০৩:০১ পি.এম
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, “মানুষকে হয়রানি করার জন্য জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভোটে নির্বাচিত হয়নি। বিএনপি মানুষের পাশে দাঁড়াতে, তাদের সহযোগিতা করতে, দেশের উন্নয়ন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার লক্ষ্যেই সরকার গঠন করেছে।”
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের খাল ও আজালিয়া বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা, ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন সরদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা স্থানীয় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন এবং জলজ সম্পদ সংরক্ষণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন