ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

বায়ার্নের গোলবন্যা, প্রতিপক্ষ দলে খেললেন ক্লাবের ক্যাশিয়ার


বায়ার্নের গোলবন্যা, প্রতিপক্ষ দলে খেললেন ক্লাবের ক্যাশিয়ার

বায়ার্ন মিউনিখ নতুন মৌসুমের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে জার্মানির অষ্টম স্তরের ক্লাব রোটাচ-এগার্নকে ১৫-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে। বাভারিয়ায় প্রতি বছর অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ম্যাচে কোচ ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা প্রত্যাশিত জয় পেলেও, খেলার মূল মনোযোগ আকর্ষণ করেছে প্রতিপক্ষ দলের এক অদ্ভুত বদলি খেলোয়াড়।

ম্যাচের ৭৯তম মিনিটে রোটাচ-এগার্ন মাঠে ক্লাবটির ক্যাশিয়ারকে (কোষাধ্যক্ষ) নামিয়েছে! পেশায় একজন পুলিশ কর্মকর্তা এবং ২০০২ সাল থেকে ক্লাবের সাথে যুক্ত এই প্রবীণ ব্যক্তি জোশুয়া কিমিচ, জোনাথন তাহ, জোয়াও পালহিনহা ও কিম মিন-জেদের মতো বিশ্বসেরা তারকাদের বিরুদ্ধে খেলতে পেরেছেন। মুখে ছাঁটা গোঁফ ও গায়ে দলের জার্সি পরে মাঠে তার উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে গেছে।

সামাজিক মাধ্যমে ভক্তরা এই ঘটনাকে নিয়ে রসিকতায় মেতে উঠেছেন। একজন এক্স-এ (সাবেক টুইটার) মন্তব্য করেছেন, ‘বায়ার্নের খেলোয়াড়রা নির্ঘাত চরম বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলেন!’ অন্য একজন লেখেন, ‘বল না ছুঁলেও এই ব্যক্তি তার ক্যারিয়ারের সেরা হাইলাইট পেয়ে গেছেন।’ উল্টো একটি আরেক ভক্ত লিখেছেন, ‘তৃণমূল ফুটবলের আসল মজা এখানেই—এক মুহূর্তে আপনি হিসাবের খাতা সামলাচ্ছেন, আর পর মুহূর্তেই বায়ার্নের বিপক্ষে মাঠে নামছেন!’

আরও পড়ুন: ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা আর নেই

মাঠে বায়ার্নের জয়ে জোড়া গোল করে অবদান রাখেন আলেকজান্ডার পাভলোভিচ, আরিয়েন ইব্রাহিমোভিচ, ফেলিপে চাভেজ, মাইকন কার্দোজো, আরমিন্ডো সিয়েব ও বাস্তিয়ান আসোমু। এছাড়া স্কোরবোর্ডে নাম তোলেন পালহিনহা, কিমিচ ও ইস্কান্দার নুরায়ে। তবে এই ম্যাচে ছিলেন না থ্রি লায়ন্সদের বিশ্বকাপ ৩য় স্থান অর্জনের পর ছুটিতে থাকা ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীদেবীর বিয়ের খবরে দিনভর কেঁদেছিলেন আল্লু অর্জুন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


শ্রীদেবীর বিয়ের খবরে দিনভর কেঁদেছিলেন আল্লু অর্জুন

তেলেগু সিনেমার ‌‘আইকন স্টার’ আল্লু অর্জুন, যিনি নিজেকে প্রতিষ্ঠা করার অনেক আগে ছিলেন একজন সাধারণ স্কুল শিক্ষার্থী। সেই সময়ে রুপালি পর্দার কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ছিলেন তার হৃদয়ের কেন্দ্রবিন্দু। ভারতের অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী যখন ১৯৯৬ সালের ২ জুন চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন, তখন কিশোর আল্লু অর্জুন সেই খবর শুনে গভীর বেদনায় দিনভর কেঁদে কাটান।

এই অভিজ্ঞতাকে শৈশবের তীব্র আবেগের একটি স্মৃতিকথায় তুলে ধরেছেন আল্লু অর্জুন। তিনি নিজের এই ভালোবাসাকে কোনো সাধারণ তারকা-মুগ্ধতা হিসেবে দেখতে নারাজ। শ্রীদেবীর প্রতি তার গভীর শ্রদ্ধা ও অনুরাগের কথা স্মরণ করে আল্লু বলেন, “শ্রীদেবীর প্রতি আমার প্রচণ্ড ক্রাশ ছিল। আমি তাকে এতটাই ভালোবাসতাম যে তার জায়গায় অন্য কাউকেই কল্পনা করতে পারতাম না। যখন জানতে পারলাম তিনি বনি কাপুরকে বিয়ে করেছেন, সেদিন সারা দিন আমি অঝোরে কেঁদেছিলাম। খবরটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না।”

