ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

আজকের নামাজের সময়সূচি


আজকের নামাজের সময়সূচি

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। এটি পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয়। সেই কারণে, নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।

সোমবার (২০ জুলাই) ঢাকার জন্য এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ দেয়া হলো-

জোহর- ১২:০৯ মিনিট।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

আসর- ০৪:৪৩ মিনিট।

মাগরিব- ০৬:৫২ মিনিট।

এশা - ০৮:১৫ মিনিট।

ফজর (মঙ্গলবার)- ভোর ০৩:৫৬ মিনিট।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হল-

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট।

রাজশাহী: ০৭ মিনিট।

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

রংপুর: ০৮ মিনিট।

বরিশাল: ০১ মিনিট।

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি

সিলেট: ০৬ মিনিট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি, পরমাণুকেন্দ্রে হামলা ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:২০ এম


ইরানের বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি, পরমাণুকেন্দ্রে হামলা ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’

ইরানের দারখোভিন অঞ্চলে নির্মাণাধীন একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনীকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছে দেশটির আণবিক শক্তি সংস্থা। তারা জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ একেবারে শুরুর পর্যায়ে ছিল। এই হামলার বিষয়ে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তদন্ত করছে।

আণবিক শক্তি সংস্থার একটি বিবৃতিতে তারা জানিয়েছে, পরমাণু বিদ্যুৎকেন্দ্রে এই হামলা একটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের চরিত্রই হলো অন্যায়ভাবে ক্ষমতার দাপট দেখানো।

আল জাজিরার উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলেছে, মার্কিন সরকার, যা সন্ত্রাসী ও অপরাধী হিসেবে চিহ্নিত, তাদের প্রকৃতি হলো নিপীড়ন ও আইনহীনতার প্রতীক। তারা এই আগ্রাসী ও বর্বরোচিত হামলা চালিয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে।

ইরান এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বিবেচনা করে এটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড ও বর্বরোচিত আগ্রাসন’ বলে অভিহিত করেছে।

হরমুজ এলাকায় পাল্টাপাল্টি হামলার মধ্যে নিউজনেশনকে ট্রাম্প বলেছেন, তাদের লক্ষ্য হলো ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। এই লক্ষ্যের কথা ওয়াশিংটন আগে থেকেই ঘোষণা করেছে। তবে ট্রাম্পের নতুন বক্তব্যের মধ্যে গত শনিবারের অষ্টম রাতের হামলায় ইরানের দারখোভিন অঞ্চলে নির্মাণাধীন একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা করা হয়।

মার্কিন সেনাবাহিনী সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শনিবার রাতের হামলার লক্ষ্য ছিল হরমুজ প্রণালিতে ইরানের সক্ষমতা কমিয়ে দেওয়া এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার জন্য ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরকে শাস্তি দেওয়া।

এদিকে, ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘বিধ্বংসী জবাব’ দেওয়ার হুমকি দিয়েছে।

ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর-জেনারেল আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন যে, ইসলামিক প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যেকোনো ধরনের আগ্রাসন বা বর্বরতার উত্তর হবে একটি চূড়ান্ত ও বিধ্বংসী জবাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৬ এম


আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

আগামী পাঁচ দিন রাজধানী ঢাকা সহ দেশের সব বিভাগে টানা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এই সময়ের মধ্যে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির কারণে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে বলেও জানানো হয়েছে।

রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির-এর দেওয়া পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এই ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বহু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়ও ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে, এবং সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেখানে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘গোলটি ৪ কোটি ৭০ লাখ স্প্যানিশের’, আবেগঘন তোরেস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩০ এম


‘গোলটি ৪ কোটি ৭০ লাখ স্প্যানিশের’, আবেগঘন তোরেস

ফেরান তোরেসের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন বিশ্বকাপের থিম সংয়ের গায়িকা শাকিরা। ছবি : ফিফা

