যাল টিম। তাদের দাবি, শুরু থেকেই সন্তানের জন্য আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ওলিসে এবং বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার জন্য এখনো প্রস্তুত তিনি।

পাশাপাশি ওলিসের প্রতিনিধিরা দাবি করেছেন, ফাতিমা মাসে ৬০ হাজার ইউরো ভরণপোষণ দাবি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লির ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন অভিনেতা জনি লিভার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


দিল্লির ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন অভিনেতা জনি লিভার

দিল্লিতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলমান ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের ওপর পুলিশের অভিযানের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা জনি লিভার।

বেশ কয়েকদিন ধরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। আন্দোলনের অংশ হিসেবে সোনম ওয়াংচুক অনশনে বসেন। পরে দিল্লি পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার পর যন্ত্র মন্তরে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। সেই বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ ওঠে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জনি লিভার বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটছে তা দেখে তার খুব কষ্ট হচ্ছে।

তিনি বলেন, এসব দেখে খুব খারাপ লাগছে। শিক্ষার্থীদের সঙ্গে যা হচ্ছে, তা কষ্টের। আমি চাই তাদের সঙ্গে ভালো আচরণ করা হোক।

কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সরকারের কাছে আমার অনুরোধ, শিক্ষার্থীদের যেসব দাবি ও অভিযোগ রয়েছে, সেগুলো দ্রুত বিবেচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হোক।

এদিকে, একই ঘটনায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নাসিরউদ্দিন শাহও এক ভিডিও বার্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে প্রশাসনের সমালোচনা করেছেন।

দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট।

দিল্লির এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা গেছে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন। পাশাপাশি কলকাতায় বিভিন্ন বামপন্থি ছাত্র সংগঠনও দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশন হাসপাতালে দালালীর অভিযোগে আটক ৪

আন্তর্জাতিক ডেস্ক

চরফ্যাশন ভোলা প্রতিনিধি

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


চরফ্যাশন হাসপাতালে দালালীর অভিযোগে আটক ৪

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চারজনকে আটক করেছে কর্তব্যরত আনসার সদস্যরা। গতকাল বুধবার দুপুরের সময় আটক করার পর আনসার সদস্যরা তাদেরকে থানায় সোপর্দ করেন। আটককৃতদের মধ্যে আছেন নাছির, মনোয়ার, জাহেদা এবং তানজিলা।

চরফ্যাশন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (অ:দা:) পাপিপা বেগম জানিয়েছেন, দালালী কার্যক্রমের মাধ্যমে হাসপাতাল অভিযাত রোগী এবং তাদের স্বজনদের বিভ্রান্ত করার অভিযোগে আনসার সদস্য মাইনুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় আনসার সদস্যরা এই চারজনকে আটক করেছে।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, আটকিতরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে দালালী কার্যক্রম করবেনা মর্মে অঙ্গিকার করায় হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যস্থতায় মুছলেকা রেখে তাদেরকে ছাড়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%