১০:১০ পি.এম
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য এবং ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে একটি কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা একটি চিঠির মাধ্যমে ওই নোটিশটি দেওয়া হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশের সূত্র অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা বিরোধী বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। পরে, এই অপরাধের জন্য দুঃখ প্রকাশ করে আবেদনের প্রেক্ষিতে দলের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের ২৪ অক্টোবর ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, মাদারীপুরে ৭ বাড়িতে আগুন, ৪০ ঘরে ভাঙচুর-লুটপাট
তবে এরপরেও, তিনি এবং তার ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নানান অনৈতিক অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগ ওঠে।
ফলে, এই অভিযোগগুলোর ভিত্তিতে নোটিশে বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এই সম্পর্কে ৪৮ ঘণ্টার মধ্যে তার যথাযথ কারণ জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন