ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

টম-জেন্ডায়ার বিয়েতে খরচ ৬ কোটি টাকা, ছিল স্পাইডার-ম্যানের ছোঁয়া


টম-জেন্ডায়ার বিয়েতে খরচ ৬ কোটি টাকা, ছিল স্পাইডার-ম্যানের ছোঁয়া

হলিউডের জনপ্রিয় তারকা টম হল্যান্ড এবং জেন্ডায়ার বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের কোন শেষ নেই। এই দুই তারকা জুটি বরাবরই নিজেদের সম্পর্ক ও ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করে।

এখন তাদের বিয়েকে ঘিরে সামনে এসেছে বেশ কিছু আকর্ষণীয় তথ্য।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ইংল্যান্ডের সারে এলাকায় টম হল্যান্ড ও জেন্ডায়ার বিয়ের আয়োজন ছিল তিন দিনব্যাপী জমকালো। এই আয়োজনে খরচ হয়েছে প্রায় ৫ লাখ পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬ কোটি ৪০ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৮ কোটি টাকা।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সাক্ষাৎ

এই বিয়ের আয়োজনে প্রায় ২৫০ জন অতিথি উপস্থিত ছিলেন বলে জানা গেছে। অতিথিদের মধ্যে হলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় তারকার নামও রয়েছে। তাদের মধ্যে ছিলেন রবার্ট ডাউনি জুনিয়র, টিমোথি শ্যালাম এবং কাইলি জেনার।

সারের বিলাসবহুল প্রাসাদে আয়োজনটি হয়েছে, যা বর্তমানে পাঁচতারকা হোটেল ও গ্রামীণ অবকাশকেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছে।

টম হল্যান্ডের বেড়ে ওঠার জায়গা কিংস্টন আপন টেমসের কাছাকাছি হওয়ায়, অনুষ্ঠানস্থলের সঙ্গে তার ব্যক্তিগত যোগসূত্রও রয়েছে।

বিয়ের আয়োজনের প্রথম দিনটি নৈশভোজের মাধ্যমে শুরু হয়। পরের দিন সন্ধ্যায় মূল বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সূর্যাস্তের সময় গাছপালায় ঘেরা এক মনোরম পরিবেশে টম ও জেন্ডায়া একে অপরকে বিয়ের প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন: হাসপাতালে সাংবাদিক এনাম সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রিজভী

অনুষ্ঠানে অতিথিদের জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থাও ছিল। অতিথিদের জন্য ক্রোকেট খেলা এবং সুইমিংপুলের আয়োজন করা হয়েছিল। এ ছাড়া অতিথিদের জাপানি খাবারও পরিবেশন করা হয়েছিল বলে প্রতিবেদনে লেখা আছে।

টম ও জেন্ডায়ার বিয়ের পুরো আয়োজন গোপন রাখতে কঠোর নিরাপত্তাব্যবস্থার ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। এছাড়া সেখানে কর্মরত কর্মীদেরও মোবাইল ফোন নিয়ে আসার অনুমতি দেওয়া হয়নি।

এই কারণে বিয়ের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, টম ও জেন্ডায়া কোন তথ্য বা ছবি যাতে বাইরে চলে না যায় তা নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছিলেন।

তবে এত বড় আয়োজন হওয়ার পরেও অনুষ্ঠানের ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন: বিএনপির সারাদেশে র‍্যালির ঘোষণা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে

বিয়ের আয়োজনের সাজসজ্জায় স্পাইডার-ম্যানের ছোঁয়া রাখা হয়েছিল। টম হল্যান্ড ও জেন্ডায়ার প্রেমের গল্প স্পাইডার-ম্যান চরিত্রের সঙ্গে গভীর সম্পর্কিত। ২০১৭ সালে মুক্তি পাওয়া 'স্পাইডার-ম্যান: হোমকামিং' সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করতে গিয়ে পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি করেন।

এ কারণে বিয়ের আয়োজনে স্পাইডার-ম্যানের স্মৃতি রাখা হয়েছিল। অনুষ্ঠানের বিভিন্ন জায়গায় লাল ও নীল আলোর ব্যবহার করা হয়েছিল, যা স্পাইডার-ম্যানের সঙ্গে পরিচিত এ দুটি রংয়ের মাধ্যমে তাদের প্রথম একসঙ্গে কাজ করা সিনেমাটির প্রতি বিশেষ ইঙ্গিত রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