আল্লু অর্জুন উল্লেখ করেছেন, পর্দায় শ্রীদেবীর উপস্থিতি তার কাছে অনন্য ও অতুলনীয় ছিল। ইতিহাসের পাতায় দেখা যায়, ১৯৯৬ সালের ২ জুন মহারাষ্ট্রের শিরডিতে অত্যন্ত গোপনীয়ভাবে বনি কাপুর ও শ্রীদেবীর বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। কেবল নিকটাত্মীয়দের উপস্থিতিতে আয়োজন করা হয় এই বিয়ের। দীর্ঘ কয়েক মাস গোপন রাখার পর, ১৯৯৭ সালের জানুয়ারি মাসে যে সময় শ্রীদেবী তার প্রথম কন্যা জাহ্নবী কাপুরকে গর্ভে ধারণ করেন, তখনই আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে।

বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা শৌরি কাপুরের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীন শ্রীদেবীর সঙ্গে তার সম্পর্কের সূত্রপাত ঘটেছিল, যা তৎকালীন বলিউডে ব্যাপক আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনা হয়ে ওঠে।

আশির ও ৯০-এর দশকে বেড়ে ওঠা সারা গোটা প্রজন্মের কাছে শ্রীদেবী ছিলেন ভারতীয় সিনেমার অবিসংবাদিত নারী মহাতারকা। মাত্র চার বছর বয়সে ১৯৬৭ সালে ‘কান্দান কারুনাই’ নামক তামিল চলচ্চিত্রের মাধ্যমে শুরু হয়েছিল তার রূপালি জগতে পদচারণা। দীর্ঘ অভিনয় জীবনে তিনি তেলেগু, তামিল, হিন্দি, মালয়ালম ও কন্নড় ভাষায় ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে অনন্য ইতিহাস তৈরি করেন।

কিন্তু ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি ৫৪ বছর বয়সে দুবাইয়ের একটি হোটেল কক্ষের বাথটাবে দুর্ঘটনাবশত ডুবে গিয়ে কিংবদন্তি অভিনেত্রীর জীবনাবসান ঘটে। মৃত্যুর পর তিনি স্বামী বনি কাপুর এবং দুই কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুরকে রেখে যান।

ব্যক্তিগত জীবনে আল্লু অর্জুন বর্তমানে স্নেহা রেড্ডির সঙ্গে সুখী দাম্পত্য জীবনযাপন করছেন এবং এই দম্পতির আয়ান ও আরহা নামে দুই সন্তান রয়েছে।

ব্যবসায়িক সাফল্যের দিক থেকে, ভারতীয় সিনেমার সর্বকালের অন্যতম ব্যবসাসফল ছবি ‘পুশ্পা ২: দ্য রুল’-এর অভাবনীয় সাফল্যের পর আল্লু অর্জুনের হাতে বর্তমানে বেশ কয়েকটি বড় বাজেটের ছবি রয়েছে। সান পিকচার্সের ব্যানারে পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে তার বহুল আলোচিত বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক ছবি ‘রাকা’ নির্মাণাধীন রয়েছে, যেখানে তার বিপরীতে দীপিকা পাড়ুকোন অভিনয় করছেন। এ ছাড়া, জনপ্রিয় পরিচালক লোকেশ কনগরাজের সঙ্গে তার পরবর্তী একটি মেগা প্রকল্পের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর অভিযান, বিআরটিএর সঙ্গে সমন্বয়ের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর অভিযান, বিআরটিএর সঙ্গে সমন্বয়ের নির্দেশ

ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সঙ্গে সমন্বয় করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এ কথা জানিয়েছেন।

শুক্রবার সকালে রাজধানীর মধ্য বাড্ডায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নকর্মী শেফালী বেগমের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পর তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, অদক্ষ চালকদের কারণে যেন আর কোনো মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে, সে জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সড়কে দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর জন্য সব চালকের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, পরিচ্ছন্নকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তাদের নিরাপদ ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিত করতে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

ডিএনসিসির পরিচ্ছন্নকর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে প্রশাসক জানান, নিহত শেফালী বেগমের পরিবারকে ডিএনসিসির পক্ষ থেকে চার লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন প্রদান করা হবে।