পুরো ম্যাচেই আধিপত্য দেখাচ্ছিল স্পেন। তবে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা প্রয়োজন সেই ‘সোনার হরিণ’ খ্যাত গোলটা পাচ্ছিল না তারা।

অতিরিক্ত সময়ে সেই ডেডলক ভাঙলেন বদলি নামা ফেরান তোরেস। ১০৬ মিনিটে জয়সূচক গোলটি করে মেটলাইফ স্টেডিয়ামকে আনন্দে ভাসান ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। তার সেই গোলেই পরে স্পেন ১-০ ব্যবধানে জিতে ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।

স্পেনকে স্মরণীয় দিন এনে দিতে দারুণ খুশি তোরেস। তাই ম্যাচ শেষে তিনি জানিয়েছিলেন, গোলটি ৪ কোটি ৭০ লাখ মানুষের। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ফিফাকে তিনি বলেছেন, ‘গোলটি শুধু আমার কিংবা স্কোয়াডে থাকা ২৬ ফুটবলারের নয়, ৪ কোটি ৭০ লাখ স্প্যানিশের। আমি বিশ্বাস করি, আজকের ফলের ভাগ্যে আগেই লেখা হয়েছিল। আমাদের জয়ের জন্য। আর সেরাটা দিয়ে আমরা সেটাই করেছি।’

প্রতিপক্ষ হিসেবে লিওনেল মেসি থাকায় ফাইনালটা কঠিন হলেও নিজেদের ব্র্যান্ডিং ফুটবল আরেকবার দেখিয়েছেন বলে জানিয়েছেন তোরেস। বার্সেলোনার স্ট্রাইকার বলেছেন, ‘সব ফাইনালই কঠিন। প্রতিপক্ষ দলে মেসি থাকলে নার্ভাসনেস কাজ করাটাই স্বাভাবিক। তবে নিজেদের ব্র্যান্ডিং ফুটবল খেলে আজ আরেকবার বিশ্বকে দেখিয়ে দিলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির সরল স্বীকারোক্তি, ‘স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৩ এম


মেসির সরল স্বীকারোক্তি, ‘স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে’

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ফাইনালে স্পেনের কাছে হেরে এইভাবে কাঁদতে থাকেন। ছবিতে দেখা যায় ফিফার এই দৃশ্য।

যদি যোগ করা সময় বিবেচনা করা হয়, তবে বিশ্বকাপ ফাইনালটি ১৩০ মিনিটের মতো হয়েছিল। এই দীর্ঘ সময়ে আর্জেন্টিনা লক্ষ্যে কোনও শট নিতে পারেনি।

এটি ভাবার মতো ব্যাপার।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন এক গোলের ব্যবধানে জয়ী হলেও বাস্তবে আর্জেন্টিনাকে যেন দুঃস্বপ্ন তাড়া করে বেরিয়েছে। লিওনেল মেসিরা শনিবার রাতে পরিচিত ছন্দে পাওয়া যায়নি।

মেসি, যিনি তার সম্ভাব্য শেষ বিশ্বকাপে সোনালী ট্রফিটা হাতছাড়া করেছেন, তার চোখের জল গড়িয়ে পড়েছে। তিনি সেই জল মুছতে মুছতে স্বীকার করেছেন, ফাইনালে স্পেনই ভালো দল ছিল এবং শিরোপার যোগ্য দাবিদার ছিল।

মেসি ফাইনাল শেষে বলেন, ‘স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল এবং জয় পাওয়ার যোগ্য ছিল। হারটা খুব কষ্টের। কারণ আমরা শিরোপা ধরে রাখতে চেয়েছিলাম।’

৩৯ বছর বয়সী এই মহাতারকা আরও বলেন, ‘এই মুহূর্ত (ফাইনালে হার) মেনে নেওয়া কঠিন। তবে আমি আমার সতীর্থদের নিয়ে গর্বিত। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি এবং পুরো টুর্নামেন্টে নিজেদের সবকিছু উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%