এ উপলক্ষে উপস্থিত ছিলেন রবার্ট ডাউনি জুনিয়র, টিমোথি শ্যালাম এবং কাইলি জেনারসহ অনেকে। টম হল্যান্ডের ‘অ্যাভেঞ্জার্স’ ও ‘স্পাইডার-ম্যান’ সিনেমার সহ-অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রও অতিথিদের মধ্যে ছিলেন।

এছাড়া টিমোথি শ্যালামে ও কাইলি জেনারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলা হয়েছে। টমের ছোট ভাই স্যাম হল্যান্ড তার বেস্ট ম্যানের দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: ‘আমি আলিয়া বা দীপিকা নই’, কেন বললেন রাধিকা আপ্তে?

বিয়ের অনুষ্ঠানে টম ও জেন্ডায়া দুজনেই বক্তব্য দেন। তাদের বক্তব্য হাস্যরসপূর্ণ ও আবেগঘন ছিল বলে জানা গেছে। সূত্রের দাবি, তাদের বক্তব্যের সময় সেখানে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। টম ও জেন্ডায়াকে অত্যন্ত পরিশ্রমী ও চমৎকার মানুষ হিসেবেও বর্ণনা করা হয়েছে।

এই তিন দিনের আয়োজন তাদের জন্য একটি বিশেষ বছরকে স্মরণীয় করে তুলেছে বলে মন্তব্য করা হয়েছে।

বিয়ের আয়োজন শেষ হওয়ার পর পরে টম হল্যান্ড ও জেন্ডায়াকে লন্ডনে দেখা গেছে। তাদের দুজনের হাতেই ছিল বিয়ের আংটি। এর আগে জেন্ডায়াকে আংটি পরা অবস্থায় দেখা গেলেও সাম্প্রতিক সময়ে টমকেও বিয়ের আংটি পরে দেখা যাওয়ায় ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অনুষ্ঠানের শেষে দুজন একসঙ্গে নাশতা করেন এবং পরে তারা নিজেদের পোষা কুকুরকে সঙ্গে নিয়ে বেরিয়ে যান।

আরও পড়ুন: মরক্কো-সিঙ্গাপুরসহ ৪ দেশের রাষ্ট্রদূত আনসার একাডেমী পরিদর্শন

তবে সারে এলাকায় অনুষ্ঠিত এই তিন দিনের আয়োজন মোটেও টম ও জেন্ডায়ার প্রথম বিয়ে ছিল না। তাদের আগে খুবই ব্যক্তিগত পরিসরে একটি বিয়ে হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। চলতি বছরের শুরুতে টম হল্যান্ডও এক সাক্ষাৎকারে তাদের বৈবাহিক সম্পর্ক বিষয়টি নিশ্চিত করেছিলেন।

এমনকি ‘দ্য ওডিসি’ সিনেমার প্রচারের সময় তিনি প্রকাশ্যে জেন্ডায়াকে তার স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। সারে এলাকার এই আয়োজনটি মূলত তাদের বিয়েকে ঘিরে বন্ধু, পরিবার এবং ঘনিষ্ঠজনদের নিয়ে বড় পরিসরের উদযাপন ছিল বলে ধারণা করা হচ্ছে।

এতো বড় আয়োজন হলেও টম হল্যান্ড ও জেন্ডায়া এখনো পর্যন্ত তাদের বিয়ের কোন ছবি প্রকাশ করেননি। পুরো আয়োজনটি ব্যক্তিগত রাখতে তারা শুরু থেকেই সতর্ক ছিলেন। অতিথি ও কর্মীদের মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমেও অনুষ্ঠানটির ছবি বা ভিডিও খুব বেশি ছড়িয়ে পড়েনি।

তবে টম হল্যান্ড এবং জেন্ডায়া কর্তৃক আনুষ্ঠানিক ভাবে বিস্তারিত তথ্য বা ছবি প্রকাশ না করা পর্যন্ত বিয়ের আয়োজন নিয়ে সংবাদমাধ্যমের তথ্যগুলো মূলত সূত্রনির্ভর প্রতিবেদন হিসেবে থাকছে।