এক প্রশ্নের জবাবে মো. শফিকুল ইসলাম খান বলেন, ডিএনসিসির কোনো গাড়ি যদি অদক্ষ চালক বা হেল্পার চালিয়ে থাকেন, তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তার জানামতে, ডিএনসিসির কোনো গাড়ি বর্তমানে হেল্পার বা অদক্ষ চালক পরিচালনা করেন না।

এ সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ষা মৌসুমে জমে উঠেছে কাউখালীর চাই-দুয়ারি হাট

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


বর্ষা মৌসুমে জমে উঠেছে কাউখালীর চাই-দুয়ারি হাট

বর্ষার নতুন পানি প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে খাল-বিল ও নদ-নদীতে দেশীয় নানা প্রজাতির মাছের আনাগোনা বাড়ছে। এর সাথে বেড়েছে মাছ ধরার উপকরণ চাই ও দুয়ারীর চাহিদা।

এই মৌসুমকে কেন্দ্র করে পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজারে সপ্তাহে দুই দিন জমজমাট হাট বসছে, যেখানে ক্রেতারা ও বিক্রেতারা অংশ নিচ্ছেন। প্রতি শুক্রবার ও সোমবার কাউখালী হাটের দিনে উপজেলার আশেপাশের এলাকা থেকেও অনেক ক্রেতা-বিক্রেতা এসে এখানে খুচরা ও পাইকারি দরে এসব সরঞ্জামের কেনাবেচা করেন।

স্থানীয় তথ্য মতে, কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ ও নাজিরপুর উপজেলার বাসিন্দারা প্রজন্মের পর প্রজন্ম ধরে চাই ও দুয়ারী তৈরির কাজ করে চলেছেন। বর্ষা মৌসুমের প্রায় ছয় মাস তাঁরা এই পেশায় ব্যস্ত সময় পার করেন। বিভিন্ন জাতের বাঁশ কেটে তৈরি করা হয় এসব চাই। সাধারণ একটি বাঁশ থেকে ৭ থেকে ৮টি চাই তৈরি করা সম্ভব হলেও, একজন দক্ষ কারিগর দিনে ৫ থেকে ৬টির বেশি চাই তৈরি করতে পারেন না।

প্রকারভেদে এক কুড়ি চাই বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা থেকে ৫ হাজার টাকার মধ্যে। এছাড়া খুচরা বাজারে প্রতিটি চাই ১৬০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। কারিগরদের মতে, বর্তমানে একটি বাঁশ কিনতে খরচ হয় ২৫০ থেকে ৪০০ টাকা। এসব ঐতিহ্যবাহী চাই ও দুয়ারীর মধ্যে ছোট দেশীয় মাছের পাশাপাশি ধরা পড়ে হরেক রকমের চিংড়ি।

চাই তৈরির কারিগর আব্দুল জলিল জানান, পরিবারের সব সদস্য মিলে বর্ষার ছয় মাস তাঁরা এই কাজ করেন। তবে বাঁশের মূল্য বৃদ্ধি, শ্রম ও অন্যান্য আনুষঙ্গিক খরচের তুলনায় তাঁদের লাভ খুবই সামান্য। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, "একসময় চাইয়ের প্রচুর চাহিদা ছিল। এখন খাল-বিল ও নদ-নদী ভরাট হয়ে যাওয়ায় মাছ শিকারিও কমে গেছে। ফলে চাইয়ের বাজার আগের মতো নেই। যদি সরকার সহজ শর্তে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে, তবে এই কুটির শিল্পটি আবারও ঘুরে দাঁড়াতে পারবে।

দেশীয় মৎস্য সম্পদ রক্ষা বিষয়ে কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, মে থেকে জুলাই মাস পর্যন্ত অধিকাংশ দেশীয় মাছের প্রজনন মৌসুম। এ সময়ে মা মাছ সংরক্ষণে জেলেদের নিয়মিত সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং সরকারিভাবে প্রণোদনা প্রদান করা হচ্ছে। পাশাপাশি, অবৈধ জাল ও নিষিদ্ধ সরঞ্জাম দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। কারণ অবৈধ জালের যথেচ্ছ ব্যবহারের ফলে দেশীয় মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান বলেন, চাইয়ের ব্যবহার অবশ্যই প্রচলিত আইন ও পরিবেশবান্ধব পদ্ধতির মধ্যে হতে হবে। কোন যন্ত্র দিয়ে ছোট মাছ ধরা যাবে না। প্রজনন মৌসুমে মা মাছ ও পোনা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি আরও জানান, নিষিদ্ধ জাল ও অবৈধ উপায়ে মাছ শিকার বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমার স্ত্রী কাজের চেয়ে সমালোচনাই বেশি করেন’: পার্থ শেখ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