আরও পড়ুন: টাইগার শ্রফ নয়, হামলাকারীদের মূল টার্গেট আমির খান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিশালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওমানপ্রবাসীর জমি দখলের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


ত্রিশালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওমানপ্রবাসীর জমি দখলের অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের কুশানগর গ্রামে আদালতের ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও এক ওমানপ্রবাসীর জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় শামছুল হকসহ কয়েকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী ওমানপ্রবাসী খোকন মিয়ার স্ত্রী মোছা. আঞ্জুমানারা খাতুন (৩৬) শুক্রবার ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে ও সরজমিনে জানা যায়, কুশা নগর গ্রামের খোকন মিয়ার ক্রয়কৃত সাব-কবলা সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এ বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষের লোকজন ওই জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন আঞ্জুমানারা। এতে বাধা দিলে তাঁকে ও তাঁর স্বজনদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।

ওমান থেকে মুঠোফোনে খোকন মিয়া বলেন, “দেশে আমার স্ত্রী ও এক কন্যাসন্তান রয়েছে। বর্তমানে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। একটি প্রভাবশালী চক্র কোনো কাগজপত্র ছাড়াই আমাদের জমি দখলের চেষ্টা করছে। এ ঘটনায় আমি প্রশাসনের হস্তক্ষেপ ও পরিবারের নিরাপত্তা চাই।”

খোকন মিয়ার স্ত্রী আঞ্জুমানারা খাতুন বলেন, “আমার স্বামী প্রবাসে থাকেন। আমি মেয়েকে নিয়ে বাড়িতে থাকি। আমাদের ক্রয়কৃত সাব-কবলা সম্পত্তি শামছুল হক (৫২), আশ্রাব আলী (৫৮) ও হালিমা খাতুন (৫৫) গং জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। তাঁরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শামছুল হক ও আশ্রাব আলীর বাড়িতে গেলে সংবাদকর্মীদের উপস্থিতির কথা জানতে পেরে তাঁরা বাড়ির পেছনের দরজা দিয়ে চলে যান বলে অভিযোগকারীরা জানান। পরে তাঁদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১/১১ তে তারেক রহমানকে আয়নাঘরে রাখা হয়েছিল : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


১/১১ তে তারেক রহমানকে আয়নাঘরে রাখা হয়েছিল : চিফ প্রসিকিউটর

১/১১ এর সময়, তারেক রহমানকে ডিজিএফআইয়ের আয়নাঘরে বন্দি রাখা হয়েছিল, এ কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান যে, এই ঘটনার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শন সম্পন্ন করার পর, চিফ প্রসিকিউটর এসব তথ্য প্রকাশ করেন।

তিনি আরো বলেন, মানুষকে ধরে এনে অমানবিকভাবে জেআইসি সেলে বন্দি করে রাখা হয়েছিল। উল্লেখযোগ্য যে, সেলের অনেক তথ্য-প্রমাণ নষ্ট করা হয়েছে।

 

চিফ প্রসিকিউটর বলেন, অপরাধ করলে অবশ্যই বিচার করতে হবে, কিন্তু বিচারবহির্ভূতভাবে কাউকে আটক করা যাবে না।

এসব ঘটনায় অনেকের বিচার কার্যক্রম চলছে এবং ভবিষ্যতে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে, এই বিষয়ে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা ক্যাম্প থেকে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:২১ পি.এম


রোহিঙ্গা ক্যাম্প থেকে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার

নিখোঁজের ১২ ঘণ্টা পর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ভোরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে তার মরদেহ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন জানান, ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই রুবেল হোসেনকে শুক্রবারের রোলকলে অনুপস্থিত পাওয়া যায়।

পরবর্তী সময়ে ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এরপর শনিবার ভোরে ক্যাম্পে কর্মরত বাবুর্চি শরীফ রান্না করার উদ্দেশ্যে ওয়াশরুমে যেতে চাইলে তিনি ওয়াশরুমের দরজা বন্ধ দেখতে পান।

তিনি দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

দরজা ভেতর থেকে লক করা থাকায় বাবুর্চি শরীফ ওয়াশরুমের জানালা দিয়ে দেখতে গেলে ভেতরে একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন।

ক্যাম্পের কয়েকজন সদস্য জানালা দিয়ে দেখলে এএসআই রুবেল হোসেনকে ওয়াশরুমের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরো জানান, উখিয়া থানা পুলিশের সহায়তায় দেহ উদ্ধার করা হয়।

ডাক্তারের প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি ওয়াশরুম ব্যবহার করার সময় স্ট্রোক করে ওয়াশরুমের ভেতরে মারা যেতে পারেন।

মৃত্যুর সঠিক কারণ সংশ্লিষ্ট চিকিৎসক ও আইনগত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কের ক্লাবে যোগ দিয়েই জমি উপহার পেলেন সালাহ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


তুরস্কের ক্লাবে যোগ দিয়েই জমি উপহার পেলেন সালাহ

লিভারপুলের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের ইতি টেনে নতুন ঠিকানা গড়েছেন মোহাম্মদ সালাহ। ইউরোপে থাকার ইচ্ছা থেকেই সৌদি আরবের বিপুল অর্থের প্রস্তাব ফিরিয়ে তিনি তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরকে বেছে নিয়েছেন।

নতুন ক্লাবে যোগ দেওয়ার পর ভক্ত-সমর্থকদের ভালোবাসায় নিজেকে সিক্ত করছেন সালাহ। রাজকীয় সংবর্ধনার মাধ্যমে তাকে স্বাগত জানিয়েছে ট্রাবজোনস্পরের সমর্থকেরা। মাঠের পারিশ্রমিকেও রয়েছে বড় অঙ্কের অর্থ। দুই বছরের চুক্তিতে, প্রতি মৌসুমে সালাহ প্রায় ২৪২ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকা পাবেন। এর ফলে তিনি তুরস্কের সুপার লিগে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারও হয়ে উঠেছেন।

এর আগেও এই রেকর্ডটি ছিল ভিক্টর ওসিমেনের দখলে। গত মৌসুমে, ১ কোটি ৫০ লাখ ইউরোর চুক্তিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে দলে নিয়ে গ্যালাতাসারাই, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২১৪ কোটি ২৯ লাখ টাকা।

তবে অর্থ এবং ভালোবাসার পাশাপাশি, তুরস্কে গিয়ে সালাহ আরও একটি বিশেষ উপহারও পেয়েছেন। তাঁকে একটি জমি উপহার দিয়েছেন ট্রাবজোনের আরাকলি শহরের মেয়র হুসেইন আভনি কোশকুন চেবি, বাড়ি নির্মাণের জন্য।

সালাহকে জমি উপহারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মেয়র তুরস্ক ও মিশরের মধ্যে মিলের কথাও তুলে ধরেন। তিনি জানান, 'দুই দেশের মধ্যে অনেক মিল রয়েছে। দুটো দেশই খুব সুন্দর। তবে মানুষজন দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে।'

এরপর বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টি তুলে ধরে সালাহকে জমি দেওয়ার কথা জানান চেবি। তাঁর ভাষ্য ছিল, 'গ্লোবাল ওয়ার্মিং পুরো বিশ্বের জন্য এক বড়ই হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ভবিষ্যতে, অতিরিক্ত গরমের কারণে মিশরে বসবাস করা কঠিন হয়ে পড়তে পারে। তবে সে সময় আমাদের এলাকাটি বসবাসের জন্য খুবই উপযোগী থাকবে।'

তিনি আরও জানান, 'বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব সবচেয়ে কম পড়বে এমন জায়গাগুলোর মধ্যে এটি একটি হবে। তাই আমি আপনাকে এখানে সুন্দর একটি জমি দিচ্ছি। আপনার সন্তান ও নাতি-নাতনিদের জন্য এটি একটি চমৎকার জায়গা হতে পারে। এখানে পানির কোনো অভাব থাকবে না এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব থেকেও মুক্ত থাকবে।'

মেয়রের এমন উপহারে আপ্লুত সালাহও তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। তুরস্কের ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করা এই তারকা মেয়রকে প্রতিউত্তরে বলেন, 'ধন্যবাদ।'

নতুন ক্লাবে যোগ দেওয়ার শুরুতেই রাজকীয় অভ্যর্থনা, রেকর্ড পারিশ্রমিকের পাশাপাশি এমন ব্যতিক্রমী উপহার সব মিলিয়ে তুরস্কে সালাহর নতুন অধ্যায়টি হয়েছে বেশ জমকালোভাবেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%