‘আমার স্ত্রী কাজের চেয়ে সমালোচনাই বেশি করেন’: পার্থ শেখ

দীর্ঘ প্রায় সাত মাসেরও বেশি সময় পর তিনি পর্দায় ফিরেছেন ছোট পর্দার তরুণ অভিনেতা পার্থ শেখ। তাঁর অভিনীত নতুন নাটক ‘অমর প্রেম’ মুক্তির পর থেকেই দর্শকের ইতিবাচক সাড়া পাচ্ছেন এই অভিনেতা। নাটকটি প্রকাশের মাত্র চার দিনের মধ্যেই প্রায় ৬২ লাখেরও বেশি দর্শক নাটকটি দেখেছে।

চলতি বছরের জানুয়ারিতে বিয়ের পর ব্যক্তিগত কারণে পার্থ শেখ অভিনয় থেকে সাময়িক বিরতিতে ছিলেন। জাহিদুল ইসলাম সুজন পরিচালিত এই নাটকের মধ্য দিয়েই তিনি তাঁর দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। বিরতি শেষে নতুন উদ্যমে পর্দায় ফিরেই তিনি দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

নাটকটি প্রচারের পর থেকেই দর্শকদের দারুণ সাড়া পেয়েছেন পার্থ। ক্যারিয়ারে এর আগে তিনি কখনো এমন ভালোবাসা পাননি। পার্থ বলেছেন, ‘বিয়ের পর একটা ছোট বিরতি নিয়েছিলাম, প্রায় সাত মাস হয়ে গেল। এখন আবার কাজে ফিরেছি। ফিরে এসে সবার এত এত ভালোবাসা পাচ্ছি, যা অভাবনীয়।’

পর্দায় ফিরেই সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন পার্থ। তাকে নিয়ে একজন ফেসবুক স্ট্যাটাসে অভিনেতা তৌসিফ মাহবুব লেখেন, ‘পর্দা আরও এক নতুন তারকা খুঁজে পেল। অভিনন্দন, ছোট ভাই! তোমার প্রাপ্য সকল সাফল্য, ভালোবাসা আর করতালির শুভকামনা রইল।’ আরেক অভিনেতা ফারহান আহমেদ জোভান লিখেছেন, ‘শুভকামনা পার্থ।’

সিনিয়রদের সেই ভালোবাসা সাদরে গ্রহণ করেছেন পার্থ। তিনি বলেছেন, ‘সিনিয়র শিল্পীদের যেকোনো কথা বা প্রশংসা আমার জন্য অমূল্য। জুনিয়রদের প্রতি তাদের এই আন্তরিকতা এবং ভালোবাসা আমাদেরকে অনেক উৎসাহিত করে। আরো অনেক শিল্পী, নির্মাতারাও আমাকে সাধুবাদ জানিয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

বেশ লম্বা একটা বিরতি কাটিয়ে কাজে ফিরেই পার্থ বড্ড ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি জানিয়েছেন, এখন আর কোনো বিরতিতে যাচ্ছেন না। মনযোগ দিয়ে কাজ করার দিকে লক্ষ্য রেখেছেন। অভিনেতা বলেন, ‘এখন শুধু মনযোগ দিয়ে আবার নিয়মিত কাজ করে যেতে চাই। ভুলত্রুটি থাকলে সবাই সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’

পার্থ শেখের প্রায় সব কাজই তার স্ত্রী দেখেন। কাজ থেকে শুরু করে সবকিছুতে যেমন সাপোর্ট করেন, উৎসাহ দেন, তেমনেই আবার সমালোচনাও করেন। অভিনেতা বলেন, ‘ও আমার কাজকে ভীষণ সাপোর্ট করে, আবার সমালোচনাও করে। সে আমার কাজের যতটা সমর্থক, তার চেয়েও বেশি সমালোচক। এটা আমার জন্যই ভালো। যেই কাজটা ভালো লাগে না কিংবা কোনো ত্রুটি দেখতে পায় তখন সঙ্গে সঙ্গেই সেটার সমালোচনা করে। আমার ত্রুটিগুলো ধরিয়ে দেয়।’

ইতিমধ্যেই বেশ কিছু নাটকের কাজ নিয়ে কথা হচ্ছে বলে জানালেন পার্থ। পাশাপাশি তিনি জানিয়েছেন, ওয়েব ফিল্মের কাজও হচ্ছে। তিনি বলেন, ‘বেশ কিছু কাজ নিয়েই কথা হচ্ছে। এরমধ্যে শিহাব শাহীন ভাইয়ার একটা ওয়েব ফিল্মে কাজ করব। একটা সমান্তরাল গল্পে, যেখানে তিনটা গল্প এক জায়গায় এসে মিলবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%